1. admfzh6qy@example.com : admfzh6qy :
  2. admlxuix0@example.com : admlxuix0 :
  3. ehiaahmedliton@gmail.com : Ehia Ahmed Liton : Ehia Ahmed Liton
  4. vatirkhantha@gmail.com : Vatir Khantha : Vatir Khantha
২৪শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ১০ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| মঙ্গলবার| সকাল ৮:২১|
শিরোনামঃ
দিরাই উপজেলা বাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন সালাহউদ্দিন তালুকদার রফিনগর ইউনিয়ন বাসীকে মশিউর রহমান এর ঈদের শুভেচ্ছা দিরাই উপজেলা ও পৌরসভা বাসীকে মোঃ আমির হোসেন এর ঈদ শুভেচ্ছা দিরাই -শাল্লাবাসীকে আজমল চৌধুরীর ঈদ শুভেচ্ছা জগদল ইউনিয়ন বাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন মিজানুর রহমান মিজান জগন্নাথপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারকে সৈয়দ তালহা আলমের ঈদ উপহার ও নগদ সহায়তা জগন্নাথপুর উপজেলা পরিষদ নির্বাচনে উন্নয়নের প্রত্যাশায় আলোচনার কেন্দ্রবিন্দুতে আবু হুরায়রা ছাদ মাস্টার বৃহত্তর সিলেট জেলা অনলাইন প্রেসক্লাবের ২০২৬-২৮ মেয়াদের কমিটি গঠন: সভাপতি রুমন, সম্পাদক তোফায়েল কিরআত প্রশিক্ষনের সমাপনী ও পুরস্কার বিতরণী উন্নয়নের অঙ্গীকারে মাঠে নেমেছেন তরুণ ইঞ্জিনিয়ার রজিবুর রহমান মুহেল

দিরাইয়ে নাছির চৌধুরীর দোয়া ও উঠান বৈঠকের কর্মসূচি ঘোষণা

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় শুক্রবার, জানুয়ারি ২, ২০২৬,
  • 356 বার দেখা হয়েছে
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{},"is_sticker":false,"edited_since_last_sticker_save":false,"containsFTESticker":false}

দিরাই প্রতিনিধি::

সুনামগঞ্জের দিরাই উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) দিরাই উপজেলা শাখার উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও উঠান বৈঠকের কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

বিএনপি মনোনীত এমপি পদপ্রার্থী  নাছির উদ্দিন চৌধুরীর পক্ষ থেকে এ কর্মসূচির আয়োজন করা হয়। ঘোষিত সূচি অনুযায়ী আগামী ৫ জানুয়ারি থেকে ২৩ জানুয়ারি পর্যন্ত দিরাই উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও বাজার এলাকায় প্রতিদিন বিকেল ৩টায় দোয়া ও উঠান বৈঠক অনুষ্ঠিত হবে। এসব কর্মসূচিতে এমপি পদপ্রার্থী নাছির উদ্দিন চৌধুরী উপস্থিত থাকবেন।

এ কর্মসূচির আওতায় ৫ জানুয়ারি করিমপুর টানাখালি বাজার, ৬ জানুয়ারি ভাটিপাড়া মধুরাপুর বাজার, ৭ জানুয়ারি রাজানগর কাইমা বাজার, ৮ জানুয়ারি রফিনগর বাংলা বাজার, ৯ জানুয়ারি চরনারচর শ্যামারচর বাজার, ১০ জানুয়ারি কুলঞ্জ অকিলশাহ বাজার, ১২ জানুয়ারি জগদল কলিয়ারকাপন বাজার, ১৩ জানুয়ারি নগদিপুর বাজার, ১৪ জানুয়ারি তারাপাশা বাজার, ১৫ জানুয়ারি নোয়াগাঁও বাজার, ১৬ জানুয়ারি ধল বাজার, ১৭ জানুয়ারি রাজানগর বাজার, ১৮ জানুয়ারি কর্ণগাঁও বাজার, ১৯ জানুয়ারি টেলিফোন বাজার, ২০ জগদল বাজার, ২১ নোয়াগাঁও বাজার, ২২ জানুয়ারি ভাটিপড়া বাজার, ২৩ জানুয়ারি হোসেনপুর বাজার পর্যায়ক্রমে সভা অনুষ্ঠিত হবে।

এ ছাড়া আগামী ৮ ফেব্রুয়ারি মঙ্গলবার সকাল ১১টায় দিরাই পৌরসভাধীন দিরাই বাজার থানা পয়েন্টে বিএনপি মনোনীত এমপি পদপ্রার্থী জননেতা নাছির উদ্দিন চৌধুরীর সর্বশেষ জনসভা অনুষ্ঠিত হবে।

এ বিষয়ে দিরাই উপজেলা বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক মোঃ আমির হোসেন ও মঈন উদ্দিন চৌধুরী মাসুক জানান, দিরাই উপজেলার সর্বস্তরের জনগণকে এসব দোয়া ও উঠান বৈঠক এবং জনসভায় উপস্থিত থাকার জন্য আহ্বান জানানো হচ্ছে।

সংবাদটি ভালো লাগলে আপনার টাইম লাইনে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও সংবাদ
© All rights reserved © 2024 VK24