1. admfzh6qy@example.com : admfzh6qy :
  2. admlxuix0@example.com : admlxuix0 :
  3. ehiaahmedliton@gmail.com : Ehia Ahmed Liton : Ehia Ahmed Liton
  4. vatirkhantha@gmail.com : Vatir Khantha : Vatir Khantha
২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| সোমবার| বিকাল ৪:২৫|
শিরোনামঃ
সুনামগঞ্জে শান্তিপূর্ণ সহাবস্থান ও সম্প্রীতি প্রতিষ্ঠায় করণীয়” শীর্ষক মতবিনিময় সভা হাওরাঞ্চলে ফসলরক্ষা বাঁধে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স —– পানিসম্পদমন্ত্রী ছাতকে চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে গ্রামবাসীর মানববন্ধন: বাচ্চু মিয়া সহ ৮ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের দিরাইয়ে ইয়থ পিস এম্বাসেডর গ্রুপের উদ্যোগে যুব সমাবেশ দিরাই সহ দেশের ৮ উপজেলায় পরীক্ষামূলক চালু হচ্ছে ফ্যামিলি কার্ড দিরাইয়ে পুলিশের হাত থেকে পরোয়ানাভুক্ত আসামি ছিনতাই দিরাই উপজেলা বিএনপির ২১ সদস্য ১২ টি কেন্দ্রে ভোট দেবেন আপনাদের এই ভালোবাসার প্রতিদান দেওয়ার ক্ষমতা আমার নেই— নাছির উদ্দিন চৌধুরী জাতীয় মফস্বল সাংবাদিক ফোরামের জগন্নাথপুর উপজেলা কমিটি গঠনে আলোচনা সভা অনুষ্ঠিত আজমল হোসেন চৌধুরী জাবেদের ওপর হামলার তীব্র নিন্দা দিরাই উপজেলা বিএনপির

জগন্নাথপুরে র‌্যালী, আলোচনা ও সাংস্কৃতিক আয়োজনে বর্ণিল তারুণ্যের উৎসব উদযাপন

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় মঙ্গলবার, ডিসেম্বর ২, ২০২৫,
  • 211 বার দেখা হয়েছে

শাহ্ ফুজায়েল আহমদ,স্টাফ রিপোর্টারঃ

সুনামগঞ্জের জগন্নাথপুরে নানা বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হলো তারুণ্যের উৎসব–২০২৫। র‌্যালী, আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনায় মুখরিত ছিল পুরো উপজেলা পরিষদ প্রাঙ্গণ।

১লা ডিসেম্বর, সোমবার বিকাল ৪টায় উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ উৎসবে অংশ নেয় বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ। উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বরকত উল্লাহ’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি)
মো. মহসীন উদ্দীন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ খালেদ সাইফুল্লাহ, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মামুন হাওলাদার, উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার অরুপ কুমার রায, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রাজন আকন্দ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ মঞ্জুরুল আলম, ইউ আর সি ইন্সটাক্টর মোঃ মোস্তফা আহসান হাবীব
জগন্নাথপুর পৌরসভার সচিব সতীশ গোস্বামী, জগন্নাথপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি আমিনুর রহমান জিলু ,রিপোর্টার্স ইউনিটির কোষাধ্যক্ষ শাহ্ ফুজায়েল আহমদ ,উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তা-কর্মচারীরা।

এছাড়া জগন্নাথপুর থানা পুলিশ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং নানা শ্রেণি–পেশার মানুষ অনুষ্ঠানে অংশ নেন।

আলোচনা সভা শেষে উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত হয় পুরস্কার বিতরণী ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। নতুন প্রজন্মকে উৎসাহিত ও সৃজনশীল চর্চায় উদ্বুদ্ধ করতে এ আয়োজন বিশেষ ভূমিকা রাখবে বলে বক্তারা মনে করেন।

জগন্নাথপুরজুড়ে উৎসবমুখর পরিবেশে এ দিনটি তারুণ্যের শক্তি, উদ্দীপনা ও দেশ গড়ার অঙ্গীকারকে আরও দৃঢ় করে তোলে।

সংবাদটি ভালো লাগলে আপনার টাইম লাইনে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও সংবাদ
© All rights reserved © 2024 VK24