1. admfzh6qy@example.com : admfzh6qy :
  2. admlxuix0@example.com : admlxuix0 :
  3. ehiaahmedliton@gmail.com : Ehia Ahmed Liton : Ehia Ahmed Liton
  4. vatirkhantha@gmail.com : Vatir Khantha : Vatir Khantha
২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| সোমবার| বিকাল ৪:২৫|
শিরোনামঃ
সুনামগঞ্জে শান্তিপূর্ণ সহাবস্থান ও সম্প্রীতি প্রতিষ্ঠায় করণীয়” শীর্ষক মতবিনিময় সভা হাওরাঞ্চলে ফসলরক্ষা বাঁধে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স —– পানিসম্পদমন্ত্রী ছাতকে চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে গ্রামবাসীর মানববন্ধন: বাচ্চু মিয়া সহ ৮ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের দিরাইয়ে ইয়থ পিস এম্বাসেডর গ্রুপের উদ্যোগে যুব সমাবেশ দিরাই সহ দেশের ৮ উপজেলায় পরীক্ষামূলক চালু হচ্ছে ফ্যামিলি কার্ড দিরাইয়ে পুলিশের হাত থেকে পরোয়ানাভুক্ত আসামি ছিনতাই দিরাই উপজেলা বিএনপির ২১ সদস্য ১২ টি কেন্দ্রে ভোট দেবেন আপনাদের এই ভালোবাসার প্রতিদান দেওয়ার ক্ষমতা আমার নেই— নাছির উদ্দিন চৌধুরী জাতীয় মফস্বল সাংবাদিক ফোরামের জগন্নাথপুর উপজেলা কমিটি গঠনে আলোচনা সভা অনুষ্ঠিত আজমল হোসেন চৌধুরী জাবেদের ওপর হামলার তীব্র নিন্দা দিরাই উপজেলা বিএনপির

সৎ লোকের শাসন প্রতিষ্ঠিত হলে জনগণের আমানতের খেয়ানত হবেনা এডভোকেট ইয়াসীন খান

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় শনিবার, নভেম্বর ১৫, ২০২৫,
  • 257 বার দেখা হয়েছে

শাহ্ ফুজায়েল আহমদ,বিশেষ প্রতিনিধিঃ

প্রকৃত অর্থে দেশের উন্নতি করতে হলে সৎ নিষ্ঠাবান দেশপ্রেমীক জনপ্রতিনিধি নির্বাচিত করতে হবে, সৎ লোকের শাসন প্রতিষ্ঠিত হলে জনগণের দেওয়া আমানতের খেয়ানত হবেনা। স্বাধীনতার পর থেকে অনেক সরকার এসেছেন তাঁরা নাম মাত্র উন্নয়ন করেছেন, কিন্তু এসব উন্নয়নের আড়ালে ছিলো সীমাহীন দুর্নীতি আর লুটপাট। সর্বত্র দলীয় করণের কারণে জনগণ তাদের অধিকার থেকে বঞ্চিত হয়েছেন। জনগণের আকাঙ্খা বাস্তবায়ন করতে হলে আগামীর বাংলাদেশে ন্যায় ইনসাফের সরকার প্রতিষ্ঠা করতে হবে। দুর্নীতি বন্ধ করতে হলে দেশের উন্নতি বাঁধাগ্রস্থ হবেনা। ইনশাল্লাহ জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে দেশে উন্নয়নের বিপ্লব ঘটবে। সুনামগঞ্জ-৩ জগন্নাথপুর-শান্তিগঞ্জ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী এডভোকেট ইয়াসীন খান জগন্নাথপুর উপজেলার পৌরসভার হবিবপুর গ্রামে ৪নং ওয়ার্ড জামায়াতে ইসলামী আয়োজিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা গুলো বলেন।

সুনামগঞ্জ-৩ জগন্নাথপুর-শান্তিগঞ্জ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী এডভোকেট ইয়াসীন খান এর সমর্থনে শনিবার ( ১৫ নভেম্বর) সন্ধ্যা ৬টায় পৌরসভার ৪ নং ওয়ার্ডে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। হবিবপুর গ্রামের বিশিষ্ট মুরব্বি আমরু মিয়ার সভাপতিত্বে ও উপজেলা পেশাজীবি শাখার সভাপতি কবির উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত উঠান বৈঠকে বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা জামায়াতের আমীর মাওলানা লুৎফুর রহমান, নায়বে আমীর মাওলানা দরছ উদ্দিন, উপজেলা সেক্রেটারি মাওলানা আফজাল হোসাইন, পৌর জামায়াতের সভাপতি আ হ ম ওয়ালী উল্লা, পৌরসভার পেশাজীবি শাখার সহ-সভাপতি আশরাফ হোসেন এনাম, ৪নং ওয়ার্ড জামায়াতের কর্মী কাওসার আহমদ, আরফিক আহমেদ প্রমুখ। অনুষ্ঠিত উঠান বৈঠকে ৪নং ওয়ার্ডের বিভিন্ন দল থেকে অর্ধশত মানুষ জামায়াতে ইসলামীতে যোগদান করেন। এসময় জামায়াতে ইসলামী ও ইসলামি ছাত্র শিবির নেতৃবৃন্দ সহ শতাধিক জনসাধারণ উপস্থিত ছিলেন।

সংবাদটি ভালো লাগলে আপনার টাইম লাইনে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও সংবাদ
© All rights reserved © 2024 VK24