দিরাই প্রতিনিধিঃ
সুনামগঞ্জের দিরাই বিদ্যুৎ সরবরাহ উপকেন্দ্রের আওতাধীন এলাকায় জরুরি রক্ষণাবেক্ষণ ও উন্নয়নমূলক কাজের জন্য আগামী শুক্র ও শনিবার বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
দিরাই বিদ্যুৎ সরবরাহ উপকেন্দ্রের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শুক্রবার (১০ এপ্রিল) ও শনিবার (১১ এপ্রিল) প্রতিদিন সকাল ৭টা থেকে বিকেল ৫টা পর্যন্ত টানা ১০ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ সাময়িকভাবে বন্ধ রাখা হবে। উপকেন্দ্রের আওতাধীন সকল এলাকার গ্রাহকবৃন্দের জন্য এই ঘোষণা প্রযোজ্য হবে।
দিরাই বিদ্যুৎ সরবরাহের আবাসিক প্রকৌশলী জানান, বিদ্যুৎ লাইনের জরুরি মেরামত ও উন্নয়ন কাজের স্বার্থে এই সাময়িক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। কাজ শেষ হওয়া মাত্রই পুনরায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হবে। গ্রাহকদের সাময়িক এই অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ এবং কাজের সুষ্ঠু বাস্তবায়নে সবার সহযোগিতা কামনা করা হয়েছে।