1. ehiaahmedliton@gmail.com : Ehia Ahmed Liton : Ehia Ahmed Liton
  2. vatirkhantha@gmail.com : Vatir Khantha : Vatir Khantha
৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৩শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ| শীতকাল| শুক্রবার| সকাল ১১:১৪|
শিরোনামঃ
জাতীয় মফস্বল সাংবাদিক ফোরামের জগন্নাথপুর উপজেলা কমিটি গঠনে আলোচনা সভা অনুষ্ঠিত আজমল হোসেন চৌধুরী জাবেদের ওপর হামলার তীব্র নিন্দা দিরাই উপজেলা বিএনপির গোয়াইনঘাটের পূর্ব আলীর গাঁও এ নির্বাচনী প্রস্তুতি সভা ছাতক–গোবিন্দগঞ্জে ধানের শীষের মিছিল ও সমাবেশ: মিলন বললেন, উন্নয়ন ও ঐক্যই আমাদের লক্ষ্য জগন্নাথপুরে এবি পার্টির প্রার্থী সৈয়দ তালহা আলমের ঈগল মার্কায় ভোটারদের ব্যাপক সমর্থন জগন্নাথপুরে ডিএসবি’সাব-ইন্সপেক্টর মোহাম্মদ জসিম উদ্দিন ক্লাসিক চেস্ ক্লাবের সম্মাননা পেলেন জগন্নাথপুরে গণভোটের পক্ষে ঐক্যের আহ্বান উপজেলা প্রশাসনের মতবিনিময় সভায় জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া দেওয়াল ঘড়ি’ প্রতীকে ভোট চেয়ে ছাতকে সংবাদ সম্মেলন হাফেজ মাওলানা কাদিরের জগন্নাথপুরে স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার আনোয়ার হোসেনের গণসংযোগ, ভোটারদের ব্যাপক সাড়া ছাতক দাঁড়িপাল্লার সমর্থনে প্রচার মিছিল অনুষ্ঠিত

সুনামগঞ্জ -২ আসনে বিএনপির প্রার্থী নাছির উদ্দিন চৌধুরীর পক্ষে মনোনয়ন পত্র সংগ্রহ

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় বুধবার, ডিসেম্বর ২৪, ২০২৫,
  • 101 বার দেখা হয়েছে

দিরাই প্রতিনিধি ঃ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) সংসদীয় আসনের সংসদ সদস্য পদপ্রার্থী নাছির উদ্দিন চৌধুরীর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। বুধবার (২৪ ডিসেম্বর) দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে দিরাই-শাল্লা বিএনপি নেতাকর্মী ও সমর্থকরা আনুষ্ঠানিকভাবে এ মনোনয়নপত্র সংগ্রহ করেন।

মনোনয়নপত্র সংগ্রহকালে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় তাঁরা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলের পক্ষে ব্যাপক প্রস্তুতিমূলক কার্যক্রম চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

নেতাকর্মীরা বলেন, নাছির উদ্দিন চৌধুরী একজন পরীক্ষিত ও জনবান্ধব নেতা। দীর্ঘদিন ধরে তিনি সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনের মানুষের সুখ-দুঃখে পাশে থেকে কাজ করে আসছেন। ধানের শীষ জনগণের প্রতীক, ইনশাআল্লাহ আগামী ১২ই ফেব্রুয়ারি দিরাই-শাল্লার জনগণ নাছির উদ্দিন চৌধুরীকে বিপুল ভোটে আবারো সংসদ সদস্য নির্বাচিত করবেন। দেশকে এগিয়ে নিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফার বাস্তবায়ন জরুরি। গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপি দৃঢ়ভাবে কাজ করে যাবে।

সংবাদটি ভালো লাগলে আপনার টাইম লাইনে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও সংবাদ
© All rights reserved © 2024 VK24