1. admfzh6qy@example.com : admfzh6qy :
  2. admlxuix0@example.com : admlxuix0 :
  3. ehiaahmedliton@gmail.com : Ehia Ahmed Liton : Ehia Ahmed Liton
  4. vatirkhantha@gmail.com : Vatir Khantha : Vatir Khantha
২৪শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ১০ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| মঙ্গলবার| সকাল ৮:২২|
শিরোনামঃ
দিরাই উপজেলা বাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন সালাহউদ্দিন তালুকদার রফিনগর ইউনিয়ন বাসীকে মশিউর রহমান এর ঈদের শুভেচ্ছা দিরাই উপজেলা ও পৌরসভা বাসীকে মোঃ আমির হোসেন এর ঈদ শুভেচ্ছা দিরাই -শাল্লাবাসীকে আজমল চৌধুরীর ঈদ শুভেচ্ছা জগদল ইউনিয়ন বাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন মিজানুর রহমান মিজান জগন্নাথপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারকে সৈয়দ তালহা আলমের ঈদ উপহার ও নগদ সহায়তা জগন্নাথপুর উপজেলা পরিষদ নির্বাচনে উন্নয়নের প্রত্যাশায় আলোচনার কেন্দ্রবিন্দুতে আবু হুরায়রা ছাদ মাস্টার বৃহত্তর সিলেট জেলা অনলাইন প্রেসক্লাবের ২০২৬-২৮ মেয়াদের কমিটি গঠন: সভাপতি রুমন, সম্পাদক তোফায়েল কিরআত প্রশিক্ষনের সমাপনী ও পুরস্কার বিতরণী উন্নয়নের অঙ্গীকারে মাঠে নেমেছেন তরুণ ইঞ্জিনিয়ার রজিবুর রহমান মুহেল

দিরাই উপজেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছেন গোলাম মোস্তফা সর্দার রুমি

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় মঙ্গলবার, জানুয়ারি ১৩, ২০২৬,
  • 179 বার দেখা হয়েছে
Oplus_0

দিরাই প্রতিনিধি:-২০২৬ সালের জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে দিরাই উপজেলার শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে নির্বাচিত হয়েছেন বিশিষ্ট শিক্ষাবিদ গোলাম মোস্তফা সর্দার রুমি। শিক্ষা ক্ষেত্রে দীর্ঘদিনের নিষ্ঠা, সততা ও গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে উপজেলা পর্যায়ে তাঁকে এ সম্মাননা প্রদান করা হয়।

গোলাম মোস্তফা সর্দার রুমি ১৯৯৭ সালে আব্দুল ওয়াহাব উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতা জীবনে প্রবেশ করেন। সেখানে টানা চার বছর দক্ষতা ও সুনামের সঙ্গে দায়িত্ব পালন করার পর ২০০১ সালে তিনি হাতিয়া উচ্চ বিদ্যালয়ে যোগদান করেন। ওই সময়ে তিনি বিভিন্ন পেশাজীবী ও সামাজিক সংগঠনের সঙ্গে যুক্ত হয়ে শিক্ষা ব্যবস্থার মানোন্নয়নে উল্লেখযোগ্য ভূমিকা রাখেন।

২০০৯ সালে দিরাই উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচনে তিনি সাধারণ সম্পাদক নির্বাচিত হন। একই বছর তিনি দিরাই উপজেলার এসএসসি পরীক্ষার হল সুপার হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে ২০১১ সালে তিনি দিরাই সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ে যোগদান করেন এবং বর্তমানে সেখানেই শিক্ষকতা করছেন।

শিক্ষকদের সংগঠনিক নেতৃত্বেও তাঁর ভূমিকা প্রশংসনীয়। তিনি ২০১৩ সালে পুনরায় দিরাই উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক নির্বাচিত হন এবং ২০১৪ সালে সুনামগঞ্জ জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়াও ২০২৫ সালে তিনি দিরাই উপজেলার জেএসসি বৃত্তি পরীক্ষায় সহকারী হল সুপার হিসেবে দায়িত্ব পালন করেন।

ব্যক্তিজীবনে তিনি দুই কন্যা ও এক পুত্রের জনক। তাঁর বড় মেয়ে বর্তমানে সিলেট এমসি কলেজে একাদশ শ্রেণিতে, দ্বিতীয় মেয়ে দিরাই সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ে দশম শ্রেণিতে এবং পুত্র দিরাই উচ্চ বিদ্যালয়ে সপ্তম শ্রেণিতে অধ্যয়নরত।

শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হওয়ায় গোলাম মোস্তফা সর্দার রুমি সংশ্লিষ্ট নির্বাচকমণ্ডলীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি ভবিষ্যতেও আরও আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে শিক্ষামূলক কার্যক্রমে নিজেকে নিয়োজিত রাখার প্রত্যয় ব্যক্ত করেন এবং সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন।

সংবাদটি ভালো লাগলে আপনার টাইম লাইনে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও সংবাদ
© All rights reserved © 2024 VK24