1. admfzh6qy@example.com : admfzh6qy :
  2. admlxuix0@example.com : admlxuix0 :
  3. ehiaahmedliton@gmail.com : Ehia Ahmed Liton : Ehia Ahmed Liton
  4. vatirkhantha@gmail.com : Vatir Khantha : Vatir Khantha
২৪শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ১০ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| মঙ্গলবার| সকাল ১১:৫৮|
শিরোনামঃ
দিরাই উপজেলা বাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন সালাহউদ্দিন তালুকদার রফিনগর ইউনিয়ন বাসীকে মশিউর রহমান এর ঈদের শুভেচ্ছা দিরাই উপজেলা ও পৌরসভা বাসীকে মোঃ আমির হোসেন এর ঈদ শুভেচ্ছা দিরাই -শাল্লাবাসীকে আজমল চৌধুরীর ঈদ শুভেচ্ছা জগদল ইউনিয়ন বাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন মিজানুর রহমান মিজান জগন্নাথপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারকে সৈয়দ তালহা আলমের ঈদ উপহার ও নগদ সহায়তা জগন্নাথপুর উপজেলা পরিষদ নির্বাচনে উন্নয়নের প্রত্যাশায় আলোচনার কেন্দ্রবিন্দুতে আবু হুরায়রা ছাদ মাস্টার বৃহত্তর সিলেট জেলা অনলাইন প্রেসক্লাবের ২০২৬-২৮ মেয়াদের কমিটি গঠন: সভাপতি রুমন, সম্পাদক তোফায়েল কিরআত প্রশিক্ষনের সমাপনী ও পুরস্কার বিতরণী উন্নয়নের অঙ্গীকারে মাঠে নেমেছেন তরুণ ইঞ্জিনিয়ার রজিবুর রহমান মুহেল

দিরাইয়ে খাস জমি নিয়ে সংঘর্ষে একজন নিহত

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় বৃহস্পতিবার, আগস্ট ২৯, ২০২৪,
  • 292 বার দেখা হয়েছে

 

দিরাই শাল্লা সংবাদদাতা
আকতার সাদিক চৌধুরী
01722805346

সুনামগঞ্জের দিরাই উপজেলার রফিনগর ইউনিয়ন উচ্চবিদ্যালয়ের সামনের সরকারি জায়গা নিয়ে দুই গ্রুপের ভয়াবহ সংঘর্ষে একজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে । সংঘর্ষের পরই বাংলাবাজারের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙ্গচুর চালিয়ে লুটপাট করা হয়। সরেজমিন গিয়ে জানা যায় সরকারি জায়গা দখলে নিতে মাটি ভরাটের কাজ শুরু করেন বর্তমান চেয়ারম্যান শৈলেন্দ্র কুমার তালুকদার, সাবেক চেয়ারম্যান রেজুওয়ান হোসেন খান ও রফিনগর গ্রামের তার গ্রুপের লোকজন এতে মাটি ভরাটে আপত্তি জানান সাবেক চেয়ারম্যান জাহাঙ্গির চৌধুরী গ্রুপের মির্জাপুর গ্রামের লোকজন। বেশ কিছুদিন ধরে উভয় পক্ষের মাঝে এমন উত্তেজনা দেখা দিয়ে আসছে।

তারই ধারাবাহিকতায় পূর্ব পরিকল্পনা অনুযায়ী ২৯ আগস্ট বৃহস্পতিবার সকালে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে

রফিনগর ইউনিয়ন বাংলাবাজার এলাকায় দুই পক্ষ সংঘর্ষ জড়ায় , এতে রফিনগর গ্রামের মৃত শাহ আলমের ছেলে হারুন মিয়ার (৫৫) ঘটনাস্হলে মৃত্যু হয়। সংঘর্ষে উভয় পক্ষে আহত হয় প্রায় অর্দশত লোকজন।
খবর পেয়ে ঘটনাস্হলে সেনাবাহিনী ও পুলিশ পৌছে পরিস্হিতি নিয়ন্ত্রণে আনে। মৃত ব্যক্তির লাশ ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান দিরাই থানা ওসি ইখতিয়ার উদ্দিন চৌধুরী। এবং নিরাপত্তার জন্য সংঘর্ষ এলাকায় প্রশাসনিক লোক থাকে বলেও জানান তিনি

সংবাদটি ভালো লাগলে আপনার টাইম লাইনে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও সংবাদ
© All rights reserved © 2024 VK24