1. ehiaahmedliton@gmail.com : Ehia Ahmed Liton : Ehia Ahmed Liton
  2. vatirkhantha@gmail.com : Vatir Khantha : Vatir Khantha
৯ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৬শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ| শীতকাল| সোমবার| ভোর ৫:০৬|
শিরোনামঃ
আপনাদের এই ভালোবাসার প্রতিদান দেওয়ার ক্ষমতা আমার নেই— নাছির উদ্দিন চৌধুরী জাতীয় মফস্বল সাংবাদিক ফোরামের জগন্নাথপুর উপজেলা কমিটি গঠনে আলোচনা সভা অনুষ্ঠিত আজমল হোসেন চৌধুরী জাবেদের ওপর হামলার তীব্র নিন্দা দিরাই উপজেলা বিএনপির গোয়াইনঘাটের পূর্ব আলীর গাঁও এ নির্বাচনী প্রস্তুতি সভা ছাতক–গোবিন্দগঞ্জে ধানের শীষের মিছিল ও সমাবেশ: মিলন বললেন, উন্নয়ন ও ঐক্যই আমাদের লক্ষ্য জগন্নাথপুরে এবি পার্টির প্রার্থী সৈয়দ তালহা আলমের ঈগল মার্কায় ভোটারদের ব্যাপক সমর্থন জগন্নাথপুরে ডিএসবি’সাব-ইন্সপেক্টর মোহাম্মদ জসিম উদ্দিন ক্লাসিক চেস্ ক্লাবের সম্মাননা পেলেন জগন্নাথপুরে গণভোটের পক্ষে ঐক্যের আহ্বান উপজেলা প্রশাসনের মতবিনিময় সভায় জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া দেওয়াল ঘড়ি’ প্রতীকে ভোট চেয়ে ছাতকে সংবাদ সম্মেলন হাফেজ মাওলানা কাদিরের জগন্নাথপুরে স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার আনোয়ার হোসেনের গণসংযোগ, ভোটারদের ব্যাপক সাড়া

আপনাদের এই ভালোবাসার প্রতিদান দেওয়ার ক্ষমতা আমার নেই— নাছির উদ্দিন চৌধুরী

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় রবিবার, ফেব্রুয়ারি ৮, ২০২৬,
  • 80 বার দেখা হয়েছে

দিরাই প্রতিনিধি

সুনামগঞ্জ-০২ (দিরাই–শাল্লা) আসনে বিএনপির প্রার্থী, সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও সাবেক সংসদ সদস্য নাছির উদ্দীন চৌধুরী বলেছেন, দীর্ঘ প্রায় পঞ্চাশ বছরের রাজনৈতিক জীবনে তিনি সবসময় দিরাই–শাল্লার মানুষের সুখে-দুঃখে পাশে থাকার চেষ্টা করেছেন। তিনি বলেন, “আপনারা আমাকে দুইবার দিরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং একবার সংসদ সদস্য নির্বাচিত করেছেন। আপনাদের এই ভালোবাসার প্রতিদান দেওয়ার ক্ষমতা আমার নেই।”
রোববার বিকেলে দিরাই উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে অনুষ্ঠিত নির্বাচনের শেষ জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নাছির উদ্দীন চৌধুরী বলেন, বিরোধী দলের সংসদ সদস্য হওয়ায় তিনি আশানুরূপ উন্নয়ন করতে পারেননি। একই কারণে সাবেক সংসদ সদস্য সুরঞ্জিত সেনগুপ্তও কাঙ্ক্ষিত উন্নয়ন করতে ব্যর্থ হয়েছেন বলে মন্তব্য করেন তিনি। তবে আসন্ন নির্বাচনে বিএনপি সরকার গঠন করলে দিরাই–শাল্লার উন্নয়নের দায়িত্ব দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নিজে নিয়েছেন বলে জানান তিনি।
তিনি আরও বলেন, “বিএনপি ও আওয়ামী লীগ—দু’দলই স্বাধীনতার পক্ষের শক্তি, আমরা একসঙ্গে মুক্তিযুদ্ধ করেছি। কিন্তু জামায়াত মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তি, তারা আমাদের বন্ধু নয়।”
বক্তব্যের এক পর্যায়ে আবেগাপ্লুত কণ্ঠে নাছির উদ্দীন চৌধুরী বলেন, “আমি জীবনের শেষ দিন পর্যন্ত আপনাদের সেবা করতে চাই। এটি আমার জীবনের শেষ নির্বাচন। এরপর আর কখনো ভোট চাইতে আসব না। আপনারা দলমতের ঊর্ধ্বে উঠে ধানের শীষে ভোট দিন। এই জয় হবে দেশনেত্রী খালেদা জিয়ার, এই জয় হবে তারেক রহমানের, আর এই জয় হবে আপনাদের।”
দিরাই উপজেলা বিএনপির আহ্বায়ক আমির হোসেনের সভাপতিত্বে এবং পৌর বিএনপির সদস্য সচিব ইকবাল হোসেন চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য ও অবসরপ্রাপ্ত বিচারপতি মিফতাহ উদ্দিন চৌধুরী রুমি, সুনামগঞ্জ জেলা বিএনপির স্বাক্ষর ক্ষমতাপ্রাপ্ত অ্যাডভোকেট আব্দুল হক, জেলা জাসাসের সভাপতি শেরগুল আহমেদ, জেলা বিএনপির সাবেক সহসভাপতি আবুল মনসুর শওকত, জেলা বিএনপির সাবেক উপদেষ্টা অ্যাডভোকেট তাহির রায়হান চৌধুরী পাবেল এবং যুক্তরাজ্য বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আজমল হোসেন চৌধুরী জাবেদ।
এছাড়াও সভায় উপস্থিত ছিলেন নাছির উদ্দীন চৌধুরীর বড় মেয়ে নাজিয়া চৌধুরীসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের অর্ধশতাধিক নেতাকর্মী।

সংবাদটি ভালো লাগলে আপনার টাইম লাইনে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও সংবাদ
© All rights reserved © 2024 VK24