1. admfzh6qy@example.com : admfzh6qy :
  2. admlxuix0@example.com : admlxuix0 :
  3. ehiaahmedliton@gmail.com : Ehia Ahmed Liton : Ehia Ahmed Liton
  4. vatirkhantha@gmail.com : Vatir Khantha : Vatir Khantha
২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| সোমবার| সকাল ৮:৩৫|
শিরোনামঃ
সুনামগঞ্জে শান্তিপূর্ণ সহাবস্থান ও সম্প্রীতি প্রতিষ্ঠায় করণীয়” শীর্ষক মতবিনিময় সভা হাওরাঞ্চলে ফসলরক্ষা বাঁধে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স —– পানিসম্পদমন্ত্রী ছাতকে চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে গ্রামবাসীর মানববন্ধন: বাচ্চু মিয়া সহ ৮ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের দিরাইয়ে ইয়থ পিস এম্বাসেডর গ্রুপের উদ্যোগে যুব সমাবেশ দিরাই সহ দেশের ৮ উপজেলায় পরীক্ষামূলক চালু হচ্ছে ফ্যামিলি কার্ড দিরাইয়ে পুলিশের হাত থেকে পরোয়ানাভুক্ত আসামি ছিনতাই দিরাই উপজেলা বিএনপির ২১ সদস্য ১২ টি কেন্দ্রে ভোট দেবেন আপনাদের এই ভালোবাসার প্রতিদান দেওয়ার ক্ষমতা আমার নেই— নাছির উদ্দিন চৌধুরী জাতীয় মফস্বল সাংবাদিক ফোরামের জগন্নাথপুর উপজেলা কমিটি গঠনে আলোচনা সভা অনুষ্ঠিত আজমল হোসেন চৌধুরী জাবেদের ওপর হামলার তীব্র নিন্দা দিরাই উপজেলা বিএনপির

সারী-গোয়াইনঘাট সড়কে মধ্যরাতে প্রশাসনের অভিযানে ১২টি বালু বোঝাই গাড়ি আটক

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় সোমবার, অক্টোবর ১৩, ২০২৫,
  • 141 বার দেখা হয়েছে

রুবেল আহমেদ স্টাফ রিপোর্টার,সিলেট :

সিলেটের গোয়াইনঘাট উপজেলার সারী-গোয়াইনঘাট সড়কে অবৈধভাবে উত্তোলনকৃত বালু পাচারকালে ১২টি বালু বোঝাই ট্রাক গাড়ী আটক করেছে গোয়াইনঘাট উপজেলা প্রশাসন।

রোববার (১২ অক্টোবর) মধ্যরাতে সারী-গোয়াইনঘাট সড়কের লাফনাউট এলাকায় এই অভিযান পরিচালিত হয়। গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার রতন কুমার অধিকারী’র নেতৃত্বে পরিচালিত অভিযানে সাথে ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ওমর ফারুক ও গোয়াইনঘাট থানা পুলিশ। এসময় আটককৃতদের মুচলেকা নিয়ে বালু জব্দ করে গাড়ীগুলো ছেড়ে দেয়া হয়।

এবিষয়ে জানতে চাইলে গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রতন কুমার অধিকারী জানান, বেশ কয়েকদিন থেকে উপজেলার প্রধান সড়ক সারী-গোয়াইনঘাট সড়কের দুইপাশে অবৈধভাবে বালুর স্তুপ গড়ে তুলে একটি চক্র, এবং রাতের আঁধারে ভারী যানবাহনে করে বালু গুলো অন্যত্র বিক্রি করে। এর ফলে রাস্তা ভেঙে চৌচির হয়ে যাচ্ছে। স্থানীয়দের অভিযোগে প্রথমে তাদেরকে ডেকে সতর্ক করা হলেও তারা এসব বন্ধ করেনি। তাই অভিযান পরিচালনা করে বালু বোঝাই গাড়ীগুলো আটক করা হয়। এবং এখন থেকে এরকম অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

দীর্ঘদিন থেকে এসব ভারী যানবাহন চলাচলের ফলে সারী-গোয়াইনঘাট সড়কের অবস্থা দিন দিন বেহাল হয়ে যাচ্ছে। রাস্তাটি সংরক্ষণ করতে প্রশাসনের এমন কঠোর প্রদক্ষেপে খুশি এলাকাবাসী।

সংবাদটি ভালো লাগলে আপনার টাইম লাইনে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও সংবাদ
© All rights reserved © 2024 VK24