1. ehiaahmedliton@gmail.com : Ehia Ahmed Liton : Ehia Ahmed Liton
  2. vatirkhantha@gmail.com : Vatir Khantha : Vatir Khantha
৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৩শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ| শীতকাল| শুক্রবার| সকাল ১১:২৩|
শিরোনামঃ
জাতীয় মফস্বল সাংবাদিক ফোরামের জগন্নাথপুর উপজেলা কমিটি গঠনে আলোচনা সভা অনুষ্ঠিত আজমল হোসেন চৌধুরী জাবেদের ওপর হামলার তীব্র নিন্দা দিরাই উপজেলা বিএনপির গোয়াইনঘাটের পূর্ব আলীর গাঁও এ নির্বাচনী প্রস্তুতি সভা ছাতক–গোবিন্দগঞ্জে ধানের শীষের মিছিল ও সমাবেশ: মিলন বললেন, উন্নয়ন ও ঐক্যই আমাদের লক্ষ্য জগন্নাথপুরে এবি পার্টির প্রার্থী সৈয়দ তালহা আলমের ঈগল মার্কায় ভোটারদের ব্যাপক সমর্থন জগন্নাথপুরে ডিএসবি’সাব-ইন্সপেক্টর মোহাম্মদ জসিম উদ্দিন ক্লাসিক চেস্ ক্লাবের সম্মাননা পেলেন জগন্নাথপুরে গণভোটের পক্ষে ঐক্যের আহ্বান উপজেলা প্রশাসনের মতবিনিময় সভায় জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া দেওয়াল ঘড়ি’ প্রতীকে ভোট চেয়ে ছাতকে সংবাদ সম্মেলন হাফেজ মাওলানা কাদিরের জগন্নাথপুরে স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার আনোয়ার হোসেনের গণসংযোগ, ভোটারদের ব্যাপক সাড়া ছাতক দাঁড়িপাল্লার সমর্থনে প্রচার মিছিল অনুষ্ঠিত

নির্বাচন বানচালের অপচেষ্টা রুখে দেব —++ দিরাইয়ে নাছির উদ্দিন চৌধুরী

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় মঙ্গলবার, নভেম্বর ২৫, ২০২৫,
  • 71 বার দেখা হয়েছে

দিরাই প্রতিনিধি ঃ  বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক এমপি নাছির উদ্দিন চৌধুরী বলেছেন, একটি চক্র নির্বাচন বানচালের চেষ্টা করছে, জনগণকে সঙ্গে নিয়ে নির্বাচন বানচালের অপচেষ্টা আমরা রুখে দেব। গণতন্ত্রের জন্য মানুষ জীবন দিয়েছে, এই গণতন্ত্রকে আবার বন্দি হতে দেওয়া যাবে না। মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকালে সুনামগঞ্জের দিরাইয়ে উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত জনসভায় তিনি এসব কথা বলেন। জেলা বিএনপির সদস্য আব্দুর রশিদ চৌধুরীর সভাপতিত্বে দিরাই থানা পয়েন্টে জনসভাটি অনুষ্ঠিত হয়।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে জনসভাস্থলটি নির্ধারিত সময়ের আগেই মিছিলে মিছিলে পরিপূর্ণ হয়ে ওঠে।

উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফারুক সর্দার ও উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি শাহ আলমের পরিচালনায় প্রধান অতিথি নাছির উদ্দিন চৌধুরী বলেন, তারেক রহমান ঘোষিত ৩১ দফা আগামীর বাংলাদেশের রোডম্যাপ। এই দফাগুলোর প্রতিটি পয়েন্ট জনগণের জীবনের সঙ্গে সরাসরি সম্পর্কিত। ৩১ দফা শুধু রাজনৈতিক কর্মসূচি নয়, এটি জাতি পুনর্জাগরণের মূলমন্ত্র। এই দফাগুলো বাস্তবায়নের মাধ্যমে দেশে আইনের শাসন, অর্থনৈতিক উন্নয়ন ও জনগণের অধিকার পুনঃপ্রতিষ্ঠা করা সম্ভব।

নাছির উদ্দিন চৌধুরী আরও বলেন, নির্বাচন বানচালের চেষ্টা করা হচ্ছে, জনগণকে সঙ্গে নিয়ে এই অপশক্তিকে আমরা রুখে দেব। তিনি বলেন, আমি দিরাই-শাল্লার মানুষের মুখে হাসি ফোটাতে চাই। শেষবারের মতো আপনাদের সামনে এসেছি, এই নির্বাচন আমার জীবনের শেষ নির্বাচন। আপনারা আমার জন্য দোয়া করবেন। বাংলাদেশের আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন। নেত্রী আবার সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবেন।

জনসভায় আরও বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা বিএনপির সদস্য আশোক দাস, দিরাই উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির তালুকদার, শাল্লা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল আওয়াল, দিরাই উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক এম আর মিজান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সজীব রশীদ চৌধুরী, উপজেলা কৃষক দলের আহ্বায়ক সালাউদ্দীন তালুকদার, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মেহেদি হাসান চৌধুরী প্রমুখ।

সভায় বক্তারা বলেন, আজকের এই জনসভা থেকে আমাদের নেতা তারেক রহমানের কাছে বলতে চাই, দিরাই-শাল্লা তথা সুনামগঞ্জ-২ আসনে নাছির চৌধুরীকে মনোনয়ন দেওয়া হলে এই আসনে ধানের শীষের নিশ্চিত বিজয় হবে।

সংবাদটি ভালো লাগলে আপনার টাইম লাইনে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও সংবাদ
© All rights reserved © 2024 VK24