1. admfzh6qy@example.com : admfzh6qy :
  2. admlxuix0@example.com : admlxuix0 :
  3. ehiaahmedliton@gmail.com : Ehia Ahmed Liton : Ehia Ahmed Liton
  4. vatirkhantha@gmail.com : Vatir Khantha : Vatir Khantha
২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| সোমবার| সন্ধ্যা ৬:১৭|
শিরোনামঃ
সুনামগঞ্জে শান্তিপূর্ণ সহাবস্থান ও সম্প্রীতি প্রতিষ্ঠায় করণীয়” শীর্ষক মতবিনিময় সভা হাওরাঞ্চলে ফসলরক্ষা বাঁধে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স —– পানিসম্পদমন্ত্রী ছাতকে চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে গ্রামবাসীর মানববন্ধন: বাচ্চু মিয়া সহ ৮ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের দিরাইয়ে ইয়থ পিস এম্বাসেডর গ্রুপের উদ্যোগে যুব সমাবেশ দিরাই সহ দেশের ৮ উপজেলায় পরীক্ষামূলক চালু হচ্ছে ফ্যামিলি কার্ড দিরাইয়ে পুলিশের হাত থেকে পরোয়ানাভুক্ত আসামি ছিনতাই দিরাই উপজেলা বিএনপির ২১ সদস্য ১২ টি কেন্দ্রে ভোট দেবেন আপনাদের এই ভালোবাসার প্রতিদান দেওয়ার ক্ষমতা আমার নেই— নাছির উদ্দিন চৌধুরী জাতীয় মফস্বল সাংবাদিক ফোরামের জগন্নাথপুর উপজেলা কমিটি গঠনে আলোচনা সভা অনুষ্ঠিত আজমল হোসেন চৌধুরী জাবেদের ওপর হামলার তীব্র নিন্দা দিরাই উপজেলা বিএনপির

জগন্নাথপুরে মৎস্যজীবী সম্প্রদায়ের সচেতনতা বৃদ্ধির প্রচারাভিযান শাহ্ ফুজায়েল

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় বৃহস্পতিবার, অক্টোবর ১৬, ২০২৫,
  • 144 বার দেখা হয়েছে

 

শাহ্ ফুজায়েল আহমদ
বিশেষ প্রতিনিধিঃ

“জলবায়ু সহনশীল মাছ চাষে, জীবন জীবিকায় সমৃদ্ধি আসে’’ এই প্রতিপাদ্য বিষয় সামনে রেখে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় জলবায়ু পরিবর্তনের প্রভাব প্রশমনে মৎস্য চাষি ও মৎস্যজীবী সম্প্রদায়ের সচেতনতা বৃদ্ধির প্রচারাভিযান অনুষ্ঠান পালিত হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১০ টায় আব্দুস সামাদ আজাদ অডিটোরিয়ামে মৎস্য অধিদপ্তর বাংলাদেশ এবং জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার বাস্তবায়নে এবং প্রকল্প কমিউনিটি বেইজড ক্লাইমেট রেজিলিয়েন্ট ফিশারীজ এন্ড একুয়াকালচার ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ প্রকল্পের আয়োজনে এ লক্ষ্যে এক সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বরকতুল্লাহ,’র সভাপতিত্বে এবং এফএও ফিল্ড কো-অর্ডিনেটর ড: শফি উল্লাহ্ এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- সুনামগঞ্জ জেলা মৎস্য অফিসার ড: আল মিনান নূর। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ,উপজেলা কৃষি অফিসার কাওসার আহমেদ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: খালেদ সাইফুল্লাহ্, উপজেলা প্রকৌশলী সোহরাব হোসেন, এফএও ন্যাশনাল কমিউনিটি ম্যানেজমেন্ট স্পেশালিস্ট জিয়াউল হক ও প্রজেক্ট সাপোর্ট এসিসটেন্ট ফারজানা আক্তার। শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মৎস্য অফিসার মো: আল-আমীন।

সভায় উপস্থিত ছিলেন উপজেলার প্রায় চার শত জন মৎস্যজীবি, মৎস্যচাষী, সুশীল সমাজের নেতৃবৃন্দ ও বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আগত ছাত্র-ছাত্রী এবং সাংবাদিক বৃন্দ। উক্ত সভায় জলবায়ু পরিবর্তনের প্রভাব প্রশমনে করণীয় সম্পর্কে আলোচনা করা হয়। সভায় উপস্থিত মৎস্যজীবী ও মৎস্য চাষীদের মধ্যে হাওর ও বিলের দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন মেনে চলার কথা বলা হয়। সভায় জলবায়ু পরিবর্তন ও সহনশীলতা সম্পর্কিত সচেতনামূলক নাটিকা, গান, চিত্রাংকন ইত্যাতদি প্রদর্শন করে বিভিন্ন বিদ্যালয় থেকে আগত কোমলমতি। আলোচনস সভার পূর্বে উপজেলা চত্বর থেকে র‍্যালি শুরু হয়ে আব্দুস সামাদ আজাদ অডিটোরিয়াম এ গিয়ে শেষ হয়।

সংবাদটি ভালো লাগলে আপনার টাইম লাইনে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও সংবাদ
© All rights reserved © 2024 VK24