1. ehiaahmedliton@gmail.com : Ehia Ahmed Liton : Ehia Ahmed Liton
  2. vatirkhantha@gmail.com : Vatir Khantha : Vatir Khantha
৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৩শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ| শীতকাল| শুক্রবার| সকাল ১১:২২|
শিরোনামঃ
জাতীয় মফস্বল সাংবাদিক ফোরামের জগন্নাথপুর উপজেলা কমিটি গঠনে আলোচনা সভা অনুষ্ঠিত আজমল হোসেন চৌধুরী জাবেদের ওপর হামলার তীব্র নিন্দা দিরাই উপজেলা বিএনপির গোয়াইনঘাটের পূর্ব আলীর গাঁও এ নির্বাচনী প্রস্তুতি সভা ছাতক–গোবিন্দগঞ্জে ধানের শীষের মিছিল ও সমাবেশ: মিলন বললেন, উন্নয়ন ও ঐক্যই আমাদের লক্ষ্য জগন্নাথপুরে এবি পার্টির প্রার্থী সৈয়দ তালহা আলমের ঈগল মার্কায় ভোটারদের ব্যাপক সমর্থন জগন্নাথপুরে ডিএসবি’সাব-ইন্সপেক্টর মোহাম্মদ জসিম উদ্দিন ক্লাসিক চেস্ ক্লাবের সম্মাননা পেলেন জগন্নাথপুরে গণভোটের পক্ষে ঐক্যের আহ্বান উপজেলা প্রশাসনের মতবিনিময় সভায় জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া দেওয়াল ঘড়ি’ প্রতীকে ভোট চেয়ে ছাতকে সংবাদ সম্মেলন হাফেজ মাওলানা কাদিরের জগন্নাথপুরে স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার আনোয়ার হোসেনের গণসংযোগ, ভোটারদের ব্যাপক সাড়া ছাতক দাঁড়িপাল্লার সমর্থনে প্রচার মিছিল অনুষ্ঠিত

দৈনিক সিলেটের সমাচারের চতুর্থ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় শুক্রবার, অক্টোবর ৩১, ২০২৫,
  • 73 বার দেখা হয়েছে

পাবেল হাসান সুনামগঞ্জ প্রতিনিধি :

জমকালো আয়োজনের মধ্য দিয়ে পাঠক প্রিয় অনলাইন সংবাদ মাধ্যম দৈনিক সিলেটের সমাচার২৪.কমের চতুর্থ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। শুক্রবার বাদ জুম্মা দিরাই জালাল সিটি জালাল সিটি সেন্টারে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। দৈনিক সিলেটের সমাচার২৪. কমের সম্পাদক মো.বদরুজ্জামান বদরুলের সভাপতিত্বে ও দৈনিক তৃতীয় মাত্রা’র সুনামগঞ্জ জেলা প্রতিনিধি নাইম তালুকদারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, দিরাই সরকারি কলেজের অধ্যক্ষ রফিকুল ইসলাম তালুকদার। তিনি তার বক্তব্যে বলেন, অনলাইন সংবাদ মাধ্যমের মধ্যে অন্যতম নিউজ পোর্টাল হলো দৈনিক সিলেটের সমাচার। আমরা দেখে আসছি দৈনিক সিলেটের সমাচার দীর্ঘদিন যাবত হাওর পাড়ের মানুষের প্রান্তিক দূর্ভোগের কথা প্রকাশ করে আসছে। আমাদের দেখা মতে যেখানেই অন্যায় অসংগতি হয়েছে, সেখানেই দৈনিক সিলেটের সমাচার সত্য প্রকাশে অগ্রণী ভূমিকা রেখেছে। সিলেট সমাচারের চেয়ারম্যান দিরাই প্রেসক্লাবের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক হারুন মিয়া’ ছিলেন একজন অকুতোভয় সাংবাদিক । আমাদের প্রত্যাশা একদিন সিলেট সমাচার অনেক উপরে যাবে এবং সিলেটের মানুষের প্রাণের সংবাদ মাধ্যম হবে। বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন, সালিশ ব্যাক্তিত্ব ও সাবেক চেয়ারম্যান মখলেছুর রহমান লাল মিয়া,দিরাই প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক যুগান্তরের দিরাই প্রতিনিধি জিয়াউর রহমান লিটন, জনস্বার্থে নিউজ টুয়েন্টিফোর ডটকমের পরিচালক শিক্ষাবিদ শাহজাহান সিরাজ,দিরাই সরকারি কলেজের প্রভাষক মিজানুর রহমান পারভেজ, সুরমা কলেজের প্রভাষক মুস্তার মিয়া মোস্তাক, মানব চাহিদা’র সম্পাদক এফ এইচ নোমান, সিলেট জজকোর্টের শিক্ষানবিশ আইনজীবী ইমদাদ সরদার, সত্য প্রবাহের সম্পাদক কবি, সাহিত্যিক রুকুনুজ্জামান জহুরী, রাজী মিডিয়ার পরিচালক মাওলানা আব্দুল্লাহ রাজী,জুলাই জাগরণ মঞ্চের সুনামগঞ্জের সদস্য মোস্তাক সর্দার, চ্যানেল এস এর দিরাই প্রতিনিধি, পাবেল হাসান প্রমূখ।

এসময় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সাংবাদিক সহ বিভিন্ন শ্রেনী পেশা’র মানুষজন উপস্থিত ছিলেন।
অনুষ্টানের শেষ প্রান্তে দৈনিক সিলেট সমাচারের চতুর্থ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সিলেট সমাচার চেয়ারম্যান হারুন মিয়া’ ও দিরাই সাংবাদিক ইউনিয়নের উপদেষ্টা আরব আমিরাত প্রবাসী আব্দুর রশীদে’র সহায়তায় দিরাইয়ের ছিন্নমূল মানুষের মধ্যে খাবার বিতরণ করা হয়।

সংবাদটি ভালো লাগলে আপনার টাইম লাইনে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও সংবাদ
© All rights reserved © 2024 VK24