মোঃ সুজন মিয়া,জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধঃ
সুনামগঞ্জের জগন্নাথপুরে সামাজিক সংগঠন অল টাইম ক্লিন ও এন্টারটেইনমেন্ট চ্যানেল শাপলা টিমের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৯ মার্চ) ১৯ রমজান জগন্নাথপুর বাজারস্থ মাহিমা পার্টি সেন্টারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। জগন্নাথপুরের এন্টারটেইনমেন্ট চ্যানেল শাপলা টিম (Shapla Team) এর উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানটি পরিচালনা করে জগন্নাথপুরের জনপ্রিয় অনলাইন চ্যানেল এটিজে টিভি (ATJ TV)।
অনুষ্ঠানে সংগঠনের তিন উপদেষ্টা মাহিমা রেস্টুরেন্ট এন্ড পার্টি সেন্টার এর সত্তাধিকারী মোঃ মকবুল হোসেন ভূঁইয়া, জগন্নাথপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মোঃ জামাল উদ্দিন বেলাল ইকড়ছই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মোঃ জালাল উদ্দিন উপস্থিত ছিলেন। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেব ও শিক্ষানুরাগী শামীম আহমদ,জগন্নাথপুর রক্তদান সংস্থার সভাপতি জহিরুল ইসলাম জহির,সহ-সভাপতি শাহ্ জাহান সিদ্দিকী,দৈনিক আমার সকাল পত্রিকার নির্বাহী সম্পাদক ও মানবাধিকার কর্মী শাহ্ ফুজায়েল আহমদ, সামাজিক সংগঠন স্টুডেন্টস কেয়ার জগন্নাথপুর এর সভাপতি হুমায়ুন কবির, হিলফুল ফুজুল সমাজ কল্যাণ যুব সংঘ শেরপুরের সভাপতি সাকের আহমদ লাবলু প্রমুখ।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রবাসী সদস্য আবুল হোসেন ভূঁইয়া,প্রবাসী সদস্য মুহাম্মদ জুয়েল মিয়া, সংগঠনের সভাপতি শাহজাহান মিয়া,সহ-সভাপতি নাঈম শরীফ,সাধারণ সম্পাদক ফয়ছল আহমেদ,প্রতিষ্ঠাতা ও যুগ্ম সম্পাদক রাহিম আফ্রিদি, সাংগঠনিক সম্পাদক আলী হায়দার,প্রচার সম্পাদক মুবিন উদ্দিন,সিনিয়র সদস্য রেজাউল ইসলাম,সফর মিয়া, জহির মিয়া, হাবিবুর রহমান হাবিবসহ কার্যনির্বাহী সদস্য ও সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।
ইফতার পূর্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা বলেন,পবিত্র মাহে রমজান মুসলিম উম্মাহর জন্য আত্মশুদ্ধি, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করার মাস। এ ধরনের আয়োজন সমাজে সম্প্রীতি ও মানবিক বন্ধনকে আরও সুদৃঢ় করে।
পরে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। ইফতার মাহফিল অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।