1. ehiaahmedliton@gmail.com : Ehia Ahmed Liton : Ehia Ahmed Liton
  2. vatirkhantha@gmail.com : Vatir Khantha : Vatir Khantha
৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৩শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ| শীতকাল| শুক্রবার| সন্ধ্যা ৬:২৮|
শিরোনামঃ
জাতীয় মফস্বল সাংবাদিক ফোরামের জগন্নাথপুর উপজেলা কমিটি গঠনে আলোচনা সভা অনুষ্ঠিত আজমল হোসেন চৌধুরী জাবেদের ওপর হামলার তীব্র নিন্দা দিরাই উপজেলা বিএনপির গোয়াইনঘাটের পূর্ব আলীর গাঁও এ নির্বাচনী প্রস্তুতি সভা ছাতক–গোবিন্দগঞ্জে ধানের শীষের মিছিল ও সমাবেশ: মিলন বললেন, উন্নয়ন ও ঐক্যই আমাদের লক্ষ্য জগন্নাথপুরে এবি পার্টির প্রার্থী সৈয়দ তালহা আলমের ঈগল মার্কায় ভোটারদের ব্যাপক সমর্থন জগন্নাথপুরে ডিএসবি’সাব-ইন্সপেক্টর মোহাম্মদ জসিম উদ্দিন ক্লাসিক চেস্ ক্লাবের সম্মাননা পেলেন জগন্নাথপুরে গণভোটের পক্ষে ঐক্যের আহ্বান উপজেলা প্রশাসনের মতবিনিময় সভায় জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া দেওয়াল ঘড়ি’ প্রতীকে ভোট চেয়ে ছাতকে সংবাদ সম্মেলন হাফেজ মাওলানা কাদিরের জগন্নাথপুরে স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার আনোয়ার হোসেনের গণসংযোগ, ভোটারদের ব্যাপক সাড়া ছাতক দাঁড়িপাল্লার সমর্থনে প্রচার মিছিল অনুষ্ঠিত

হাওরের চিকিৎসা উন্নয়নে সভা

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় শুক্রবার, নভেম্বর ২২, ২০২৪,
  • 290 বার দেখা হয়েছে

দিরাই প্রতিনিধি::হাওরাঞ্চলের চিকিৎসা উন্নয়নে দিনাজপুর অরবিন্দ শিশু হাসাপাতালের প্রতিনিধি দলের সাথে মতবিনিময় সভা করেছেন বাংলাদেশ ফিমেইল একাডেমি ও গ্রামীন জনকল্যাণ সংসদ দিরাইর নেতৃবৃন্দ। শুক্রবার বিকেলে বাংলাদেশ ফিমেইল একাডেমি দিরাইয়ের কনফারেন্স হলে অরবিন্দ শিশু হাসাপাতাল দিনাজপুরের পরিচালনা পর্ষদের সভাপতি আব্দুস সামাদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ ফিমেইল একাডেমির প্রতিষ্ঠাতা ও পরিচালক জামিল চৌধুরী। স্বাগত বক্তব্য জামিল চৌধুরী হাওরাঞ্চলে গরীব অসহায় মা ও শিশদের উন্নত চিকিৎসা সেবা নিশ্চিত করতে অরবিন্দ শিশু হাসাপাতাল দিনাজপুরের নেতৃবৃন্দের সহযোগিতা কামনা করেন। অরবিন্দ হাসপাতালের ৮ সদস্যের প্রতিনিধি দল চার দিনের সফরে দিরাই অবস্থান করছেন। শুক্রবার দিনভর উপজেলার অসহায় এতিম মা ও শিশুদের বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করেন। তারা হাওরপাড়ের চিকিৎসা ও শিক্ষার উন্নয়ন কাজ করার আশ্বাস দিয়েছেন। প্রতিনিধি দলে আছেন হাসপাতালের পরিচালনা পর্ষদের সাধারণ সম্পাদক শামীম কবির, কোষাধ্যক্ষ জহির শাহ, কার্যকরী সদস্য বিধান চক্রবর্তী,উমা ভট্টাচার্য প্রমুখ। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিরাই প্রেসক্লাবের সভাপতি সামছুল ইসলাম সরদার ও সাধারণ জিয়াউর রহমান। ডিএসএস প্রি ক্যাডেট একাডেমির পরিচালক শাহজাহান সিরাজের পরিচালনায় বক্তব্য রাখেন বাংলাদেশ ফিমেইল একাডেমির প্রিন্সিপাল নাজমা বেগম, শিক্ষক আকিবুন্নেছা,রাজিব রায় প্রমুখ।সভা শেষে অতিথিদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন ফিমেইল একাডেমির পরিচালক জামিল চৌধুরী।

লোকনাথ ফাউন্ডেশনের মেধা যাচাই পরীক্ষা
দিরাই প্রতিনিধি:: লোকনাথ সরলা কুমুদ রেবা ফাউন্ডেশনের উদ্যোগে মেধা যাচাই পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে দিরাই সরকারি উচ্চ বালিকা বিদ্যালয় এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। ফাউন্ডেশনের চেয়ারম্যান নারায়ণ দাস বলেন, এবার ৪র্থ ও ৫ম শ্রনির শিক্ষার্থীদের মাঝে মেধা যাচাই পরীক্ষা নেওয়া হচ্ছে। প্রায় সাড়ে পাঁচশ শিক্ষার্থী মেধা যাচাই পরীক্ষা অংশ নিয়েছে। বাবা মা, দাদা দাদীর স্মৃতি স্মরণে আজীবন এ মেধা যাচাই পরীক্ষা নেওয়ার আশা ব্যক্ত করে তিনি সবার সহযোগিতা কামনা করেন। পরীক্ষা হল পরিদর্শন করেন কনজুমার এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এর সভাপতি জামিল চৌধুরী, অরবিন্দ শিশু হাসাপাতাল দিনাজপুরের পরিচালনা পর্ষদের সভা আব্দুস সামাদ, সাধারণ সম্পাদক শামীম কবির, কোষাধ্যক্ষ জহির শাহ, কার্যকরী সদস্য বিধান চক্রবর্তী,উমা ভট্টাচার্য, দিরাই প্রসক্লাবের সভাপতি সামছুল ইসলাম সরদার খেজুর, দৌলতপুর আলহাজ্ব আব্দুল ওয়াহাব উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক রানু রঞ্জন পুরকায়স্থ, দিরাই সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক গোলাম মোস্তফা সরদার রুমি,তাড়ল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক নুরুল আজিজ চৌধুরী, ডিএসএস প্রি ক্যাডেট একাডেমির পরিচালক শাহজাহান সিরাজ, একাডেমির সহকারী প্রধান শিক্ষক অনুপম দাস প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের চেয়ারম্যান নারায়ণ দাস, পরীক্ষা নিয়ন্ত্রক মনোজ কান্তি পুরকায়স্থ, যুগ্ম সচিব রনধীর চক্রবর্তী প্রমুখ৷

সংবাদটি ভালো লাগলে আপনার টাইম লাইনে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও সংবাদ
© All rights reserved © 2024 VK24