1. admfzh6qy@example.com : admfzh6qy :
  2. admlxuix0@example.com : admlxuix0 :
  3. ehiaahmedliton@gmail.com : Ehia Ahmed Liton : Ehia Ahmed Liton
  4. vatirkhantha@gmail.com : Vatir Khantha : Vatir Khantha
২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| সোমবার| দুপুর ১২:০০|
শিরোনামঃ
সুনামগঞ্জে শান্তিপূর্ণ সহাবস্থান ও সম্প্রীতি প্রতিষ্ঠায় করণীয়” শীর্ষক মতবিনিময় সভা হাওরাঞ্চলে ফসলরক্ষা বাঁধে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স —– পানিসম্পদমন্ত্রী ছাতকে চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে গ্রামবাসীর মানববন্ধন: বাচ্চু মিয়া সহ ৮ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের দিরাইয়ে ইয়থ পিস এম্বাসেডর গ্রুপের উদ্যোগে যুব সমাবেশ দিরাই সহ দেশের ৮ উপজেলায় পরীক্ষামূলক চালু হচ্ছে ফ্যামিলি কার্ড দিরাইয়ে পুলিশের হাত থেকে পরোয়ানাভুক্ত আসামি ছিনতাই দিরাই উপজেলা বিএনপির ২১ সদস্য ১২ টি কেন্দ্রে ভোট দেবেন আপনাদের এই ভালোবাসার প্রতিদান দেওয়ার ক্ষমতা আমার নেই— নাছির উদ্দিন চৌধুরী জাতীয় মফস্বল সাংবাদিক ফোরামের জগন্নাথপুর উপজেলা কমিটি গঠনে আলোচনা সভা অনুষ্ঠিত আজমল হোসেন চৌধুরী জাবেদের ওপর হামলার তীব্র নিন্দা দিরাই উপজেলা বিএনপির

ছাতক-দোয়ারাবাজারের উন্নয়নে নিজেকে উৎসর্গ করতে চাই — মিজান চৌধুরী

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় বৃহস্পতিবার, অক্টোবর ১৬, ২০২৫,
  • 154 বার দেখা হয়েছে

ছাতক,(সুনামগঞ্জ)প্রতিনিধি :

ছাতক-দোয়ারাবাজারের মাটি ও মানুষের উন্নয়নে নিজেকে উৎসর্গ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ছাতক উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী মিজান।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিকেলে ছাতক পৌর শহরের মোড়ল কমিউনিটি সেন্টারে উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্রদল আয়োজিত গণসংযোগ ও মিছিল-পরবর্তী বিশাল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অঙ্গীকার ব্যক্ত করেন।

মিজান চৌধুরী বলেন,

> “পতিত ফ্যাসিস্ট আওয়ামী সরকার বিএনপি নেতাকর্মীদের উপর সীমাহীন জুলুম-নিপীড়ন চালিয়েছে। তারা দেশের হাজার হাজার কোটি টাকা লুটপাট ও বিদেশে পাচার করলেও ছাতক-দোয়ারাবাসী কাঙ্ক্ষিত উন্নয়ন থেকে বঞ্চিত ছিল। ফ্যাসিস্ট সরকারের নিপীড়ন উপেক্ষা করে আমি দীর্ঘ দেড় যুগ এই জনপদের মানুষের পাশে আছি, ভবিষ্যতেও থাকব। সুনামগঞ্জ-৫ আসনের ছাতক-দোয়ারার মাটি ও মানুষের কল্যাণে নিজেকে উৎসর্গ করতে চাই।”

 

তিনি আরও বলেন,

> “আগামী ফেব্রুয়ারিতে ঘোষিত অন্তর্বর্তী সরকারের অধীনে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। কিন্তু সেই নির্বাচনকে বানচাল করার ষড়যন্ত্র শুরু হয়েছে। এসব ষড়যন্ত্র মোকাবেলায় জাতীয়তাবাদী শক্তিকে সজাগ থাকতে হবে। আগামী নির্বাচন দেশ, জাতি ও বিএনপির ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ধানের শীষের বিজয় নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।”

 

সমাবেশে ছাতক উপজেলার বিভিন্ন ইউনিয়ন, ওয়ার্ড ও পৌর শাখার হাজারো নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশ নেন। দুপুর থেকেই মিছিলের শহরে পরিণত হয় ছাতক। ব্যানার-ফেস্টুনে সজ্জিত মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পৌর পয়েন্টে গিয়ে বিশাল সমাবেশে রূপ নেয়।

স্থানীয়রা জানান, ছাতকে রাজনৈতিক কর্মসূচিতে এমন জনসমাগম বহু বছর দেখা যায়নি। চারদিক থেকে জনতার ঢল নামে, যা পুরো শহরজুড়ে উৎসবমুখর পরিবেশ তৈরি করে।

সমাবেশে বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি ভালো লাগলে আপনার টাইম লাইনে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও সংবাদ
© All rights reserved © 2024 VK24