1. admfzh6qy@example.com : admfzh6qy :
  2. admlxuix0@example.com : admlxuix0 :
  3. ehiaahmedliton@gmail.com : Ehia Ahmed Liton : Ehia Ahmed Liton
  4. vatirkhantha@gmail.com : Vatir Khantha : Vatir Khantha
১৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| বৃহস্পতিবার| রাত ২:৫১|
শিরোনামঃ
জগন্নাথপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারকে সৈয়দ তালহা আলমের ঈদ উপহার ও নগদ সহায়তা জগন্নাথপুর উপজেলা পরিষদ নির্বাচনে উন্নয়নের প্রত্যাশায় আলোচনার কেন্দ্রবিন্দুতে আবু হুরায়রা ছাদ মাস্টার বৃহত্তর সিলেট জেলা অনলাইন প্রেসক্লাবের ২০২৬-২৮ মেয়াদের কমিটি গঠন: সভাপতি রুমন, সম্পাদক তোফায়েল কিরআত প্রশিক্ষনের সমাপনী ও পুরস্কার বিতরণী উন্নয়নের অঙ্গীকারে মাঠে নেমেছেন তরুণ ইঞ্জিনিয়ার রজিবুর রহমান মুহেল শাল্লায় সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আব্দুর রাজ্জাকের উদ্যোগে ইফতার মাহফিল পথচারী মানুষের মাঝে ইফতার বিতরণ করে সিলেট মঞ্চ নাগরিক সেবা পরিষদ জগন্নাথপুরে ব্যাডমিন্টন ফেডারেশনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সুনামগঞ্জ জেলা পরিষদের প্রশাসকের দায়িত্ব নিলেন মিজান চৌধুরী পবিত্র লাইলাতুল কদরের গুরুত্ব, তাৎপর্য ও ফজিলত সম্পর্কে

জগন্নাথপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারকে সৈয়দ তালহা আলমের ঈদ উপহার ও নগদ সহায়তা

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় বুধবার, মার্চ ১৮, ২০২৬,
  • 20 বার দেখা হয়েছে

শাহ্ ফুজায়েল আহমদ,স্টাফ রিপোর্টারঃ

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়নের সাঁতা গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পাঁচটি পরিবারের পাশে দাঁড়িয়েছেন গত জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী সৈয়দ তালহা আলম। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে তাঁর পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে ঈদ উপহার সামগ্রী ও নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে।
বুধবার (১৮ মার্চ) দুপুরে সাঁতা গ্রামে ক্ষতিগ্রস্তদের বাড়িতে গিয়ে সৈয়দ তালহা আলমের পক্ষে এসব উপহার সামগ্রী ও নগদ অর্থ পৌঁছে দেন আমার বাংলাদেশ (এবি) পার্টির জগন্নাথপুর উপজেলা শাখার আহ্বায়ক আলী আসগর ইমন। এ সময় পাঁচটি পরিবারের প্রত্যেককে ৫ হাজার টাকা করে মোট ২৫ হাজার টাকা প্রদান করা হয়।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত মোঃ আরজু মিয়া, শহীদ মিয়া, আজিজ মিয়া, আনছার মিয়া ও রূপন মিয়ার পরিবারের হাতে ঈদ সামগ্রী তুলে দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন পাইলগাঁও ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ আলিম উদ্দিন,সাবেক ইউপি সদস্য আনোয়ার হোসেন, আলাউর রহমান আলা এবং ক্ষতিগ্রস্ত পরিবারের স্বজন মোঃ তানভীর মিয়া।
উল্লেখ্য, গত ২৩ ফেব্রুয়ারি (সোমবার) রাত আনুমানিক ৯টার দিকে সাঁতা গ্রামের শহীদ মিয়ার রান্নাঘরের চুলার লাকড়ি থেকে আগুনের সূত্রপাত হয়। পরবর্তীতে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে বিদ্যুতের তারের মাধ্যমে পাশের ঘরগুলোতে। এতে আরজু মিয়া,শহীদ মিয়া, আজিজ মিয়া,আনছার মিয়া ও রূপন মিয়ার বসতবাড়ি ও ঘরের মালামাল সম্পূর্ণ পুড়ে যায়।
স্থানীয়রা জানান,ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর এই সহায়তা তাদের জন্য ঈদের আগে কিছুটা স্বস্তি এনে দিয়েছে।

সংবাদটি ভালো লাগলে আপনার টাইম লাইনে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও সংবাদ
© All rights reserved © 2024 VK24