1. admfzh6qy@example.com : admfzh6qy :
  2. admlxuix0@example.com : admlxuix0 :
  3. ehiaahmedliton@gmail.com : Ehia Ahmed Liton : Ehia Ahmed Liton
  4. vatirkhantha@gmail.com : Vatir Khantha : Vatir Khantha
২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| সোমবার| সকাল ১১:৫৯|
শিরোনামঃ
সুনামগঞ্জে শান্তিপূর্ণ সহাবস্থান ও সম্প্রীতি প্রতিষ্ঠায় করণীয়” শীর্ষক মতবিনিময় সভা হাওরাঞ্চলে ফসলরক্ষা বাঁধে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স —– পানিসম্পদমন্ত্রী ছাতকে চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে গ্রামবাসীর মানববন্ধন: বাচ্চু মিয়া সহ ৮ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের দিরাইয়ে ইয়থ পিস এম্বাসেডর গ্রুপের উদ্যোগে যুব সমাবেশ দিরাই সহ দেশের ৮ উপজেলায় পরীক্ষামূলক চালু হচ্ছে ফ্যামিলি কার্ড দিরাইয়ে পুলিশের হাত থেকে পরোয়ানাভুক্ত আসামি ছিনতাই দিরাই উপজেলা বিএনপির ২১ সদস্য ১২ টি কেন্দ্রে ভোট দেবেন আপনাদের এই ভালোবাসার প্রতিদান দেওয়ার ক্ষমতা আমার নেই— নাছির উদ্দিন চৌধুরী জাতীয় মফস্বল সাংবাদিক ফোরামের জগন্নাথপুর উপজেলা কমিটি গঠনে আলোচনা সভা অনুষ্ঠিত আজমল হোসেন চৌধুরী জাবেদের ওপর হামলার তীব্র নিন্দা দিরাই উপজেলা বিএনপির

হতাশ হবেন না, প্রাথমিক মনোনয়ন চূড়ান্ত নয়: বিএনপির মনোনয়ন বঞ্চিত প্রার্থী

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় রবিবার, নভেম্বর ১৬, ২০২৫,
  • 275 বার দেখা হয়েছে

ছাতক,সুনামগঞ্জ প্রতিনিধি,

সুনামগঞ্জের ছাতকে বিএনপির মনোনয়ন পুনর্বিবেচনার সমাবেশে দলটির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী বলেছেন, আশা করেছিলাম ২০২৬ সালে ধানের শীষের মনোনয়ন নিয়ে নির্বাচন করবো। কিছুদিন আগে আমাকে প্রাথমিক মনোনয়ন থেকে বাদ দেয়া হয়। আপনারা হতাশ হয়েছেন, কষ্ট পেয়েছেন, ক্ষোভে ফেটে পড়ছেন। আমিও আপনাদের মতো স্থম্ভিত হয়েছি। আপনারা হতাশ হবেন না, প্রাথমিক মনোনয়ন চূড়ান্ত নয়। চূড়ান্ত মনোনয়ন না দেয়া পর্যন্ত ধৈর্য্য ধরে অপেক্ষা করুন। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে বিনীত অনুরোধ ছাতক-দোয়ারাবাজার মানুষের স্বপ্নপূরণের কথা বিবেচনা করে ধানের শীষের প্রার্থী পরিবর্তন করবেন।

রোববার বিকেল ৪টায় ছাতক-দোয়ারাবাজার গোবিন্দগঞ্জ ট্রাফিক পয়েন্টে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

মিজানুর রহমান চৌধুরী মিজান বলেন, আমি গত ১৬ বছর শেখ হাসিনার পতনের দাবিতে আন্দোলন, সংগ্রাম করেছি। ছাতক-দোয়ারাবাজার কাঙ্ক্ষিত স্বপ্নপূরণে কাজ করেছি। আপনাদের কারণেই ছাতক মিজান চৌধুরীর ঘাঁটিতে পরিণত হয়েছে। আপনারা আমার পাশে ছিলেন। পুলিশের হামলা-মামলার ভয় না করে রাজপথের আন্দোলনে সরব ছিলেন।

এরআগে মিজানুর রহমান চৌধুরীর মিজানের নেতৃত্বে সিলেট-সুনামগঞ্জ সড়কে গণমিছিলে গোবিন্দগঞ্জের রাজপথ উত্তাল হয়ে উঠে। মিছিলে ছাতক-দোয়ারাবাজারের প্রায় ২০ হাজার মানুষ অংশগ্রহণ করেন। পরে গোবিন্দগঞ্জ পয়েন্টে বক্তব্য রাখেন মিজানুর রহমান চৌধুরী।

মিজান চৌধুরী আরো বলেন, আপনাদের ভালোবাসা ও সমর্থনে আমি কৃতজ্ঞ। আমি যখন যে পরিস্থিতিতে আমি ডেকেছি, আপনারা সর্বশক্তি নিয়োগ করে আমার পাশে এসে দাঁড়িয়েছেন। ছাতক-দোয়াবাজারের উন্নয়ন নিয়ে ২০১৮ সালে বিএনপির মনোনয়ন নিয়ে প্রার্থী হয়েছিলাম। সেই নির্বাচনে পুলিশের হামলা মামলা উপেক্ষা করে আপনারা আমার পাশে ছিলাম। আমিও আপনাদের জন্য আমার জীবন বিলিয়ে দিয়েছি। জীবনের শেষ দিন পর্যন্ত আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ।

সংবাদটি ভালো লাগলে আপনার টাইম লাইনে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও সংবাদ
© All rights reserved © 2024 VK24