1. ehiaahmedliton@gmail.com : Ehia Ahmed Liton : Ehia Ahmed Liton
  2. vatirkhantha@gmail.com : Vatir Khantha : Vatir Khantha
৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৩শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ| শীতকাল| শুক্রবার| সকাল ১১:১৮|
শিরোনামঃ
জাতীয় মফস্বল সাংবাদিক ফোরামের জগন্নাথপুর উপজেলা কমিটি গঠনে আলোচনা সভা অনুষ্ঠিত আজমল হোসেন চৌধুরী জাবেদের ওপর হামলার তীব্র নিন্দা দিরাই উপজেলা বিএনপির গোয়াইনঘাটের পূর্ব আলীর গাঁও এ নির্বাচনী প্রস্তুতি সভা ছাতক–গোবিন্দগঞ্জে ধানের শীষের মিছিল ও সমাবেশ: মিলন বললেন, উন্নয়ন ও ঐক্যই আমাদের লক্ষ্য জগন্নাথপুরে এবি পার্টির প্রার্থী সৈয়দ তালহা আলমের ঈগল মার্কায় ভোটারদের ব্যাপক সমর্থন জগন্নাথপুরে ডিএসবি’সাব-ইন্সপেক্টর মোহাম্মদ জসিম উদ্দিন ক্লাসিক চেস্ ক্লাবের সম্মাননা পেলেন জগন্নাথপুরে গণভোটের পক্ষে ঐক্যের আহ্বান উপজেলা প্রশাসনের মতবিনিময় সভায় জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া দেওয়াল ঘড়ি’ প্রতীকে ভোট চেয়ে ছাতকে সংবাদ সম্মেলন হাফেজ মাওলানা কাদিরের জগন্নাথপুরে স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার আনোয়ার হোসেনের গণসংযোগ, ভোটারদের ব্যাপক সাড়া ছাতক দাঁড়িপাল্লার সমর্থনে প্রচার মিছিল অনুষ্ঠিত

দিরাই-শাল্লায় ধানের শীষের বিজয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান আজমল হোসেন চৌধুরী জাবেদের

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় শনিবার, অক্টোবর ২৫, ২০২৫,
  • 241 বার দেখা হয়েছে

দিরাই প্রতিনিধি:

দিরাই-শাল্লা আসনে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন যুক্তরাজ্য বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনের মনোনয়ন প্রত্যাশী আজমল হোসেন চৌধুরী জাবেদ।

শনিবার (২৫ অক্টোবর) দিনব্যাপী দিরাই উপজেলার রফিনগর ইউনিয়নের খাগাউড়া বাজার ও বাংলা বাজার এলাকায় বিএনপির ‘রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা’ প্রচার ও লিফলেট বিতরণ কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এ আহ্বান জানান।

জাবেদ বলেন, “বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। তারেক রহমানের নির্দেশে আমি সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি। আশা করি, দল আমার কাজের যথাযথ মূল্যায়ন করবে।”

এ সময় উপস্থিত ছিলেন রফিনগর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ জাহেদ মিয়া, দিরাই উপজেলা বিএনপির সাবেক সদস্য বদরুল আলম, রফিনগর ইউনিয়ন বিএনপির আহবায়ক আতাউর রহমান, দিরাই উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাকিব মিয়া, উপজেলা কৃষক দলের যুগ্ম আহবায়ক জাফরান মিয়া, রাজানগর ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও আহবায়ক কমিটির সদস্য শাহিনুর ইসলাম জিবাতুল, দিরাই উপজেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য গোলাম কিবরিয়া তালুকদার, রফিনগর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক বজলু মিয়া, কৃষক দল নেতা মুজাহিদ মিয়া, রফিনগর ইউনিয়ন বিএনপির ১নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক নিশি কান্ত বিপ্লবসহ বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা।

লিফলেট বিতরণ শেষে নেতাকর্মীদের মধ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সংবাদটি ভালো লাগলে আপনার টাইম লাইনে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও সংবাদ
© All rights reserved © 2024 VK24