দিরাই প্রতিনিধিঃ যুক্তরাজ্য বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, সাবেক ছাত্রনেতা আজমল হোসেন চৌধুরী জাবেদ এর উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৫ মার্চ) আজমল কনভেনশন হলে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। দিরাই উপজেলা বিএনপির আহবায়ক মোঃ আমির হোসেনের সভাপতিত্বে ও ভাটিপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি নিয়াজ মাহমুদ রিপন এর পরিচায়নায় বক্তব্য রাখেন যুক্তরাজ্য বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আজমল হোসেন চৌধুরী জাবেদ, সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আব্দুর রশিদ চৌধুরী, শাল্লা উপজেলা বিএনপির ১ম যুগ্ম আহবায়ক আব্দুল আউয়াল,দিরাই পৌর বিএনপির যুগ্ম আহবায়ক আমিরুল ইসলাম, ফারুক সরদার, মাইদুল হোসেন চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন দিরাই উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও দিরাই উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান গোলাপ মিয়া, পৌর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি জালাল মিয়া, সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাব্বির মিয়া, দিরাই উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আবু সাঈদ চৌধুরী, পংকজ দাস, দিরাই পৌর বিএনপির সদস্য কয়ছর ইসলাম, আকতার হোসেন চৌধুরী, আব্দুল হাফিজ,দিরাই উপজেলা কৃষক দলের সাবেক সভাপতি সুজাত আহমদ চৌধুরী, সাবেক কাউন্সিলর মোশাহীদ মিয়া উপজেলা ওলামা দলের আহবায়ক মাওলানা রজব আলী, উপজেলা শ্রমিক দলের আহবায়ক আবুল খালেক, দিরাই উপজেলা কৃষক দলের আহবায়ক সালাহ উদ্দিন তালুকদার, সদস্য সচিব শহীদুল ইসলাম বাবুল, দিরাই উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সজীব রশীদ চৌধুরী, সদস্য সচিব রাকিব মিয়া, দিরাই উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মোঃ শাহ আলম, সুনামগঞ্জ জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক জুনায়েদ মিয়া, দিরাই উপজেলা ছাত্রদলের ১ম যুগ্ম আহবায়ক মেহেদী হাসান চৌধুরী দিরাই সরকারি কলেজ ছাত্রদলের আহবায়ক জামিল হোসেন সহ বিএনপি ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিতি ছিলেন।