1. admfzh6qy@example.com : admfzh6qy :
  2. admlxuix0@example.com : admlxuix0 :
  3. ehiaahmedliton@gmail.com : Ehia Ahmed Liton : Ehia Ahmed Liton
  4. vatirkhantha@gmail.com : Vatir Khantha : Vatir Khantha
২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| সোমবার| সকাল ৮:৩৬|
শিরোনামঃ
সুনামগঞ্জে শান্তিপূর্ণ সহাবস্থান ও সম্প্রীতি প্রতিষ্ঠায় করণীয়” শীর্ষক মতবিনিময় সভা হাওরাঞ্চলে ফসলরক্ষা বাঁধে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স —– পানিসম্পদমন্ত্রী ছাতকে চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে গ্রামবাসীর মানববন্ধন: বাচ্চু মিয়া সহ ৮ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের দিরাইয়ে ইয়থ পিস এম্বাসেডর গ্রুপের উদ্যোগে যুব সমাবেশ দিরাই সহ দেশের ৮ উপজেলায় পরীক্ষামূলক চালু হচ্ছে ফ্যামিলি কার্ড দিরাইয়ে পুলিশের হাত থেকে পরোয়ানাভুক্ত আসামি ছিনতাই দিরাই উপজেলা বিএনপির ২১ সদস্য ১২ টি কেন্দ্রে ভোট দেবেন আপনাদের এই ভালোবাসার প্রতিদান দেওয়ার ক্ষমতা আমার নেই— নাছির উদ্দিন চৌধুরী জাতীয় মফস্বল সাংবাদিক ফোরামের জগন্নাথপুর উপজেলা কমিটি গঠনে আলোচনা সভা অনুষ্ঠিত আজমল হোসেন চৌধুরী জাবেদের ওপর হামলার তীব্র নিন্দা দিরাই উপজেলা বিএনপির

গোয়াইনঘাটে ধানের শীষের মনোনীত প্রার্থী আরিফুল হক চৌধুরীর সমর্থনে গনসংযোগ, লিফলেট বিতরণ ও দোয়া মাহফিল

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় রবিবার, ডিসেম্বর ৭, ২০২৫,
  • 211 বার দেখা হয়েছে

রুবেল আহমেদ স্টাফ রিপোর্টার,সিলেট:

সিলেট-৪ আসনে ধানের শীষ প্রতীক নিয়ে বিএনপি মনোনীত প্রার্থী আরিফুল হক চৌধুরীর সমর্থনে শনিবার (৬ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় গোয়াইনঘাট উপজেলা সদরে গণসংযোগ ও আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। গোয়াইনঘাট উপজেলা যুবদল নেতা আসাদুজ্জামান আসাদ এর সভাপতিত্বে এবং উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য আলিম উদ্দিনের সঞ্চালনায় মিছিল-পরবর্তী পথসভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য ও লেঙ্গুড়া ইউনিয়নের ২নং ওয়ার্ড সদস্য মো: সাহেদ আহমদ এবং উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য আব্দুর রহমান মেম্বার।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি নেতা আব্দুল মান্নান, জসীম উদ্দিন, মোহাম্মদ আলী, ইউনিয়ন যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক বদরুল ইসলাম (মেম্বার), যুবদল নেতা আজাদুর রহমান, লেঙ্গুড়া ইউনিয়ন মুক্তিযুদ্ধা দলের সভাপতি নুরুল আমীন, মোশাররফ হোসেন, ইসলাম উদ্দিন, জাকারিয়া আহমদ পাপলু, ইসমাইল আলি এবং বিএনপি নেতা বাবুল আহমদসহ প্রায় দুই শতাধিক নেতাকর্মী। গণসংযোগ ও আনন্দ মিছিল শেষে বাজারে লিফলেট বিতরণে নেতৃবৃন্দ আসন্ন জাতীয় নির্বাচনে ধানের শীষের পক্ষে ব্যাপক প্রচারণা চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন এবং জনসাধারণের কাছে ভোট চান। গোয়াইনঘাট বাজারে লিফলেট বিতরণ ও মিশিল পরবর্তী সময়ে মেসার্স সাহেদ আহমদ এন্টারপ্রাইজে
দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশুরোগ মুক্তি কামনায় আরিফুল হক চৌধুরী সমর্থকদের আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

সংবাদটি ভালো লাগলে আপনার টাইম লাইনে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও সংবাদ
© All rights reserved © 2024 VK24