1. ehiaahmedliton@gmail.com : Ehia Ahmed Liton : Ehia Ahmed Liton
  2. vatirkhantha@gmail.com : Vatir Khantha : Vatir Khantha
৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৩শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ| শীতকাল| শুক্রবার| ভোর ৫:৩৪|
শিরোনামঃ
জাতীয় মফস্বল সাংবাদিক ফোরামের জগন্নাথপুর উপজেলা কমিটি গঠনে আলোচনা সভা অনুষ্ঠিত আজমল হোসেন চৌধুরী জাবেদের ওপর হামলার তীব্র নিন্দা দিরাই উপজেলা বিএনপির গোয়াইনঘাটের পূর্ব আলীর গাঁও এ নির্বাচনী প্রস্তুতি সভা ছাতক–গোবিন্দগঞ্জে ধানের শীষের মিছিল ও সমাবেশ: মিলন বললেন, উন্নয়ন ও ঐক্যই আমাদের লক্ষ্য জগন্নাথপুরে এবি পার্টির প্রার্থী সৈয়দ তালহা আলমের ঈগল মার্কায় ভোটারদের ব্যাপক সমর্থন জগন্নাথপুরে ডিএসবি’সাব-ইন্সপেক্টর মোহাম্মদ জসিম উদ্দিন ক্লাসিক চেস্ ক্লাবের সম্মাননা পেলেন জগন্নাথপুরে গণভোটের পক্ষে ঐক্যের আহ্বান উপজেলা প্রশাসনের মতবিনিময় সভায় জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া দেওয়াল ঘড়ি’ প্রতীকে ভোট চেয়ে ছাতকে সংবাদ সম্মেলন হাফেজ মাওলানা কাদিরের জগন্নাথপুরে স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার আনোয়ার হোসেনের গণসংযোগ, ভোটারদের ব্যাপক সাড়া ছাতক দাঁড়িপাল্লার সমর্থনে প্রচার মিছিল অনুষ্ঠিত

‎গোয়াইনঘাট এসোসিয়েশন মিশিগানের অর্থায়নে পুসাগের মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় রবিবার, ডিসেম্বর ১৪, ২০২৫,
  • 152 বার দেখা হয়েছে

রুবেল আহমেদ স্টাফ রিপোর্টার, সিলেট:

‎সিলেটের গোয়াইনঘাটে পাবলিক ইউনিভার্সিটিজ স্টুডেন্টস এসোসিয়েশন অব গোয়াইনঘাট (পুসাগ)-এর উদ্যোগে ও গোয়াইনঘাট এসোসিয়েশন অব মিশিগান, যুক্তরাষ্ট্র এর অর্থায়নে ‘পুসাগ ট্যালেন্ট হান্ট – ২০২৫’ মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

‎শনিবার (১৩ই ডিসেম্বর) সকাল ১১টায় উপজেলা সদরের গোয়াইনঘাট সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে ও গোয়াইনঘাট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উপজেলার ৪০টি মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম ও নবম শ্রেণির মোট ৬০০ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। পরীক্ষাটি সকাল ১১টায় আরম্ভ হয়ে বেলা ১২:৪৫ টায় সফল ভাবে সম্পন্ন হয়।

‎পাবলিক ইউনিভার্সিটিজ স্টুডেন্ট এসোসিয়েশনের সভাপতি রুবেল আহমদ (রাহী) ও সাধারন সম্পাদক ফখরুজ্জামান ফলিকের নেতৃত্বে অনুষ্ঠিত মেধাবৃত্তি পরিক্ষার আয়োজনে সার্বিক সহযোগিতায় ছিলেন গোয়াইনঘাট এসোসিয়েশন অব মিশিগান (যুক্তরাষ্ট্র)। পরিচালনায় ছিলেন সংগঠনের কার্যকরী পরিষদের বর্তমান ও সাবেক নেতৃবৃন্দ।

‎এসময় পুসাগের আয়োজনে পরীক্ষা দিতে আসা প্রতিযোগী ও অভিভাবকগন  সার্বিক ভাবে সন্তুষ্টি প্রকাশ করেছেন। বৃহত্তর গোয়াইনঘাট উপজেলা নিয়ে অনুষ্ঠিত পুসাগের এই মেধাবৃত্তি পরিক্ষার হল ও কেন্দ্র পরিদর্শন করেন উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার শ্যামল রায়, সহকারী লিডার ট্রেইনার বাংলাদেশ স্কাউট সিলেটের মো:আহমদুল কিবরিয়া বকুল, গোয়াইনঘাট প্রেস ক্লাবের প্রতিষ্টাতা সভাপতি আব্দুল মালিক, পুসাগের উপদেষ্টাদের মধ্যে হারুন আহমদ, ইঞ্জিনিয়ার তারেক আহমদ, সদর উদ্দিন,রুহুল আমিন মারুফ,গুলজার হোসেন ও ফাহিম মোনায়েমসহ প্রমূখ।।

সংবাদটি ভালো লাগলে আপনার টাইম লাইনে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও সংবাদ
© All rights reserved © 2024 VK24