1. admfzh6qy@example.com : admfzh6qy :
  2. admlxuix0@example.com : admlxuix0 :
  3. ehiaahmedliton@gmail.com : Ehia Ahmed Liton : Ehia Ahmed Liton
  4. vatirkhantha@gmail.com : Vatir Khantha : Vatir Khantha
২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| সোমবার| সকাল ১১:৫৬|
শিরোনামঃ
সুনামগঞ্জে শান্তিপূর্ণ সহাবস্থান ও সম্প্রীতি প্রতিষ্ঠায় করণীয়” শীর্ষক মতবিনিময় সভা হাওরাঞ্চলে ফসলরক্ষা বাঁধে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স —– পানিসম্পদমন্ত্রী ছাতকে চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে গ্রামবাসীর মানববন্ধন: বাচ্চু মিয়া সহ ৮ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের দিরাইয়ে ইয়থ পিস এম্বাসেডর গ্রুপের উদ্যোগে যুব সমাবেশ দিরাই সহ দেশের ৮ উপজেলায় পরীক্ষামূলক চালু হচ্ছে ফ্যামিলি কার্ড দিরাইয়ে পুলিশের হাত থেকে পরোয়ানাভুক্ত আসামি ছিনতাই দিরাই উপজেলা বিএনপির ২১ সদস্য ১২ টি কেন্দ্রে ভোট দেবেন আপনাদের এই ভালোবাসার প্রতিদান দেওয়ার ক্ষমতা আমার নেই— নাছির উদ্দিন চৌধুরী জাতীয় মফস্বল সাংবাদিক ফোরামের জগন্নাথপুর উপজেলা কমিটি গঠনে আলোচনা সভা অনুষ্ঠিত আজমল হোসেন চৌধুরী জাবেদের ওপর হামলার তীব্র নিন্দা দিরাই উপজেলা বিএনপির

জাতীয় গণমাধ্যম কমিশন সিলেটের বিভাগীয় কমিটির পরিচিতি সভা সম্পন্ন

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় রবিবার, জানুয়ারি ২৬, ২০২৫,
  • 477 বার দেখা হয়েছে

সিলেট জেলা প্রতিনিধিঃ সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের সিলেট বিভাগীয় আহ্বায়ক কমিটি ও সাপ্তাহিক বৈচিত্র্যময় সিলেট এর প্রতিনিধিদের মধ্যে পরিচিতি সভা শনিবার ( ২৫ জানুয়ারী’২৫) সিলেট গার্ডেন টাওয়ারস্থ সংগঠন কার্যালয়ে বিকেল ৪-৩০- ৬ ঘটিকা পর্যন্ত অনুষ্ঠিত হয়েছে।

সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের সিলেট বিভাগীয় কমিটির আহ্বায়ক সাপ্তাহিক বৈচিত্র্যময় সিলেট পত্রিকার সম্পাদক আবুল কাশেম রুমন এর সভাপতিত্বে, সদস্য সচিব সাংবাদিক তোফায়েল আহমদ এর সঞ্চালনায় এ পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে কোরআন তেলাওয়াত করেন কবি ও সাংবাদিক হাফিজুল ইসলাম লস্কর।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক কামাল আহমদ খান, সিলেট বিভাগীয় কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক কর আইনজীবী মো. জহিরুল ইসলম রিপন, সাপ্তাহিক ইউনানী কণ্ঠ’র প্রধান সম্পাদক ও গণমাধ্যম কমিশনের যুগ্ম আহ্বায়ক আক্তার হোসেন, সাহিত্য পত্রিকা সময়ের আলাপের প্রধান সম্পাদক ও প্রকাশক এবং সাপ্তাহিক আজকের জনকথা ব্যুরো প্রধান হাফিজুল ইসলাম লস্কর, বৈচিত্র্যময় সিলেট এর ব্যবস্থাপনা সম্পাদক নুরুদ্দীন রাসেল, গণমাধ্যম কমিশনের সিলেট জেলা কমিটির সদস্য সচিব শাহান উদ্দিন নাজু, সাপ্তাহিক বৈচিত্র্যময় সিলেট পত্রিকার নির্বাহী সম্পাদক মো. আমিন রশীদ (ফুয়াদ), গণমাধ্যম কমিশনের সিলেট বিভাগীয় কমিটির কার্যকারি সদস্য নাজিম উদ্দিন, গণমাধ্যম কমিশিনের যুগ্ম আহ্বায়ক বাদল আহমেদ, দৈনিক বাংলাদেশ সমাচারের হবিগঞ্জ প্রতিনিধি মো. শফিকুল ইসলাম নাহিদ, দৈনিক জাগ্রত কন্ঠের প্রতিনিধি মামুন আহমদ, তালাশ টিভি ও সিলেট টু আমেরিকা’র অনলাইন পোর্টালের প্রতিনিধি মো. লিমন আহমদ, সাংবাদিক মোর্শেদ আহমদ, দৈনিক বিজয়ের কন্ঠ পত্রিকার স্টাফ রিপোর্টার ইসমাইল আলী টিপু, সারুক উদ্দিন, মাও. আব্দুল হাছিব, সিলেট টাইমস’র গোলাম রব্বানী, সাপ্তাহিক বৈচিত্র্যময় সিলেট এর স্টাফ রিপোর্টার ফুজায়েল আহমদ, হোসেন আহমদ প্রমুখ।

এসময় উপস্থিত বক্তারা তাদের এক প্রতিক্রিয়ায় বলেন, সাংবাদিকতা হলো একটি মহান পেশা। বর্তমানে বিভিন্ন অপরাধের সাথে জড়িতরা কৌশলে সাংবাদিকতায় ঢুকে পড়ছে। যে কারণে এই মহান পেশার সুনাম এবং মর্যাদা দিন-দিনই ক্ষুন্ন হচ্ছে। তবে পেশাদার সাংবাদিকরা দেশ ও জাতির সম্মান ক্ষুন্ন হয় এমন কাজ কখনোই করে না। তাই প্রকৃত সাংবাদিকরাই সত্যিকার অর্থে দেশ ও সমাজ উন্নয়ন ও অগ্রসরের অংশ। সাংবাদিকদের কল্যাণে সমাজের আসল চিত্র সবার সামনে চলে আসে। এই গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনকালে সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের সাংবাদিকতাদের আন্তরিক সহযোগিতা প্রয়োজন।

সংবাদটি ভালো লাগলে আপনার টাইম লাইনে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও সংবাদ
© All rights reserved © 2024 VK24