1. admfzh6qy@example.com : admfzh6qy :
  2. admlxuix0@example.com : admlxuix0 :
  3. ehiaahmedliton@gmail.com : Ehia Ahmed Liton : Ehia Ahmed Liton
  4. vatirkhantha@gmail.com : Vatir Khantha : Vatir Khantha
২৪শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ১০ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| মঙ্গলবার| সকাল ৮:২০|
শিরোনামঃ
দিরাই উপজেলা বাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন সালাহউদ্দিন তালুকদার রফিনগর ইউনিয়ন বাসীকে মশিউর রহমান এর ঈদের শুভেচ্ছা দিরাই উপজেলা ও পৌরসভা বাসীকে মোঃ আমির হোসেন এর ঈদ শুভেচ্ছা দিরাই -শাল্লাবাসীকে আজমল চৌধুরীর ঈদ শুভেচ্ছা জগদল ইউনিয়ন বাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন মিজানুর রহমান মিজান জগন্নাথপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারকে সৈয়দ তালহা আলমের ঈদ উপহার ও নগদ সহায়তা জগন্নাথপুর উপজেলা পরিষদ নির্বাচনে উন্নয়নের প্রত্যাশায় আলোচনার কেন্দ্রবিন্দুতে আবু হুরায়রা ছাদ মাস্টার বৃহত্তর সিলেট জেলা অনলাইন প্রেসক্লাবের ২০২৬-২৮ মেয়াদের কমিটি গঠন: সভাপতি রুমন, সম্পাদক তোফায়েল কিরআত প্রশিক্ষনের সমাপনী ও পুরস্কার বিতরণী উন্নয়নের অঙ্গীকারে মাঠে নেমেছেন তরুণ ইঞ্জিনিয়ার রজিবুর রহমান মুহেল

বেগম খালেদা জিয়া ছিলেন এ দেশের পথপ্রদর্শক ও আলোকবর্তিকা- নাছির উদ্দিন চৌধুরী

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় বৃহস্পতিবার, জানুয়ারি ৮, ২০২৬,
  • 170 বার দেখা হয়েছে

দিরাই প্রতিনিধি:

বিএনপি মনোনীত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য নাছির চৌধুরী বলেছেন, বেগম খালেদা জিয়া ছিলেন এ দেশের পথপ্রদর্শক ও আলোকবর্তিকা। তিনি গণতন্ত্রের মা। সারাজীবন তিনি এ দেশের মানুষের জন্য সংগ্রাম করেছেন। গণতন্ত্র, ভোটাধিকার ও ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে তাঁর ভূমিকা চিরস্মরণীয় হয়ে থাকবে।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দিরাই উপজেলার রফিনগর ইউনিয়নের বাংলাবাজারে আয়োজিত দোয়া মাহফিল ও উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক জাহেদ মিয়ার সভাপতিত্বে সেজান আহমদ মজনু ও জহিরুল ইসলামের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুর রশিদ চৌধুরী, উপজেলা বিএনপির আহ্বায়ক আমির হোসেন, সদস্য সচিব মঈন উদ্দিন চৌধুরী, যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির তালুকদার, সাবেক ভাইস চেয়ারম্যান গোলাপ মিয়া, চরনারচর ইউপি চেয়ারম্যান রতন কুমার দাস, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফারুক সরদার, দিরাই উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রুদ্র মিজানসহ উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে নাছির চৌধুরী আরও বলেন, এটি তাঁর জীবনের শেষ নির্বাচন। এর আগে জনগণের ভোটে তিনি দুইবার উপজেলা চেয়ারম্যান ও একবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন উল্লেখ করে তিনি বলেন, মানুষের জন্য অনেক কিছু করার স্বপ্ন থাকলেও নানা কারণে তা বাস্তবায়ন করা সম্ভব হয়নি। এবার নির্বাচিত হলে তিনি তাঁর লালিত স্বপ্ন বাস্তবায়নে সর্বোচ্চ চেষ্টা করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।

দোয়া মাহফিলে পবিত্র কুরআন তেলাওয়াত ও দোয়া পরিচালনা করেন মাওলানা নুরুল মুত্তাকিন।

সংবাদটি ভালো লাগলে আপনার টাইম লাইনে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও সংবাদ
© All rights reserved © 2024 VK24