1. ehiaahmedliton@gmail.com : Ehia Ahmed Liton : Ehia Ahmed Liton
  2. vatirkhantha@gmail.com : Vatir Khantha : Vatir Khantha
৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৪শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| মঙ্গলবার| রাত ২:৩৯|
শিরোনামঃ
ছাতকে বিজ্ঞান মেলা উপলক্ষে উপজেলা প্রশাসনের প্রস্ততি মূলক সভা অনুষ্ঠিত শাল্লায় ছিনতাই হওয়া মোটরসাইকেল উদ্ধার, ধরা পড়ল চক্রের সদস্য দিরাইয়ে নিরাপত্তা চেয়ে চান মিয়ার পরিবারের মানববন্ধন হাওর রক্ষা বাঁধে অনিয়ম-দুর্নীতির প্রতিবাদে গণসমাবেশ অনুষ্ঠিত জরাজীর্ন টিনশেড ঘরে চলছে বাদাঘাট পুলিশ তদন্ত কেন্দ্রের কার্যক্রম বাদাঘাট পুলিশ তদন্ত কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপনের ১০ বছর পাড় হলেও ভবন হয়নি আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে সমর্থন ও দোয়া প্রত্যাশী সম্ভাব্য ভাইস চেয়ারম্যান প্রার্থী বিশিষ্ট সমাজসেবক হেলাল খান শান্তিগঞ্জের ৭নং পশ্চিম বীরগাঁও ইউনিয়নবাসীর খাদেম হতে চান আব্দুল্লাহ আল-নোমান শান্তিগঞ্জের পাথারিয়া বাজারে যাত্রী ছাউনি ভেঙে মার্কেটের রাস্তা নির্মাণ-জেলা প্রশাসক বরাবর অভিযোগ দায়ের শেরপুরে টাঙ্কে ভরা অজ্ঞাত নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার! দিরাইয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

শেরপুরে টাঙ্কে ভরা অজ্ঞাত নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার!

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় বুধবার, এপ্রিল ১, ২০২৬,
  • 24 বার দেখা হয়েছে
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{},"is_sticker":false,"edited_since_last_sticker_save":false,"containsFTESticker":false}

মিজানুর রহমান,শেরপুর জেলা প্রতিনিধি: শেরপুরের শ্রীবরদীতে রাস্তার পাশে ফেলে রাখা একটি স্টিলের টাঙ্কের ভেতর থেকে অজ্ঞাতনামা এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে শেরপুরের শ্রীবরদী থানা পুলিশ।

বুধবার দুপুরে শহরের তাঁতিহাটি নয়াপাড়া ঢালিবাড়ি মোড়ে রাস্তার পাশ থেকে ওই মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, বুধবার (১ এপ্রিল) সকাল থেকেই রাস্তার পাশে একটি মালিকবিহীন টাঙ্ক পড়ে ছিল। দুপুর পর্যন্ত টাঙ্কটি একই স্থানে পড়ে থাকতে দেখে স্থানীয়দের সন্দেহ জাগে।

একপর্যায়ে ভেতর থেকে দুর্গন্ধ ছড়াতে থাকলে তারা পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ তালা ভেঙে টাঙ্কের ভেতরে থাকা অর্ধগলিত অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার করেন।

আনুমানিক ত্রিশ বছর বয়সী ওই নারীর হাত ও পা বাধা অবস্থায় ছিল। ধারণা করা হচ্ছে, কয়েকদিন আগে হত্যার পর গভীর রাতে দুর্বৃত্তরা মরদেহটি ফেলে রেখে গেছে।

শ্রীবরদী থানার ওসি মোহাম্মদ নুরুল আলম বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে বেলা সাড়ে বারোটার দিকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শেরপুর মর্গে পাঠানো হয়েছে। ঘটনা উদঘাটনে তদন্ত চলছে।

এর আগে গত শুক্রবার (২০ মার্চ) দুপুরে শেরপুর শহরের মোবারকপুরে একটি কলাবাগান থেকে অজ্ঞাতনামা এক নারীর
খন্ডিত মরদেহ উদ্ধার করে পুলিশ। ওই মরদেহের পরিচয় সনাক্ত এবং হত্যার কারণ এখনো জানতে পারেনি পুলিশ।

সংবাদটি ভালো লাগলে আপনার টাইম লাইনে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও সংবাদ
© All rights reserved © 2024 VK24