শাহ্ ফুজায়েল আহমদ
স্টাফ রিপোর্টারঃ
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ মার্চ) জগন্নাথপুর পৌর শহরের আরএফসি চাইনিজ রেস্টুরেন্টে ইফতারপূর্ব রমজানের তাৎপর্য নিয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি মীরজাহান মিজানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ শাহজাহান মিয়ার পরিচালনায় অনুষ্ঠিত ইফতার মাহফিল ও আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক আলী আছগর ইমন, জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. বদরুদ্দোজা উজ্জল, জগন্নাথপুর থানার এসআই দিপংকর, জগন্নাথপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি আমিনুর রহমান জিলু ও সাধারণ সম্পাদক আলী হোসেন খান এবং উপজেলা প্রেসক্লাবের সদস্য শাহ্ ফুজায়েল আহমদ।
এ সময় উপস্থিত ছিলেন জগন্নাথপুর থানার এসআই নুর উদ্দিন ও কামাল হোসেন, ব্যবসায়ী সালামত আলী ও আবদাল মিয়া, উপজেলা প্রেসক্লাবের মহিলা সম্পাদিকা কলি বেগম, সাংবাদিক আবদুল ওয়াহিদ, প্রেসক্লাব সদস্য তৈয়বুর রহমান, নিকেশ বৈদ্য, সাংবাদিক সুমন মিয়া, বাবুল দাস, ডা. শাহিন আলমসহ বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ।
অনুষ্ঠানের শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন মাওলানা নিজাম উদ্দিন জালালী।