1. admfzh6qy@example.com : admfzh6qy :
  2. admlxuix0@example.com : admlxuix0 :
  3. ehiaahmedliton@gmail.com : Ehia Ahmed Liton : Ehia Ahmed Liton
  4. vatirkhantha@gmail.com : Vatir Khantha : Vatir Khantha
২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| সোমবার| দুপুর ১:৩৭|
শিরোনামঃ
সুনামগঞ্জে শান্তিপূর্ণ সহাবস্থান ও সম্প্রীতি প্রতিষ্ঠায় করণীয়” শীর্ষক মতবিনিময় সভা হাওরাঞ্চলে ফসলরক্ষা বাঁধে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স —– পানিসম্পদমন্ত্রী ছাতকে চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে গ্রামবাসীর মানববন্ধন: বাচ্চু মিয়া সহ ৮ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের দিরাইয়ে ইয়থ পিস এম্বাসেডর গ্রুপের উদ্যোগে যুব সমাবেশ দিরাই সহ দেশের ৮ উপজেলায় পরীক্ষামূলক চালু হচ্ছে ফ্যামিলি কার্ড দিরাইয়ে পুলিশের হাত থেকে পরোয়ানাভুক্ত আসামি ছিনতাই দিরাই উপজেলা বিএনপির ২১ সদস্য ১২ টি কেন্দ্রে ভোট দেবেন আপনাদের এই ভালোবাসার প্রতিদান দেওয়ার ক্ষমতা আমার নেই— নাছির উদ্দিন চৌধুরী জাতীয় মফস্বল সাংবাদিক ফোরামের জগন্নাথপুর উপজেলা কমিটি গঠনে আলোচনা সভা অনুষ্ঠিত আজমল হোসেন চৌধুরী জাবেদের ওপর হামলার তীব্র নিন্দা দিরাই উপজেলা বিএনপির

জুলাই-আগস্টের আগের পুলিশ আর বর্তমান পুলিশ ভিন্ন, পুলিশ হবে জনগণের শেষ ভরসাস্থল: জিএমপি কমিশনার

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় মঙ্গলবার, নভেম্বর ২৬, ২০২৪,
  • 294 বার দেখা হয়েছে

রাকিব হোসেন, গাজীপুর প্রতিনিধিঃ

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) কমিশনার ড. মো. নাজমুল করিম খান বলেছেন, জুলাই-আগস্টের আগের পুলিশ আর বর্তমান পুলিশ ভিন্ন পুলিশ। আতঙ্ক নয়, পুলিশ হবে জনগণের শেষ ভরসাস্থল। মাদকমুক্ত, যানজটমুক্ত, সন্ত্রাসমুক্ত, চাঁদাবাজমুক্ত, ছিনতাইকারীমুক্ত একটা সুন্দর নগরী উপহার দিতে সকলের সহযোগিতা চাই।

মঙ্গলবার (২৬ নভেম্বর) বিকেলে নগরীর জয়দেবপুর বাসস্ট্যান্ডে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ ও যানজট নিরসনের লক্ষে অংশীজনদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, এই নগরীতে পুলিশের জনবলে ঘাটতি আছে। অপরাধীকে ধরার ক্ষমতা জনগণেরও রয়েছে। আপনারা অপরাধীদের ধরে পুলিশে দিবেন। পুলিশকে সহযোগিতার জন্য আমরা থানায় থানায় স্বেচ্ছাসেবক নিয়োগ দিব। তাদেরকে ‘স্বেচ্ছাসেবীকার্ড’ দেওয়া হবে। আইনী সহযোগিতা পেতে কেউ হয়রানি হলে বা পুলিশ ঘুষ দাবি করলে আমাকে জানাবেন। এক টাকা ঘুষ নিলেও ওই পুলিশের চাকরি থাকবে না।

সভায় বিশেষ অতিথির বক্তব্যে অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান বলেন, ৫ আগস্টের আগের মানসিকতার পুলিশ আমরা আর চাই না। পুলিশ শুধুই জনগণের হয়ে কাজ করবে এটাই প্রত্যাশা।

জিএমপি সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. সিদ্দিক হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. ইব্রাহিম হোসেন, জিএমপি সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুর রহমান, বিএনপি নেতা হান্নাম মিয়া হান্নু, বিএনপি নেতা মোফাজ্জল হোসেন, সাইফুল ইসলাম টুটুল, ছাত্র সমন্বয়ক ইসাহাক পিকু, অ্যাডভোকেট সাদেকুজ্জামান প্রমুখ।

সংবাদটি ভালো লাগলে আপনার টাইম লাইনে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও সংবাদ
© All rights reserved © 2024 VK24