1. admfzh6qy@example.com : admfzh6qy :
  2. admlxuix0@example.com : admlxuix0 :
  3. ehiaahmedliton@gmail.com : Ehia Ahmed Liton : Ehia Ahmed Liton
  4. vatirkhantha@gmail.com : Vatir Khantha : Vatir Khantha
২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| সোমবার| দুপুর ১:২৩|
শিরোনামঃ
সুনামগঞ্জে শান্তিপূর্ণ সহাবস্থান ও সম্প্রীতি প্রতিষ্ঠায় করণীয়” শীর্ষক মতবিনিময় সভা হাওরাঞ্চলে ফসলরক্ষা বাঁধে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স —– পানিসম্পদমন্ত্রী ছাতকে চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে গ্রামবাসীর মানববন্ধন: বাচ্চু মিয়া সহ ৮ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের দিরাইয়ে ইয়থ পিস এম্বাসেডর গ্রুপের উদ্যোগে যুব সমাবেশ দিরাই সহ দেশের ৮ উপজেলায় পরীক্ষামূলক চালু হচ্ছে ফ্যামিলি কার্ড দিরাইয়ে পুলিশের হাত থেকে পরোয়ানাভুক্ত আসামি ছিনতাই দিরাই উপজেলা বিএনপির ২১ সদস্য ১২ টি কেন্দ্রে ভোট দেবেন আপনাদের এই ভালোবাসার প্রতিদান দেওয়ার ক্ষমতা আমার নেই— নাছির উদ্দিন চৌধুরী জাতীয় মফস্বল সাংবাদিক ফোরামের জগন্নাথপুর উপজেলা কমিটি গঠনে আলোচনা সভা অনুষ্ঠিত আজমল হোসেন চৌধুরী জাবেদের ওপর হামলার তীব্র নিন্দা দিরাই উপজেলা বিএনপির

জামালগঞ্জে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস-২০২৪ উপলক্ষে র্্যালী ও আলোচনা সভা

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় বুধবার, ডিসেম্বর ১৮, ২০২৪,
  • 371 বার দেখা হয়েছে

 

স্টাফ রিপোর্টার:: সুনামগঞ্জের জামালগঞ্জে উপজেলা প্রশাসন ও ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের যৌথ আয়োজনে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস-২০২৪ উপলক্ষে র্্যালী ও আলোচনায় সভা অনুষ্ঠিত হয়েছে। ১৮ ডিসেম্বর (বুধবার) সকাল ১০টা থেকে জামালগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। এবারের প্রতিপাদ্য বিষয় হলো, “প্রবাসীর অধিকার আমাদের অঙ্গীকার, বৈষম্যহীন বাংলাদেশ আমাদের সবার।”

জামালগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মুশফিকীন নুর শুরুতে অভিবাসী মেলার উদ্বোধন করেন। এরপর র্্যালী শেষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মুশফিকীন নুর বলেন, অভিবাসী ও প্রবাসী উভয়ই আলাদা কমিউনিটি। অভিবাসীরা নিজ দেশ ত্যাগ করে স্থায়ী ভাবে বসবাসের জন্য অন্য দেশে গমন করেন। আর প্রবাসীরা একটা নির্দিষ্ট সময়ের জন্য পারিবারিক সচ্ছলতা আনয়নে অর্থোপার্জনের জন্য বিদেশে গমন করে আবার স্বদেশে ফিরে আসেন। তবে উভয় কমিউনিটিই অনেক দু:খ কষ্ট সহ্য করে পারিবারিক আর্থিক সচ্ছলতা সহ দেশের জন্য গৌরব বয়ে আনেন। সেজন্য বিদেশে গমনেচ্ছু কেউ যেন দালালের মাধ্যমে প্রতারিত না হন, সে ব্যাপারে সচেতন থাকতে হবে। বিদেশে গমনেচ্ছুদের তিনি যথাযথ প্রপার চ্যানেলে কাজের বিষয়ে উপযুক্ত প্রশিক্ষণ ও দক্ষতা অর্জন করে সরকারের সংশ্লিষ্ট দফতরের পরামর্শ নিয়ে যেতে উদ্বুদ্ধ করেন।

তিনি আরো বলেন, সরকার প্রবাসীদের সুবিধার কথা চিন্তা করে বিদেশে গমনেচ্ছু কর্মীদের দক্ষ জনশক্তিতে পরিণত করতে প্রতিনিয়ত কাজ করছে। তবু অনিয়মিতভাবে অভিবাসনের হার কমছে না। তাই সাধারণ মানুষের মাঝে এই বিষয়ে সচেতনতা ছড়িয়ে দিতে সংশ্লিষ্ট সকলকে আরো বোশি করে ভূমিকা রাখতে হবে।

তিনি মাইগ্রেশন প্রোগ্রামে ব্র্যাকের কার্যক্রমকে ধন্যবাদ জানান।

আলোচনা সভায় ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের বিষয়বস্তু উপস্থাপন করেন, মাইগ্রেশন প্রোগ্রাম জামালগঞ্জের প্রোগ্রাম অর্গানাইজার পাবেল কান্তি সরকার।

আলোচনা সভায় অন্যান্য অতিথির মধ্যে বক্তব্য রাখেন, ফেনারবাঁক ইউপি চেয়ারম্যান কাজল চন্দ্র তালুকদার, ভীমখালী ইউপি চেয়ারম্যান আখতারুজ্জামান তালুকদার, উপজেলা যুব উন্নয়ন  কর্মকর্তা রণধীর দেবনাথ, বিআরডিবি কর্মকর্তা শ্রীকান্ত সাহা, কৃষি কর্মকর্তা সুমন কুমার সাহা, জামালগঞ্জ থানার এসআই সিদ্দিক আহমদ।

এছাড়াও বক্তব্য রাখেন প্রবাস ফেরত তরিকুল ইসলাম ও রহিমা আক্তার, প্রবাসবন্ধু ফোরাম জামালগঞ্জ উপজেলার সভাপতি আফছার উদ্দিন, সাধারণ সম্পাদক রুবেল আহমদ।

সংবাদটি ভালো লাগলে আপনার টাইম লাইনে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও সংবাদ
© All rights reserved © 2024 VK24