1. admfzh6qy@example.com : admfzh6qy :
  2. admlxuix0@example.com : admlxuix0 :
  3. ehiaahmedliton@gmail.com : Ehia Ahmed Liton : Ehia Ahmed Liton
  4. vatirkhantha@gmail.com : Vatir Khantha : Vatir Khantha
১৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| বৃহস্পতিবার| রাত ২:৫৪|
শিরোনামঃ
জগন্নাথপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারকে সৈয়দ তালহা আলমের ঈদ উপহার ও নগদ সহায়তা জগন্নাথপুর উপজেলা পরিষদ নির্বাচনে উন্নয়নের প্রত্যাশায় আলোচনার কেন্দ্রবিন্দুতে আবু হুরায়রা ছাদ মাস্টার বৃহত্তর সিলেট জেলা অনলাইন প্রেসক্লাবের ২০২৬-২৮ মেয়াদের কমিটি গঠন: সভাপতি রুমন, সম্পাদক তোফায়েল কিরআত প্রশিক্ষনের সমাপনী ও পুরস্কার বিতরণী উন্নয়নের অঙ্গীকারে মাঠে নেমেছেন তরুণ ইঞ্জিনিয়ার রজিবুর রহমান মুহেল শাল্লায় সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আব্দুর রাজ্জাকের উদ্যোগে ইফতার মাহফিল পথচারী মানুষের মাঝে ইফতার বিতরণ করে সিলেট মঞ্চ নাগরিক সেবা পরিষদ জগন্নাথপুরে ব্যাডমিন্টন ফেডারেশনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সুনামগঞ্জ জেলা পরিষদের প্রশাসকের দায়িত্ব নিলেন মিজান চৌধুরী পবিত্র লাইলাতুল কদরের গুরুত্ব, তাৎপর্য ও ফজিলত সম্পর্কে

চিলাউড়া ইউনিয়ন নির্বাচনে আলোচনায় সমাজসেবক ও শিক্ষানুরাগী রেজাউল করিম রিপন

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় শনিবার, মার্চ ১৪, ২০২৬,
  • 38 বার দেখা হয়েছে
Oplus_0

শাহ্ ফুজায়েল আহমদ,স্টাফ রিপোর্টারঃ

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার প্রবাসী অধ্যুষিত ৫নং চিলাউড়া ইউনিয়নে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের নিয়ে স্থানীয় জনমনে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। বিভিন্ন মহলে শোনা যাচ্ছে, জাতীয় সংসদ নির্বাচনের পর শিগগিরই ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা হতে পারে। এ প্রেক্ষাপটে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে আলোচনা ক্রমেই জোরালো হচ্ছে। এসব আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন চিলাউড়া গ্রামের কৃতি সন্তান ও বিশিষ্ট সমাজসেবক রেজাউল করিম রিপন।
রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে দীর্ঘদিন ধরে সক্রিয় রয়েছেন তিনি। ছাত্রজীবন থেকেই বিভিন্ন সামাজিক ও সাংগঠনিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত থেকে এলাকায় একটি সুপরিচিত অবস্থান তৈরি করেছেন। স্থানীয় পর্যায়ে বিভিন্ন সংগঠনের কার্যক্রমে তাঁর সক্রিয় ভূমিকা দীর্ঘদিন ধরে জনমনে ইতিবাচক পরিচিতি গড়ে তুলেছে।
শুধু রাজনীতি নয়, শিক্ষা ও সামাজিক ক্ষেত্রেও তাঁর অবদান উল্লেখযোগ্য। বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ ও সংকটময় সময়ে অসহায়, নিপীড়িত ও দুস্থ মানুষের পাশে দাঁড়িয়ে সহায়তা প্রদান করে তিনি এলাকাবাসীর আস্থা অর্জন করেছেন। সমাজসেবা, ক্রীড়া, সাংস্কৃতিক কর্মকাণ্ড, শিক্ষা ও স্বাস্থ্যখাতে বিভিন্ন উদ্যোগের মাধ্যমে তিনি এলাকায় একজন সুপরিচিত ও জনপ্রিয় সংগঠক হিসেবে পরিচিতি লাভ করেছেন। দেশ ও বিদেশে বসবাসরত প্রবাসীদের সঙ্গেও তাঁর ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে।
স্থানীয়দের মতে, ৫নং চিলাউড়া ইউনিয়নের সার্বিক উন্নয়ন ও আধুনিকায়নে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। এ কারণে ইউনিয়নের একটি বড় অংশ তাঁকে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে দেখতে আগ্রহ প্রকাশ করছে।
এ বিষয়ে রেজাউল করিম রিপন বলেন, “আমি সবসময় এলাকার মানুষের সুখ-দুঃখে পাশে থাকার চেষ্টা করেছি। ভবিষ্যতেও মানুষের কল্যাণে কাজ করে যেতে চাই। এজন্য চিলাউড়া ইউনিয়নবাসীর দোয়া ও সকল শ্রেণি-পেশার মানুষের সমর্থন কামনা করছি।”
পবিত্র মাহে রমজান শেষে আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে তিনি দেশ ও প্রবাসে বসবাসরত সকলকে আগাম শুভেচ্ছা জানান। তিনি বলেন, “ঈদ আনন্দ, ভালোবাসা ও পারস্পরিক সম্প্রীতির উৎসব। অতীতের সকল দুঃখ-কষ্ট ভুলে আমরা যদি ঐক্য, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধ নিয়ে একসঙ্গে এগিয়ে যাই, তবে একটি সুন্দর ও সমৃদ্ধ সমাজ গড়ে তোলা সম্ভব।”
তিনি চিলাউড়া ইউনিয়নের সার্বিক উন্নয়ন ও কল্যাণে সকলকে হিংসা-বিদ্বেষ পরিহার করে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

সংবাদটি ভালো লাগলে আপনার টাইম লাইনে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও সংবাদ
© All rights reserved © 2024 VK24