1. admfzh6qy@example.com : admfzh6qy :
  2. admlxuix0@example.com : admlxuix0 :
  3. ehiaahmedliton@gmail.com : Ehia Ahmed Liton : Ehia Ahmed Liton
  4. vatirkhantha@gmail.com : Vatir Khantha : Vatir Khantha
১৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| বৃহস্পতিবার| রাত ৪:৩৫|
শিরোনামঃ
জগন্নাথপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারকে সৈয়দ তালহা আলমের ঈদ উপহার ও নগদ সহায়তা জগন্নাথপুর উপজেলা পরিষদ নির্বাচনে উন্নয়নের প্রত্যাশায় আলোচনার কেন্দ্রবিন্দুতে আবু হুরায়রা ছাদ মাস্টার বৃহত্তর সিলেট জেলা অনলাইন প্রেসক্লাবের ২০২৬-২৮ মেয়াদের কমিটি গঠন: সভাপতি রুমন, সম্পাদক তোফায়েল কিরআত প্রশিক্ষনের সমাপনী ও পুরস্কার বিতরণী উন্নয়নের অঙ্গীকারে মাঠে নেমেছেন তরুণ ইঞ্জিনিয়ার রজিবুর রহমান মুহেল শাল্লায় সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আব্দুর রাজ্জাকের উদ্যোগে ইফতার মাহফিল পথচারী মানুষের মাঝে ইফতার বিতরণ করে সিলেট মঞ্চ নাগরিক সেবা পরিষদ জগন্নাথপুরে ব্যাডমিন্টন ফেডারেশনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সুনামগঞ্জ জেলা পরিষদের প্রশাসকের দায়িত্ব নিলেন মিজান চৌধুরী পবিত্র লাইলাতুল কদরের গুরুত্ব, তাৎপর্য ও ফজিলত সম্পর্কে

তারেক রহমানের নির্দেশে শাল্লায় ৩১ দফার লিফলেট বিতরণ করেন আজমল হোসেন চৌধুরী জাবেদ

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় মঙ্গলবার, অক্টোবর ১৪, ২০২৫,
  • 157 বার দেখা হয়েছে

স্টাফ রিপোর্টারঃ

বিরএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সুনামগঞ্জের শাল্লায় গণসংযোগ এবং ৩১ দফার লিফলেট বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার ঘুঙ্গিয়ারগাঁও, সাতপাড়া, শাল্লা বাজার ও শ্রীহাইল গ্রামে ৩১ দফার লিফলেট বিতরণ ও গণসংযোগ করা হয়।

লিফলেট বিতরণ করেছেন যুক্তরাজ্য বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক, সুনামগঞ্জ -২ (দিরাই -শাল্লা) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আজমল হোসেন চৌধুরী জাবেদ।

এ সময় লিফলেট বিতরণের সময় তিনি বলেন, তাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়া ২০২৩ সালের ১৩ জুলাই জাতির প্রয়োজনে এই ৩১ দফা উত্থাপন করেছিলেন। যেখানে নাগরিকদের অধিকার থেকে বৈষম্যহীন রাষ্ট্র পরিচালনার কথা উল্লেখ রয়েছে। এই কথাগুলোই তারা সাধারণ জনতার মধ্যে পৌঁছে দেওয়ার জন্য লিফলেট বিতরণ করছেন, যাতে করে মানুষ বুঝতে পারে বিএনপি ক্ষমতায় গেলে কিভাবে রাষ্ট্র পরিচালনা করবে।

তিনি আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন করতে পারলে বাংলাদেশ হবে সুখী ও সমৃদ্ধশালী একটি দেশ। দলকে আরও সুসংগঠিত করে বিশ্ব পরিমণ্ডলে দেশের ভাবমূর্তি উন্নয়নে বিএনপির বিকল্প কেউ নেই বলেও জানান তিনি।

এ সময় উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মাহবুব সোবহানী চৌধুরী, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আলতাব হোসেন,দিরাই সরমঙ্গল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নাছির উদ্দিন, শাল্লা ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটির সদস্য আব্দুল কাদির, হবিবপুর ইউনিয়ন যুবদলের সভাপতি মোঃ জিয়াউল হক,বাহারা ইউনিয়ন যুবদলের সভাপতি তোফাজ্জল হোসেন,হবিবপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ড বিএনপি সভাপতি সিদ্দিকুর রহমান, আলী আমজদ সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি ভালো লাগলে আপনার টাইম লাইনে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও সংবাদ
© All rights reserved © 2024 VK24