1. admfzh6qy@example.com : admfzh6qy :
  2. admlxuix0@example.com : admlxuix0 :
  3. ehiaahmedliton@gmail.com : Ehia Ahmed Liton : Ehia Ahmed Liton
  4. vatirkhantha@gmail.com : Vatir Khantha : Vatir Khantha
২৪শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ১০ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| মঙ্গলবার| সকাল ১০:১৩|
শিরোনামঃ
দিরাই উপজেলা বাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন সালাহউদ্দিন তালুকদার রফিনগর ইউনিয়ন বাসীকে মশিউর রহমান এর ঈদের শুভেচ্ছা দিরাই উপজেলা ও পৌরসভা বাসীকে মোঃ আমির হোসেন এর ঈদ শুভেচ্ছা দিরাই -শাল্লাবাসীকে আজমল চৌধুরীর ঈদ শুভেচ্ছা জগদল ইউনিয়ন বাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন মিজানুর রহমান মিজান জগন্নাথপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারকে সৈয়দ তালহা আলমের ঈদ উপহার ও নগদ সহায়তা জগন্নাথপুর উপজেলা পরিষদ নির্বাচনে উন্নয়নের প্রত্যাশায় আলোচনার কেন্দ্রবিন্দুতে আবু হুরায়রা ছাদ মাস্টার বৃহত্তর সিলেট জেলা অনলাইন প্রেসক্লাবের ২০২৬-২৮ মেয়াদের কমিটি গঠন: সভাপতি রুমন, সম্পাদক তোফায়েল কিরআত প্রশিক্ষনের সমাপনী ও পুরস্কার বিতরণী উন্নয়নের অঙ্গীকারে মাঠে নেমেছেন তরুণ ইঞ্জিনিয়ার রজিবুর রহমান মুহেল

উদয়ন আদর্শ বালিকা বিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় শুক্রবার, অক্টোবর ১০, ২০২৫,
  • 121 বার দেখা হয়েছে

দিরাই প্রতিনিধিঃ

দিরাই উপজেলার রাজানগর ইউনিয়নের উমেদনগর গ্রামে উদয়ন আদর্শ বালিকা বিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। শুক্রবার বিকেল ৩টায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শোয়াইব আহমাদ খান। বিশেষ অতিথি ছিলেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপসচিব দূর-রে-শাওয়াজ এবং দিরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অভিজিত সূত্রধর।

অবসরপ্রাপ্ত শিক্ষক আমিনুর রশিদ মিয়ার সভাপতিত্বে এবং জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জুনায়েদ মিয়ার পরিচালনায় । স্বাগত বক্তব্য প্রদান করেন বিদ্যালয়ের ভূমিদাতা বোরহান উদ্দিন আহমেদ।
প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত সচিব শোয়াইব আহমাদ খান বলেন, শুধু জমি দান ও ভিত্তিপ্রস্তর স্থাপন করলেই দায়িত্ব শেষ হয় না। এলাকার মেয়েরা যেন নিয়মিত স্কুলে আসতে পারে, সে বিষয়েও অভিভাবকদের সচেতন থাকতে হবে। আমি বিশ্বাস করি, আপনাদের মধ্যে সেই দায়িত্ববোধ রয়েছে। আপনাদের সহযোগিতায় বিদ্যালয়টি একদিন অনেক দূর এগিয়ে যাবে। মেয়েদের অবহেলার সময় শেষ, এখন মেয়েরা দেশের গুরুত্বপূর্ণ পদে কাজ করছে। আপনারা এগিয়ে যান, আমরা পাশে থাকব।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন দিরাই প্রেসক্লাবের সাবেক সভাপতি সামছুল ইসলাম সরদার খেজুর, ইউনিয়ন বিএনপির সভাপতি আলী আহমদ খাঁন, দিরাই সরকারি কলেজের প্রভাষক মিজানুর রহমান পারভেজ, সাবেক ইউপি সদস্য আছাব উদ্দিন, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি গোলাপ মিয়া, মনসুর মিয়া, তোফায়েল আহমদ, নুরুজ্জামান সর্দার প্রমুখ

সংবাদটি ভালো লাগলে আপনার টাইম লাইনে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও সংবাদ
© All rights reserved © 2024 VK24