1. admfzh6qy@example.com : admfzh6qy :
  2. admlxuix0@example.com : admlxuix0 :
  3. ehiaahmedliton@gmail.com : Ehia Ahmed Liton : Ehia Ahmed Liton
  4. vatirkhantha@gmail.com : Vatir Khantha : Vatir Khantha
২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| রবিবার| রাত ৩:০৫|
শিরোনামঃ
ছাতকে ভাঙচুর হওয়া বাড়ি পরিদর্শনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ডিপ্লোম্যাসি চাকমা মুক্তিযুদ্ধের সংগঠক সুজাত চৌধুরীর মৃত্যুবার্ষিকী আজ ছাতক উপজেলা প্রেসক্লাবের ঈদ পূনর্মিলনী ও আলোচনা সভা তোমরা সুশিক্ষিত হয়ে অন্যকে সে পথ দেখাবে——– অভিনেত্রী সুজাতা আজিম দিরাই উপজেলা বাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন সালাহউদ্দিন তালুকদার রফিনগর ইউনিয়ন বাসীকে মশিউর রহমান এর ঈদের শুভেচ্ছা দিরাই উপজেলা ও পৌরসভা বাসীকে মোঃ আমির হোসেন এর ঈদ শুভেচ্ছা দিরাই -শাল্লাবাসীকে আজমল চৌধুরীর ঈদ শুভেচ্ছা জগদল ইউনিয়ন বাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন মিজানুর রহমান মিজান জগন্নাথপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারকে সৈয়দ তালহা আলমের ঈদ উপহার ও নগদ সহায়তা

ছাতক উপজেলা প্রেসক্লাবের ঈদ পূনর্মিলনী ও আলোচনা সভা

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় শনিবার, মার্চ ২৮, ২০২৬,
  • 19 বার দেখা হয়েছে

ছাতক,সুনামগঞ্জ,প্রতিনিধি:

সুনামগঞ্জের ছাতক উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এক আনন্দঘন ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেল ৪টায় ছাতক কোর্ট রোডস্থ উপজেলা গেইট সংলগ্ন তানজিদ ম্যানশনের দ্বিতীয় তলায় উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে ঈদ পুনর্মিলনী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ছাতক উপজেলা প্রেসক্লাব আহবায়ক কাজী রেজাউল করিম রেজার সভাপতিত্বে ও সদস্য সচিব খালেদ মিয়ার সঞ্চালনায় কালামে পাক থেকে তেলাওয়াত করেন জুবায়ের আহমদ। শুরুতেই পারস্পরিক শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে। বক্তারা বলেন, ঈদ পুনর্মিলনী শুধু আনন্দ ভাগাভাগির মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং এটি পারস্পরিক সম্পর্ক সুদৃঢ় করার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। অনুষ্ঠানে সাংবাদিকদের মধ্যে ভ্রাতৃত্ববোধ, ঐক্য ও পেশাগত উন্নয়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ আলোচনার পাশাপাশি উপজেলা প্রেসক্লাবের ভবিষ্যৎ কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে সুষ্ঠু নির্বাচনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

বক্তব্য রাখেন, উপজেলা প্রেসক্লাবের আহবায়ক কমিটির সদস্য সাকির আমীন, প্রভাষক মোশাররফ হোসেন, মুহাম্মদ নাজমুল হাসান জুয়েল, লুৎফুর রহমান শাওন ও ফজল উদ্দিন, শাহ মোহাম্মদ আখতারুজ্জামান, মাহমুদ আলম, মোশাহিদ আলী, সাজ্জাদ মাহমুদ মনির, অজিত কুমার দাশ, হাকীম ফারুক আহমদ নোমান, তাজিদুল ইসলাম, আশফাকুর রহমান সায়েম, আবু বক্কর চৌধুরী, জুনেদ আহমদ রুনু, দিলোয়ার হোসেন, জানে আলম, জামরুল ইসলাম রেজা, লোকমান আহমদ, জাহাঙ্গীর আলম মেহেদী প্রমুখ।

সংবাদটি ভালো লাগলে আপনার টাইম লাইনে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও সংবাদ
© All rights reserved © 2024 VK24