1. admfzh6qy@example.com : admfzh6qy :
  2. admlxuix0@example.com : admlxuix0 :
  3. ehiaahmedliton@gmail.com : Ehia Ahmed Liton : Ehia Ahmed Liton
  4. vatirkhantha@gmail.com : Vatir Khantha : Vatir Khantha
১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| মঙ্গলবার| বিকাল ৫:৪৯|
শিরোনামঃ
জনগণের কল্যাণ ও জীবনমান উন্নয়নের লক্ষ্যেই সরকার বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে দিরাইয়ে বাণিজ্যমন্ত্রী জগন্নাথপুরে অল টাইম ক্লিন ও শাপলা টিমের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে যোগ দিতে মঙ্গলবার দিরাই আসছেন বাণিজ্যমন্ত্রী আগামী জগদল ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী রুবেল আহমদ এতিম দিবসে ইসলামিক রিলিফের আলোচনা সভা দিরাইয়ে আজমল চৌধুরী জাবেদ এর উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল ছাতক উপজেলা প্রশাসনের সঙ্গে এমপি মিলনের প্রথম আনুষ্ঠানিক মতবিনিময় অ’নুষ্ঠিত সুনামগঞ্জে শান্তিপূর্ণ সহাবস্থান ও সম্প্রীতি প্রতিষ্ঠায় করণীয়” শীর্ষক মতবিনিময় সভা হাওরাঞ্চলে ফসলরক্ষা বাঁধে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স —– পানিসম্পদমন্ত্রী ছাতকে চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে গ্রামবাসীর মানববন্ধন: বাচ্চু মিয়া সহ ৮ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের

ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে যোগ দিতে মঙ্গলবার দিরাই আসছেন বাণিজ্যমন্ত্রী

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় সোমবার, মার্চ ৯, ২০২৬,
  • 28 বার দেখা হয়েছে
Oplus_0

স্টাফ রিপোর্টার:

বাণিজ্য, বস্ত্র ও পাট এবং শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি আগামী মঙ্গলবার (১০ মার্চ) সুনামগঞ্জের দিরাই উপজেলা সফর করবেন। সফরকালে তিনি ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নেবেন।
বাণিজ্য মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ৯ মার্চ রাতে মন্ত্রী ঢাকার বাসভবন থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হবেন এবং সেখান থেকে বিমানযোগে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন। পরে তিনি সিলেট সার্কিট হাউজে রাত্রিযাপন করবেন।
পরদিন ১০ মার্চ সকালে সিলেট সার্কিট হাউজ থেকে দিরাই উপজেলার কুলঞ্জ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের উদ্দেশ্যে যাত্রা করবেন মন্ত্রী। সকাল ১১টায় কুলঞ্জ ইউনিয়নের ৬নং ওয়ার্ডের আকিলশাহ, রাধানগর ও উত্তর সুরিয়ারপাড় গ্রামের নারীদের মাঝে বীর মুক্তিযোদ্ধা এম এ রউফ জুনিয়র স্কুল প্রাঙ্গণে আয়োজিত ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন তিনি। এ সময় দিরাই-শাল্লার সংসদ সদস্য নাছির উদ্দিন চৌধুরী উপস্থিত থাকবেন।
অনুষ্ঠান শেষে মন্ত্রী পুনরায় সিলেট সার্কিট হাউজে ফিরে যাবেন। পরে তিনি সিলেট মেট্রোপলিটন পুলিশের কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশ নেবেন।
সফর শেষে রাতে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমানযোগে ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

সংবাদটি ভালো লাগলে আপনার টাইম লাইনে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও সংবাদ
© All rights reserved © 2024 VK24