1. admfzh6qy@example.com : admfzh6qy :
  2. admlxuix0@example.com : admlxuix0 :
  3. ehiaahmedliton@gmail.com : Ehia Ahmed Liton : Ehia Ahmed Liton
  4. vatirkhantha@gmail.com : Vatir Khantha : Vatir Khantha
২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| সোমবার| সকাল ৮:৩৬|
শিরোনামঃ
সুনামগঞ্জে শান্তিপূর্ণ সহাবস্থান ও সম্প্রীতি প্রতিষ্ঠায় করণীয়” শীর্ষক মতবিনিময় সভা হাওরাঞ্চলে ফসলরক্ষা বাঁধে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স —– পানিসম্পদমন্ত্রী ছাতকে চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে গ্রামবাসীর মানববন্ধন: বাচ্চু মিয়া সহ ৮ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের দিরাইয়ে ইয়থ পিস এম্বাসেডর গ্রুপের উদ্যোগে যুব সমাবেশ দিরাই সহ দেশের ৮ উপজেলায় পরীক্ষামূলক চালু হচ্ছে ফ্যামিলি কার্ড দিরাইয়ে পুলিশের হাত থেকে পরোয়ানাভুক্ত আসামি ছিনতাই দিরাই উপজেলা বিএনপির ২১ সদস্য ১২ টি কেন্দ্রে ভোট দেবেন আপনাদের এই ভালোবাসার প্রতিদান দেওয়ার ক্ষমতা আমার নেই— নাছির উদ্দিন চৌধুরী জাতীয় মফস্বল সাংবাদিক ফোরামের জগন্নাথপুর উপজেলা কমিটি গঠনে আলোচনা সভা অনুষ্ঠিত আজমল হোসেন চৌধুরী জাবেদের ওপর হামলার তীব্র নিন্দা দিরাই উপজেলা বিএনপির

গোয়াইনঘাটে দিনব্যাপী জেবুন্নাহার সেলিমের গণসংযোগ ও লিফলেট বিতরণ

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় শনিবার, নভেম্বর ২৯, ২০২৫,
  • 294 বার দেখা হয়েছে

রুবেল আহমেদ স্টাফ রিপোর্টার,সিলেট:

সিলেট-৪ আসনে (গোয়াইনঘাট, জৈন্তাপুর ও কোম্পানীগঞ্জ) বিএনপির ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী সিলেট জেলা মহিলা দলের সাবেক সাধারণ সম্পাদক, সিলেট জেলা বারের সহ-সভাপতি এডভোকেট জেবুন নাহার সেলিম বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দিনব্যাপী গোয়াইনঘাটের বিছনাকান্দি ইউনিয়নের বিভিন্ন স্থানে গণসংযোগ ও ৩১ দফার লিফলেট বিতরণ করেছেন। দিনব্যাপী কর্মসুচীর অংশ হিসেবে তিনি কুপার বাজার, বিছনাকান্দি খেলার মাঠ, বাদেবাসা, কুলুম ছড়ারপাড়সহ ইউনিয়নের বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময়, পথসভা এবং লিফলেট বিতরণ করেন। এ সময় তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকের মনোনয়ন পেতে সবার দোয়া ও সমর্থন কামনা করেন। গণসংযোগ শেষে এডভোকেট জেবুন নাহার সেলিম বলেন, আমি যেখানেই যাচ্ছি, অভূতপূর্ব সাড়া পাচ্ছি। মানুষ যে অতীতকে এখনো মনে রেখেছেন- আমি তা কখনো কল্পনাও করিনি। শুধু আজকে নয়, ছিয়ানব্বই সাল থেকেই আমার স্বামী জনাব দিলদার হোসেন সেলিমের সঙ্গে আমি এসব এলাকায় ঘুরে বেড়িয়েছি। ২০০১-২০০৬ সাল পর্যন্ত তিনি এই আসনের এমপি ছিলেন এবং ধানের শীষ প্রতীক নিয়ে বিজয়ী হয়েছিলেন। আল্লাহর রহমতে মানুষ তাঁর সেই অবদান এখনো ভুলে যাননি। এই আসনের জনগণ সেই সময়কে সিলেট-৪ আসনের ‘স্বর্ণযুগ’ হিসেবে মূল্যায়ন করেন। তিনি বলেন, আমাকে দলের পক্ষ থেকে মনোনয়ন দেওয়া হলে আপনাদের প্রাণপ্রিয় নেতা প্রয়াত দিলদার হোসেন সেলিমের অসমাপ্ত কাজ বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ। দিনব্যাপী গনসংযোগে নেতৃত্ব দেন গোয়াইনঘাট উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মুমিনুল হক ও গোয়াইনঘাট সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি সাদেক আহমদ। এতে উপস্থিত ছিলেন, সিলেট জেলা ছাত্রদল নেতা জসীম উদ্দিন, রাসেল আহমদ, গোয়াইনঘাট সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি জাহাঙ্গীর আলম, ছাত্রদলনেতা পাবেল আহমদ প্রমুখ। পথসভায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও মরহুম এমপি দিলদার হোসেন সেলিমের রুহের মাগফিরাত এবং আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করেন সিলেট ৪ আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী এডভোকেট জেবুন্নাহার সেলিম।

সংবাদটি ভালো লাগলে আপনার টাইম লাইনে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও সংবাদ
© All rights reserved © 2024 VK24