মোঃ ফারুক, (সুনামগঞ্জ):শাল্লা থেকে বিশেষ প্রতিনিধি
সুনামগঞ্জের শাল্লা উপজেলার ৩নং বাহাড়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে পাওনা টাকা নিয়ে চেয়ারম্যান ও মেম্বারদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। এতে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে এবং উভয় পক্ষ মামলার প্রস্তুতি নিচ্ছে।
স্থানীয় সূত্রে জানা যায়, পাওনা টাকা নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন তারা। ঘটনার সময় ইউনিয়নের সদস্য ণনেন্দ্র মেম্বার, আলমাছ মেম্বারসহ আরও কয়েকজন উপস্থিত ছিলেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে উপস্থিত লোকজন তা নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। এ ঘটনাকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে এবং মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।
চেয়ারম্যান বিশ্বজিৎ চৌধুরী নান্টু অভিযোগ করেন, তার ওপর অতর্কিত হামলা চালানো হয়েছে। অন্যদিকে সহদেব মেম্বার দাবি করেন, টাকা চাইতে গেলে তাকে মারধর করে বের করে দেওয়া হয়।
শাল্লা থানার ওসি মোঃ রকিবুজ্জামান জানান, অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।