1. ehiaahmedliton@gmail.com : Ehia Ahmed Liton : Ehia Ahmed Liton
  2. vatirkhantha@gmail.com : Vatir Khantha : Vatir Khantha
৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৪শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| মঙ্গলবার| রাত ১০:০১|
শিরোনামঃ
রাজনীতির নামে মানুষে মানুষে প্রতিহিংসার আগুন জ্বলছে: জাতীয় প্রেসক্লাবের সামনে ইসলামী সমাজের আমীর ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৪৯,নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী তরুণ সমাজসেবক ও আমজনতার প্রতীক -মোঃ মোসারফ হোসেন “স্বাস্থ্য সেবায় বিজ্ঞান, সুরক্ষিত সকল প্রাণ” প্রতিপাদ্যে দোয়ারাবাজারে আলোচনা সভা অনুষ্ঠিত জগন্নাথপুরে সাপ্তাহিক আজকের জনকথা’র উদ্যোগে ঈদ পূর্নমিলনী অনুষ্ঠিত ছাতকে বিজ্ঞান মেলা উপলক্ষে উপজেলা প্রশাসনের প্রস্ততি মূলক সভা অনুষ্ঠিত শাল্লায় ছিনতাই হওয়া মোটরসাইকেল উদ্ধার, ধরা পড়ল চক্রের সদস্য দিরাইয়ে নিরাপত্তা চেয়ে চান মিয়ার পরিবারের মানববন্ধন হাওর রক্ষা বাঁধে অনিয়ম-দুর্নীতির প্রতিবাদে গণসমাবেশ অনুষ্ঠিত জরাজীর্ন টিনশেড ঘরে চলছে বাদাঘাট পুলিশ তদন্ত কেন্দ্রের কার্যক্রম বাদাঘাট পুলিশ তদন্ত কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপনের ১০ বছর পাড় হলেও ভবন হয়নি আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে সমর্থন ও দোয়া প্রত্যাশী সম্ভাব্য ভাইস চেয়ারম্যান প্রার্থী বিশিষ্ট সমাজসেবক হেলাল খান

ঢাকাস্থ সিলেট বিভাগ জাতীয়তাবাদী ফোরামের উদ্যোগে দোয়া মাহফিল ও শীতবস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় বুধবার, ডিসেম্বর ১৭, ২০২৫,
  • 111 বার দেখা হয়েছে

ডেস্ক রিপোর্ট :

ঢাকাস্থ সিলেট বিভাগ জাতীয়তাবাদী ফোরামের উদ্যোগে বিএনপি চেয়ারপারসন ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে সুবিধাবঞ্চিত শিশুদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়।

রোববার রাজধানীর খিলগাঁও এলাকায় এ দোয়া মাহফিল ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-৯ আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী, সাবেক কেন্দ্রীয় ছাত্রদল সাধারণ সম্পাদক ও বিএনপি নির্বাহী কমিটির সদস্য জননেতা জনাব হাবিবুর রশিদ হাবিব।

অনুষ্ঠান পরিচালনা করেন সাবেক কেন্দ্রীয় ছাত্রদল নেতা এ কে এম রিপন তালুকদার। সভাপতিত্ব করেন স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান।

এছাড়াও উপস্থিত ছিলেন—
খিলগাঁও থানা বিএনপির আহ্বায়ক মাসুদ চৌধুরী, সদস্য সচিব মামুনুর রশিদ আকন্দ, যুগ্ম আহ্বায়ক জামিলুর রহমান নয়ন, এস এম হাবিবুল্লাহ বাবু, ১ নং ওয়ার্ড বিএনপির সভাপতি এম জামান, ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক সারওয়ার আলম খান।

আরও উপস্থিত ছিলেন—
যুবদল কেন্দ্রীয় নেতা বেলাল আহমদ, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সাংগঠনিক সম্পাদক আরিফ বিল্লাহ, সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক সাদেক আহসান, আইনুল হক রেজা, ফয়েজ আহমদ, নিজাম উদ্দিন, আখতার হোসেন, মুজাহিদ আলী, তিতুমীর কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক তুফায়েল আহমদ, ঢাকা কলেজ ছাত্রদলের সদস্য কামরুল ইসলাম।

এ ছাড়া ছিলেন—
২ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক শামসুল হক কবির, সাবেক কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আশাব উদ্দিন রুবেল, ১ নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি মাহফুজ, সাবেক সদস্য সচিব ঢাকা মহানগর দক্ষিণ শ্রমিক দল বাদল, খিলগাঁও থানা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক জিয়াউর রহমান, ২ নং ওয়ার্ড যুবদলের আহ্বায়ক সুরুজ বক্স, খিলগাঁও থানা শ্রমিক দলের সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ আইয়ুব আলীসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

দোয়া পরিচালনা করেন মাওলানা আব্দুস সালাম
শেষে নেতৃবৃন্দ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করেন এবং সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে দেশ ও দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার আদায়ে কাজ করার আহ্বান জানান।

সংবাদটি ভালো লাগলে আপনার টাইম লাইনে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও সংবাদ
© All rights reserved © 2024 VK24