1. admfzh6qy@example.com : admfzh6qy :
  2. admlxuix0@example.com : admlxuix0 :
  3. ehiaahmedliton@gmail.com : Ehia Ahmed Liton : Ehia Ahmed Liton
  4. vatirkhantha@gmail.com : Vatir Khantha : Vatir Khantha
২৪শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ১০ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| মঙ্গলবার| সকাল ৮:২২|
শিরোনামঃ
দিরাই উপজেলা বাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন সালাহউদ্দিন তালুকদার রফিনগর ইউনিয়ন বাসীকে মশিউর রহমান এর ঈদের শুভেচ্ছা দিরাই উপজেলা ও পৌরসভা বাসীকে মোঃ আমির হোসেন এর ঈদ শুভেচ্ছা দিরাই -শাল্লাবাসীকে আজমল চৌধুরীর ঈদ শুভেচ্ছা জগদল ইউনিয়ন বাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন মিজানুর রহমান মিজান জগন্নাথপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারকে সৈয়দ তালহা আলমের ঈদ উপহার ও নগদ সহায়তা জগন্নাথপুর উপজেলা পরিষদ নির্বাচনে উন্নয়নের প্রত্যাশায় আলোচনার কেন্দ্রবিন্দুতে আবু হুরায়রা ছাদ মাস্টার বৃহত্তর সিলেট জেলা অনলাইন প্রেসক্লাবের ২০২৬-২৮ মেয়াদের কমিটি গঠন: সভাপতি রুমন, সম্পাদক তোফায়েল কিরআত প্রশিক্ষনের সমাপনী ও পুরস্কার বিতরণী উন্নয়নের অঙ্গীকারে মাঠে নেমেছেন তরুণ ইঞ্জিনিয়ার রজিবুর রহমান মুহেল

দিরাইয়ে ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় শনিবার, ডিসেম্বর ১৩, ২০২৫,
  • 129 বার দেখা হয়েছে
Oplus_0

দিরাই প্রতিনিধিঃ

সুনামগঞ্জের দিরাই পৌর শহরের ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। শনিবার সকাল ১১টা থেকে দিরাই পৌর শহরের মধ্যবাজার ব্রিজ এলাকা হয়ে থানা পয়েন্ট থেকে বাসস্ট্যান্ড পর্যন্ত পরিচালিত এ অভিযানে ফুটপাত দখলমুক্ত করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সনজীব সরকারের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ফুটপাতের ওপর স্থাপিত অবৈধ দোকানপাট, অস্থায়ী টংঘর, স্থাপনা, ভাসমান দোকান ও অন্যান্য স্থাপনা অপসারণ করা হয়। এ সময় দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) এনামুল হক চৌধুরী, দিরাই পৌরসভার সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী এবং দিরাই থানা পুলিশের একটি দল অভিযানকে সার্বিকভাবে সহায়তা করে।

প্রশাসন সূত্রে জানা যায়, এর আগে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মাইকিংয়ের মাধ্যমে গত ৫ ডিসেম্বরের মধ্যে স্বেচ্ছায় ফুটপাতের ওপর গড়ে ওঠা অবৈধ স্থাপনা সরিয়ে নেওয়ার জন্য ব্যবসায়ী ও দখলদারদের জানানো হয়। নির্ধারিত সময়ের মধ্যে নির্দেশনা অমান্য করায় শনিবার বাধ্য হয়ে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সনজীব সরকার বলেন, ফুটপাত জনসাধারণের চলাচলের জন্য সংরক্ষিত। অবৈধভাবে ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনার ফলে সাধারণ মানুষ, বিশেষ করে নারী, শিশু ও বয়স্কদের চলাচলে চরম ভোগান্তি পোহাতে হচ্ছিল। জনদুর্ভোগ লাঘব ও পৌর শহরের শৃঙ্খলা রক্ষার স্বার্থেই এ অভিযান পরিচালনা করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে বলে তিনি জানান।

তিনি আরও জানান, পুনরায় কেউ ফুটপাত দখলের চেষ্টা করলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি ভালো লাগলে আপনার টাইম লাইনে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও সংবাদ
© All rights reserved © 2024 VK24