1. admfzh6qy@example.com : admfzh6qy :
  2. admlxuix0@example.com : admlxuix0 :
  3. ehiaahmedliton@gmail.com : Ehia Ahmed Liton : Ehia Ahmed Liton
  4. vatirkhantha@gmail.com : Vatir Khantha : Vatir Khantha
২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| সোমবার| বিকাল ৪:২৮|
শিরোনামঃ
সুনামগঞ্জে শান্তিপূর্ণ সহাবস্থান ও সম্প্রীতি প্রতিষ্ঠায় করণীয়” শীর্ষক মতবিনিময় সভা হাওরাঞ্চলে ফসলরক্ষা বাঁধে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স —– পানিসম্পদমন্ত্রী ছাতকে চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে গ্রামবাসীর মানববন্ধন: বাচ্চু মিয়া সহ ৮ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের দিরাইয়ে ইয়থ পিস এম্বাসেডর গ্রুপের উদ্যোগে যুব সমাবেশ দিরাই সহ দেশের ৮ উপজেলায় পরীক্ষামূলক চালু হচ্ছে ফ্যামিলি কার্ড দিরাইয়ে পুলিশের হাত থেকে পরোয়ানাভুক্ত আসামি ছিনতাই দিরাই উপজেলা বিএনপির ২১ সদস্য ১২ টি কেন্দ্রে ভোট দেবেন আপনাদের এই ভালোবাসার প্রতিদান দেওয়ার ক্ষমতা আমার নেই— নাছির উদ্দিন চৌধুরী জাতীয় মফস্বল সাংবাদিক ফোরামের জগন্নাথপুর উপজেলা কমিটি গঠনে আলোচনা সভা অনুষ্ঠিত আজমল হোসেন চৌধুরী জাবেদের ওপর হামলার তীব্র নিন্দা দিরাই উপজেলা বিএনপির

জগন্নাথপুরে ভোররাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১১ দোকান পুড়ে ছাই ফায়ার সার্ভিসের অবহেলায়

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় শুক্রবার, ডিসেম্বর ৫, ২০২৫,
  • 187 বার দেখা হয়েছে

শাহ্ ফুজায়েল আহমদ,বিশেষ প্রতিনিধিঃ

সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরসভার হাসপাতাল পয়েন্টসংলগ্ন ছিক্কা মসজিদ মার্কেটে শুক্রবার ভোররাতে ঘটে যায় এক হৃদয়বিদারক অগ্নিকাণ্ড। এই আগুন মুহূর্তেই পুরো মার্কেটে ছড়িয়ে পড়ে এবং ১১টি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানিয়েছেন, এতে অন্তত কোটি টাকার ক্ষতি হয়েছে।

বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে আগুনের সূত্রপাত ঘটে। স্থানীয়রা ধোঁয়া ও লেলিহান আগুন দেখতে পেয়ে দ্রুত চেষ্টা চালালেও আগুনের তীব্রতা বাড়তে থাকে। খবর দেওয়া হলেও নিকটবর্তী জগন্নাথপুর ফায়ার সার্ভিস ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়নি—এ তথ্য স্থানীয়দের ক্ষোভ আরও বাড়িয়ে দেয়।

জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জের নির্দেশক্রমে এসআই দীপঙ্কর হাওলাদার ,সঙ্গীয় ফোর্স, গণমাধ্যমকর্মী, বাজার সেক্রেটারি বিলাল আহমদ ও বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের সহায়তায় আগুন নেভানোর চেষ্টা অব্যাহত থাকে।পরে সিলেট জেলার বিশ্বনাথ ফায়ার সার্ভিস ইউনিট ঘটনাস্থলে এসে টানা প্রচেষ্টায় সকাল ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

সকাল ৯ টায় ঘটনাস্থল পরিদর্শন করেন জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বরকত উল্লাহ। তিনি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সান্ত্বনা দিয়ে সুনামগঞ্জ জেলা প্রশাসনের মাধ্যমে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে প্রয়োজনীয় সহায়তা দেওয়ার আশ্বাস প্রদান করেন। আশ্বাসে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা স্বস্তি প্রকাশ করেছেন।

অগ্নিকাণ্ডস্থল থেকে জগন্নাথপুর ফায়ার সার্ভিস স্টেশন মাত্র ২ কিলোমিটার দূরে হলেও তারা ঘটনাস্থলে না পৌঁছানোয় এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ তৈরি হয়েছে। স্থানীয়রা দাবি করেন, এটি নতুন ঘটনা নয়—আগেও বারবার অগ্নিকাণ্ডের সময় দেরিতে পৌঁছানো বা বিভিন্ন অজুহাতে না যাওয়ার অভিযোগ রয়েছে জগন্নাথপুর ফায়ার সার্ভিসের বিরুদ্ধে।

জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

অভিযোগের বিষয়ে জগন্নাথপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার মুর্শেদ আলম বলেন,
আমরা স্টেশন থেকেই আগুন দেখতে পেয়েছি। কিন্তু পৌরপয়েন্টে নির্মাণাধীন আর্চ ব্রিজের কাজ শেষ না হওয়ায় ঘটনাস্থলে যেতে পারিনি। তবে খবর পাওয়ার সঙ্গে সঙ্গে বিশ্বনাথ ইউনিটকে অবহিত করি। ঘটনাটি দুঃখজনক।

স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসীর দাবি—অগ্নিনির্বাপণ ব্যবস্থায় দ্রুত সংস্কার ও কার্যকর সমন্বয় না হলে ভবিষ্যতে আরও বড় ধরনের বিপর্যয় ঘটতে পারে।

সংবাদটি ভালো লাগলে আপনার টাইম লাইনে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও সংবাদ
© All rights reserved © 2024 VK24