1. admfzh6qy@example.com : admfzh6qy :
  2. admlxuix0@example.com : admlxuix0 :
  3. ehiaahmedliton@gmail.com : Ehia Ahmed Liton : Ehia Ahmed Liton
  4. vatirkhantha@gmail.com : Vatir Khantha : Vatir Khantha
২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| সোমবার| দুপুর ১২:০১|
শিরোনামঃ
সুনামগঞ্জে শান্তিপূর্ণ সহাবস্থান ও সম্প্রীতি প্রতিষ্ঠায় করণীয়” শীর্ষক মতবিনিময় সভা হাওরাঞ্চলে ফসলরক্ষা বাঁধে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স —– পানিসম্পদমন্ত্রী ছাতকে চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে গ্রামবাসীর মানববন্ধন: বাচ্চু মিয়া সহ ৮ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের দিরাইয়ে ইয়থ পিস এম্বাসেডর গ্রুপের উদ্যোগে যুব সমাবেশ দিরাই সহ দেশের ৮ উপজেলায় পরীক্ষামূলক চালু হচ্ছে ফ্যামিলি কার্ড দিরাইয়ে পুলিশের হাত থেকে পরোয়ানাভুক্ত আসামি ছিনতাই দিরাই উপজেলা বিএনপির ২১ সদস্য ১২ টি কেন্দ্রে ভোট দেবেন আপনাদের এই ভালোবাসার প্রতিদান দেওয়ার ক্ষমতা আমার নেই— নাছির উদ্দিন চৌধুরী জাতীয় মফস্বল সাংবাদিক ফোরামের জগন্নাথপুর উপজেলা কমিটি গঠনে আলোচনা সভা অনুষ্ঠিত আজমল হোসেন চৌধুরী জাবেদের ওপর হামলার তীব্র নিন্দা দিরাই উপজেলা বিএনপির

ছাতকে উপজেলা ও পৌর জামায়াতের আয়োজনে ছাত্র- জনতার সমাবেশ

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় শুক্রবার, ডিসেম্বর ৫, ২০২৫,
  • 193 বার দেখা হয়েছে

 

ছাতক প্রতিনিধি
ছাতক উপজেলা ও পৌর জামাতের আয়োজনে শহরের ট্রাফিক পয়েন্টে ছাতক-দোয়ারাবাজার ছাত্র- জনতার সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ৫ ডিসেম্বর সকালে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ছাতক- দোয়ারাবাজার আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনেজামায়াত মনোনীত প্রার্থী অধ্যক্ষ মাওলানা আব্দুস সালাম আল মাদানি বলেছেন, আমরা সকলের কাছে দাড়ি পাল্লায় ভোট চাই। সকলের সার্বিক সহযোগিতায় নির্বাচিত হলে এবং জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে এ দেশে কোন চাঁদাবাজি ও সন্ত্রাস থাকবেনা। জামায়াতে ইসলামী-ই পারবে ছাতক-দোয়ারাবাজার-কে চাঁদাবাজ,সন্ত্রাস মুক্ত একটি উন্নত এলাকায় পরিনত করতে। তিনি বলেন ক্ষমতায় গেলে আমরা জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষের নিরাপত্তা নিশ্চিত করবো।প্রধান বক্তার বক্তব্যে ডাকসু’র ভিপি আবু সাদেক কায়েম বলেছেন,
ভারত,পাকিস্তান ও লন্ডনে বসে কেউ বাংলাদেশে আর রাজনীতি করতে পারবেন না। রাজনীতি করতে হলে এ দেশে এসেই রাজনীতি করতে হবে। জামায়াতে ইসলামী এ দেশের মানুষের স্বপ্ন, আকাঙ্কা ও উন্নয়ন নিয়ে চিন্তা করে। আগামী জাতীয় নির্বাচনে দেশের সকল অঞ্চলে জামায়াত মনোনীত প্রার্থী-কে ভোটে বিজয়ী করার জন্য তিনি সকলের প্রতি আহবান জানিয়ে তিনি আরো বলেন, দেশের যুব সমাজ জেগে উঠেছে। আর কোন অপশক্তি আমাদের-কে দাবিয়ে রাখতে পারবেনা। সুনামগঞ্জ জেলা জামায়াতের সুরা সদস্য এড. রেজাউল করিম তালুকদারের সভাপতিত্বে ও উপজেলা জামায়াতের সেক্রেটারি হাফিজ জাকির হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত ছাত্র-জনতার সমাবেশে স্বাগত বক্তব্য দেন ছাতক উপজেলা জামায়াতের আমীর মাওলানা আকবর আলী। বক্তব্য রাখেন,জেলা জামায়াতের সুরা সদস্য মাও. আব্দুস সাত্তার, দোয়ারাবাজারের সাবেক উপজেলা চেয়ারম্যান ডা.আব্দুল কুদ্দুছ,দোয়ারাবাজার উপজেলা জামায়াতের আমীর হারুনুর রশিদ,ছাতক উপজেলা জামায়াতের সাবেক আমীর মাওলানা জালাল উদ্দিন, সুনামগঞ্জ জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি শাহ আলম, ছাতক পৌর জামায়াতের আমীর ইঞ্জিনিয়ার নোমান আহমদ , সুনামগঞ্জ জজ কোর্টের এ পি পি এডভোকেট আলম উদ্দিন,ছাত্র নেতা শাহীনুর রহমান, জামায়াত নেতা আব্দুল হাই আজাদ,এড. সিরাজুল ইসলাম,ওবায়দুল হক শাহিন,সাবেক ছাত্র নেতা সৈয়দ মুনসুর আলী, ফারহান শাহরিয়ার তুহিন, ছাতক পৌর শিবিরের সভাপতি তাজুল ইসলাম,উপজেলা উত্তর শিবিরের সভাপতি আফজাল হোসেন প্রমুখ।

সংবাদটি ভালো লাগলে আপনার টাইম লাইনে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও সংবাদ
© All rights reserved © 2024 VK24