দিরাই প্রতিনিধি:: দিরাই পৌরশহরের দাউদপুরে অবস্থিত জান্নাতুল মুনতানা হাফিজিয়া মাদ্রাসার মাসব্যাপী কিরআত প্রশিক্ষণের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে মাদ্রাসার কনফারেন্স হলে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। মাদ্রাসার মুহতামীম হাফিজ মাওলানা আমিরুল ইসলামের সভাপতিত্বে ও মাওলানা মহিবুল হাসানের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দিরাই প্রেসক্লাবের সভাপতি সামছুল ইসলাম সরদার, সিলেটের মাদ্রাসাতুল কোরআন ওয়া স্সুন্নাহ এর প্রতিষ্ঠাতা পরিচালক হাফিজ মাওলানা লোকমান আহমেদ,দিরাই মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মাহমুদ হাসান অলেক। বক্তব্য রাখেন মাওলানা জাকারিয়া, হাফিজ ফারহাতুল হাসান, কারী আজহারুল ইসলাম,কারী মিনহাজ আহমেদ প্রমুখ।মাদ্রাসার মুহতামীম জানান, তাঁর মাদ্রাসা হোফ্ফাজুল কোরআন ফাউন্ডেশন বাংলাদেশ বোর্ডে ছয় জন অংশ নিয়ে সবাই জিপিএ -৫ ( মোমতাজ) পেয়েছে, এছাড়া এদারায়ে তালিম বাংলাদেশে আটজন পরীক্ষায় অংশ নিয়ে দুই জন জিপিএ -৫ সহ পাশের হার শতভাগ। তিনি মাদ্রাসার অভুতপূর্ব সাফল্যে শিক্ষক, অভিভাবক, পরিচালনা কমিটি এলাকা বাসী ও মাদ্রাসার প্রতিষ্টাতা কিবরিয়া আহমেদ কে ধন্যবাদ জানিয়ে, আগামীর পথচলায় সবার সহযোগিতা কামনা করেন। আলোচনা সভা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।