1. admfzh6qy@example.com : admfzh6qy :
  2. admlxuix0@example.com : admlxuix0 :
  3. ehiaahmedliton@gmail.com : Ehia Ahmed Liton : Ehia Ahmed Liton
  4. vatirkhantha@gmail.com : Vatir Khantha : Vatir Khantha
২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| সোমবার| সকাল ১০:১৫|
শিরোনামঃ
সুনামগঞ্জে শান্তিপূর্ণ সহাবস্থান ও সম্প্রীতি প্রতিষ্ঠায় করণীয়” শীর্ষক মতবিনিময় সভা হাওরাঞ্চলে ফসলরক্ষা বাঁধে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স —– পানিসম্পদমন্ত্রী ছাতকে চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে গ্রামবাসীর মানববন্ধন: বাচ্চু মিয়া সহ ৮ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের দিরাইয়ে ইয়থ পিস এম্বাসেডর গ্রুপের উদ্যোগে যুব সমাবেশ দিরাই সহ দেশের ৮ উপজেলায় পরীক্ষামূলক চালু হচ্ছে ফ্যামিলি কার্ড দিরাইয়ে পুলিশের হাত থেকে পরোয়ানাভুক্ত আসামি ছিনতাই দিরাই উপজেলা বিএনপির ২১ সদস্য ১২ টি কেন্দ্রে ভোট দেবেন আপনাদের এই ভালোবাসার প্রতিদান দেওয়ার ক্ষমতা আমার নেই— নাছির উদ্দিন চৌধুরী জাতীয় মফস্বল সাংবাদিক ফোরামের জগন্নাথপুর উপজেলা কমিটি গঠনে আলোচনা সভা অনুষ্ঠিত আজমল হোসেন চৌধুরী জাবেদের ওপর হামলার তীব্র নিন্দা দিরাই উপজেলা বিএনপির

বিভক্তি পেরিয়ে ঐক্যবদ্ধ সংবাদকর্মীদের নিয়ে ছাতক উপজেলা প্রেসক্লাবের আত্মপ্রকাশ

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় বুধবার, জানুয়ারি ৭, ২০২৬,
  • 151 বার দেখা হয়েছে

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ

সুনামগঞ্জের ছাতকে কর্মরত গণমাধ্যম কর্মীদের নিয়ে গঠিত হয়েছে ছাতক উপজেলা প্রেসক্লাব’র আহ্বায়ক কমিটি। গত রোববার (৪ জানুয়ারি) রাত ৮ ঘটিকায় শহরের মেহতাজ শপিং কমপ্লেক্সে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এই আহ্বায়ক কমিটির আত্মপ্রকাশ ঘটে। সাংবাদিক কাজী রেজাউল করিম রেজার সভাপতিত্বে ও সাংবাদিক খালেদ মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন দৈনিক সমকাল/নিউ এইজ ও উত্তরপূর্ব প্রতিনিধি শাহ্ মোহাম্মদ আখতারুজ্জামান, দৈনিক কালবেলা ও একাত্তরের কথা’র প্রতিনিধি সাকির আমীন, দৈনিক আমার দেশ/জৈন্তাবার্তা এর প্রতিনিধি প্রভাষক মোশাররফ হোসেন, দৈনিক যায়যায়দিন ও দৈনিক যুগভেরীর প্রতিনিধি সাজ্জাদ মাহমুদ মনির, আমার সময় ডটকমের মো. নুর উদ্দিন, মোহনা টেলিভিশনের প্রতিনিধি মাহমুদ আলম, দৈনিক আমার সংবাদের প্রতিনিধি মুশাহিদ আলী, দৈনিক সংগ্রাম প্রতিনিধি লুৎফুর রহমান শাওন, এশিয়ান টেলিভিশন ছাতক প্রতিনিধি মুহাম্মদ নাজমুল হাসান জুয়েল, দৈনিক ভোরের চেতনার প্রতিনিধি মো. ফজল উদ্দিন, এশিয়ান টেলিভিশন সিলেট পশ্চিম প্রতিনিধি এআর ছায়েম, এনটিভি (ইউরোপ) প্রতিনিধি তাজিদুল ইসলাম, দৈনিক সংবাদ দিগন্তের প্রতিনিধি মোহাম্মদ জাকারিয়া, চ্যানেল এস ছাতক প্রতিনিধি অজিত কুমার দাস, আলোর দিগন্তের প্রতিনিধি হাকীম ফারুক আহমদ নোমান, দৈনিক আমার বার্তার প্রতিনিধি জুনেদ আহমদ রুনু, দৈনিক আমার সকাল প্রতিনিধি জামরুল ইসলাম রেজা, দৈনিক সুনামগঞ্জের খবর প্রতিনিধি আবু বক্কর সিদ্দিক, দৈনিক দেশ বার্তার প্রতিনিধি দিলোয়ার হোসেন ও দৈনিক প্রভাত বেলার প্রতিনিধি বদরুল আলম খানসহ অনেকে উপস্থিত ছিলেন।

সভায় নেতৃবৃন্দ বলেন, ছাতকে সাংবাদিকতার সোনালী ইতিহাস ও ঐতিহ্য রয়েছে। এই ঐতিহ্যকে লালন করতে বিভক্ত হওয়া একাধিক সংগঠনের মূল ধারার সংবাদকর্মীদের নিয়ে গঠিত এই প্রেসক্লাব উপজেলায় কর্মরত সকল সংবাদকর্মীদের কল্যাণে অগ্রণী ভূমিকা রাখবে বলে আমরা আশা করছি। সকলের আন্তরিক সহযোগিতায় মজবুত একটি সংগঠন হিসেবে মিডিয়া জগতে পরিচিতি আনবে।

সভায় সর্বসম্মতিক্রমে দৈনিক ইনকিলাব ছাতক উপজেলা সংবাদদাতা ও দৈনিক শ্যামল সিলেট’র স্টাফ রিপোর্টার কাজী রেজাউল করিম রেজাকে আহ্বায়ক ও দৈনিক মানবকন্ঠ’র ছাতক উপজেলা প্রতিনিধি ও সিলেটের তথ্যানুসন্ধান’র নির্বাহী সম্পাদক মো. খালেদ মিয়াকে সদস্য সচিব করে সাত সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়। গঠিত আহ্বায়ক কমিটির অন্য সদস্যরা হলেন দৈনিক কালবেলার সাকির আমীন, দৈনিক আমার দেশ প্রতিনিধি প্রভাষক মোশাররফ হোসেন, দৈনিক সংগ্রামের লুৎফুর রহমান শাওন, এশিয়ান টেলিভিশনের মুহাম্মদ নাজমুল হাসান জুয়েল, দৈনিক ভোরের চেতনার মো. ফজল উদ্দিন।

নতুন এই আহ্বায়ক কমিটি সাংবাদিক কল্যাণ ও উন্নয়নে সক্রিয় ভূমিকা রেখে এক নতুন অধ্যায়ের সূচনা করবে বলে আশা প্রকাশ করেন সভায় উপস্থিত সবাই।

সংবাদটি ভালো লাগলে আপনার টাইম লাইনে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও সংবাদ
© All rights reserved © 2024 VK24