1. admfzh6qy@example.com : admfzh6qy :
  2. admlxuix0@example.com : admlxuix0 :
  3. ehiaahmedliton@gmail.com : Ehia Ahmed Liton : Ehia Ahmed Liton
  4. vatirkhantha@gmail.com : Vatir Khantha : Vatir Khantha
২৪শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ১০ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| মঙ্গলবার| দুপুর ১:৩৮|
শিরোনামঃ
দিরাই উপজেলা বাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন সালাহউদ্দিন তালুকদার রফিনগর ইউনিয়ন বাসীকে মশিউর রহমান এর ঈদের শুভেচ্ছা দিরাই উপজেলা ও পৌরসভা বাসীকে মোঃ আমির হোসেন এর ঈদ শুভেচ্ছা দিরাই -শাল্লাবাসীকে আজমল চৌধুরীর ঈদ শুভেচ্ছা জগদল ইউনিয়ন বাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন মিজানুর রহমান মিজান জগন্নাথপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারকে সৈয়দ তালহা আলমের ঈদ উপহার ও নগদ সহায়তা জগন্নাথপুর উপজেলা পরিষদ নির্বাচনে উন্নয়নের প্রত্যাশায় আলোচনার কেন্দ্রবিন্দুতে আবু হুরায়রা ছাদ মাস্টার বৃহত্তর সিলেট জেলা অনলাইন প্রেসক্লাবের ২০২৬-২৮ মেয়াদের কমিটি গঠন: সভাপতি রুমন, সম্পাদক তোফায়েল কিরআত প্রশিক্ষনের সমাপনী ও পুরস্কার বিতরণী উন্নয়নের অঙ্গীকারে মাঠে নেমেছেন তরুণ ইঞ্জিনিয়ার রজিবুর রহমান মুহেল

দিরাই রিপোর্টার্স ইউনিটির অভিষেকে বক্তারা অপ-সাংবাদিকতা প্রতিরোধ করতে হবে

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় শনিবার, অক্টোবর ২৬, ২০২৪,
  • 327 বার দেখা হয়েছে

দিরাই প্রতিনিধি::দুইদিন ব্যাপী জাঁক ঝমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে দিরাই রিপোর্টার্স ইউনিটির নবগঠিত কমিটির অভিষেক সম্পন্ন হয়েছে। এ উপলক্ষে শুক্রবার প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে চিত্রাংকন ও কবিতা আবৃত্তি অনুষ্ঠিত হয়। শনিবার দিরাই উপজেলা গনমিলনায়তনে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। রিপোর্ট ইউনিটির সভাপতি প্রশান্ত সাগর দাসের সভাপতিত্বে এবং কলেজ ছাত্রী পলি আক্তার ও তৈয়্যবা বেগমের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন দিরাই ইউনিটির সাধারণ সম্পাদক মাইদুল ইসলাম সোহাগ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মাহবুব চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন দিরাই থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক, দিরাই প্রেসক্লাবের সভাপতি সামছুল ইসলাম সরদার খেজুর, সাধারণ সম্পাদক জিয়াউর রহমান লিটন, দিরাই সরকারি কলেজের সহকারী অধ্যাপক অঞ্জন দাস, উপজেলা জমিয়তে উলামায়ে ইসলামের সভাপতি মাওলানা মহি উদ্দিন কাসেমী, গচিয়া সামছুদ্দিন সিকান্দার উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান লাভলী চৌধুরী, প্রেসক্লাব সহসভাপতি সোয়েব হাসান, শাহজাহান মাহমুদ হেলাল,যুগ্ন সম্পাদক আবুহানিফ চৌধুরী, ডিএসএস প্রি-ক্যাডেট একাডেমির পরিচালক শাহজাহান সিরাজ , সদস্য তোফায়েল আহমেদ, প্রভাষক মোস্তাক মিয়া সুনামগঞ্জ অনলাইন প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক বদরুল ইসলাম, শিক্ষক প্রীতিরানী দাস। বক্তব্য রাখেন রিপোর্টার্স ইউনিটিির অর্থসম্পাদক গোলাম জিলানীসহ, শিক্ষক, শিক্ষার্থী সুশীল সমাজের নেতৃবৃন্দ। বক্তারা বলেন, বর্তমানে অপ সাংবাদিকতার ছড়াছড়ি, কোন সংবাদ সত্য এবং কোন সংবাদ মিথ্যা বুঝা খুবই কঠিন।রিপোর্টার্স ইউনিটির সাংবাদিক বৃন্দ বস্তুনিষ্ট সংবাদ পরিবেশন করবেন এবং অপ-সাংবাদিকতা প্রতিরোধ  গড়ে তুলবেন এ আমাদের কামনা। আলোচনা সভা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। । কোরআন তিলাওয়াত করেন রিপোর্টার্স ইউনিটির সহসভাপতি মাওলানা আব্দুল্লাহ রাজী, গীতা পাঠ করেন ক্রীড়াও সাংস্কৃতিক সম্পাদক রাজিব দাস।

সংবাদটি ভালো লাগলে আপনার টাইম লাইনে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও সংবাদ
© All rights reserved © 2024 VK24