1. admfzh6qy@example.com : admfzh6qy :
  2. admlxuix0@example.com : admlxuix0 :
  3. ehiaahmedliton@gmail.com : Ehia Ahmed Liton : Ehia Ahmed Liton
  4. vatirkhantha@gmail.com : Vatir Khantha : Vatir Khantha
২৪শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ১০ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| মঙ্গলবার| সকাল ৮:২৪|
শিরোনামঃ
দিরাই উপজেলা বাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন সালাহউদ্দিন তালুকদার রফিনগর ইউনিয়ন বাসীকে মশিউর রহমান এর ঈদের শুভেচ্ছা দিরাই উপজেলা ও পৌরসভা বাসীকে মোঃ আমির হোসেন এর ঈদ শুভেচ্ছা দিরাই -শাল্লাবাসীকে আজমল চৌধুরীর ঈদ শুভেচ্ছা জগদল ইউনিয়ন বাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন মিজানুর রহমান মিজান জগন্নাথপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারকে সৈয়দ তালহা আলমের ঈদ উপহার ও নগদ সহায়তা জগন্নাথপুর উপজেলা পরিষদ নির্বাচনে উন্নয়নের প্রত্যাশায় আলোচনার কেন্দ্রবিন্দুতে আবু হুরায়রা ছাদ মাস্টার বৃহত্তর সিলেট জেলা অনলাইন প্রেসক্লাবের ২০২৬-২৮ মেয়াদের কমিটি গঠন: সভাপতি রুমন, সম্পাদক তোফায়েল কিরআত প্রশিক্ষনের সমাপনী ও পুরস্কার বিতরণী উন্নয়নের অঙ্গীকারে মাঠে নেমেছেন তরুণ ইঞ্জিনিয়ার রজিবুর রহমান মুহেল

মুক্তিযুদ্ধ অস্বীকারকারীদের নির্বাচনে প্রত্যাখানের আহ্বান নাছির উদ্দিন চৌধুরীর

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় রবিবার, ডিসেম্বর ২৮, ২০২৫,
  • 321 বার দেখা হয়েছে

দিরাই প্রতিনিধি::

আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে সুনামগঞ্জের দিরাইয়ে মুক্তিযোদ্ধাদের সম্মানে সমাবেশ করেছে দিরাই উপজেলা বিএনপি। রোববার দুপুরে উপজেলা বিএনপির আয়োজনে অনুষ্ঠিত এ মুক্তিযোদ্ধা সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহ্বায়ক আমির হোসেন। পৌর বিএনপির সদস্য সচিব এডভোকেট ইকবাল হোসেন চৌধুরীর সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য জননেতা নাছির উদ্দিন চৌধুরী।

প্রধান অতিথির বক্তব্যে নাছির উদ্দিন চৌধুরী বলেন, “১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ বাংলাদেশের ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ। যারা এই মুক্তিযুদ্ধকে অস্বীকার করে, তাদেরকে আসন্ন নির্বাচনে জনগণকে ঐক্যবদ্ধভাবে প্রত্যাখ্যান করতে হবে। এবারের নির্বাচন হবে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি ও বিপক্ষের শক্তির মধ্যে চূড়ান্ত লড়াই।”

তিনি বলেন, “আমি একজন মুক্তিযোদ্ধা হিসেবে অস্ত্র হাতে রণাঙ্গনে যুদ্ধ করেছি। দিরাই-শাল্লা অঞ্চলের মানুষ জানে ১৯৭১ সালে পাক হানাদার বাহিনী ও তাদের দোসররা কী নির্মমতা চালিয়েছিল। জামায়াতে ইসলামের প্রার্থীদের পূর্বপুরুষরা মুক্তিযোদ্ধাদের বাড়ি বাড়ি তল্লাশি চালিয়ে অনেককে শহীদ করেছে—এই ইতিহাস ভুলে গেলে চলবে না।”

তিনি আরও বলেন, “আগামী ১২ ফেব্রুয়ারি মুক্তিযুদ্ধের প্রতীক ধানের শীষে ভোট দিয়ে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে বিজয়ী করবেন—এটাই আমার বিশ্বাস। ইনশাআল্লাহ নির্বাচিত হলে আপনাদের যথাযথ মূল্যায়ন করা হবে।”

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আজমল হোসেন চৌধুরী জাবেদ, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুর রশিদ চৌধুরী ও অশোক তালুকদার, শাল্লা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল আওয়াল, দিরাই উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির তালুকদার, উপজেলা জমিয়ত উলামায়ে ইসলাম সাধারণ সম্পাদক মাওলানা মুক্তার হোসেন চৌধুরী, পৌর বিএনপির আহ্বায়ক মিজানুর রহমান মিজান এবং উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার আব্দুল কাইয়ুম।

সমাবেশে আরও বক্তব্য রাখেন দিরাই উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান গোলাপ মিয়া, মুক্তিযোদ্ধা আব্দুল সালাম, জয়কুমার বৈষ্ণবসহ অর্ধশতাধিক রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণার মধ্য দিয়েই সংগঠিত হয়েছিল মহান মুক্তিযুদ্ধ। দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী সংগ্রাম ও লাখো শহীদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত স্বাধীনতা রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

সংবাদটি ভালো লাগলে আপনার টাইম লাইনে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও সংবাদ
© All rights reserved © 2024 VK24