1. ehiaahmedliton@gmail.com : Ehia Ahmed Liton : Ehia Ahmed Liton
  2. vatirkhantha@gmail.com : Vatir Khantha : Vatir Khantha
৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৩শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ| শীতকাল| শুক্রবার| রাত ১০:১৯|
শিরোনামঃ
জাতীয় মফস্বল সাংবাদিক ফোরামের জগন্নাথপুর উপজেলা কমিটি গঠনে আলোচনা সভা অনুষ্ঠিত আজমল হোসেন চৌধুরী জাবেদের ওপর হামলার তীব্র নিন্দা দিরাই উপজেলা বিএনপির গোয়াইনঘাটের পূর্ব আলীর গাঁও এ নির্বাচনী প্রস্তুতি সভা ছাতক–গোবিন্দগঞ্জে ধানের শীষের মিছিল ও সমাবেশ: মিলন বললেন, উন্নয়ন ও ঐক্যই আমাদের লক্ষ্য জগন্নাথপুরে এবি পার্টির প্রার্থী সৈয়দ তালহা আলমের ঈগল মার্কায় ভোটারদের ব্যাপক সমর্থন জগন্নাথপুরে ডিএসবি’সাব-ইন্সপেক্টর মোহাম্মদ জসিম উদ্দিন ক্লাসিক চেস্ ক্লাবের সম্মাননা পেলেন জগন্নাথপুরে গণভোটের পক্ষে ঐক্যের আহ্বান উপজেলা প্রশাসনের মতবিনিময় সভায় জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া দেওয়াল ঘড়ি’ প্রতীকে ভোট চেয়ে ছাতকে সংবাদ সম্মেলন হাফেজ মাওলানা কাদিরের জগন্নাথপুরে স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার আনোয়ার হোসেনের গণসংযোগ, ভোটারদের ব্যাপক সাড়া ছাতক দাঁড়িপাল্লার সমর্থনে প্রচার মিছিল অনুষ্ঠিত

দিরাই ভাটিপাড়া ওয়েলফেয়ার সোসাইটির মেধা বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় শনিবার, ফেব্রুয়ারি ১, ২০২৫,
  • 224 বার দেখা হয়েছে

দিরাই প্রতিনিধি ঃ সুনামগঞ্জের দিরাইয়ে ভাটিপাড়া ওয়েলফেয়ার সোসাইটির আয়োজনে মেধা যাচাই বৃত্তি পরীক্ষায় ২০২৪ এর বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ১ লা ফেব্রুয়ারি শনিবার ভাটিপাড়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের বিয়ানীবাজার সরকারি কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক মোঃ তারিকুল ইসলাম। ভাটিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফুর রহমান সভাপতিত্বে ও মধুরাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলমগীর তালুকদার এর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইউনিভার্সিটি অব ডেভেলপমেন্ট অল্টারনেটিভের সহকারী অধ্যাপক মোঃ নাজমুল হক বাপ্পী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক সাইয়িদ শাহজাদা আল কারীম, দিরাই উপজেলা সহকারী শিক্ষা অফিসার মিরাজুল আশরেকিন, ভাটিপাড়া উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক গবেন্দু রঞ্জন, ভাটিপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শাহজাহান কাজী, ভারপ্রাপ্ত চেয়ারম্যান মামুন চৌধুরী, সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান নবাব তালুকদার, ভাটিপাড়া ওয়েলফেয়ার সোসাইটির যুগ্ম সাধারণ মাহমুদুল হাসান চৌধুরী সিরাজ, সাংগঠনিক জাহাঙ্গীর চৌধুরী, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক কাজী আবু তালেব, ইউপি সদস্য ছামিন নুর, কাজী সানোয়ার হোসেন প্রমুখ। আলোচনা সভা শেষে ২০২৪ ইং সনে ভাটিপাড়া ওয়েলফেয়ার সোসাইটির আয়োজনে ১০ম, ৮ম ও ৫ম শ্রেনীর শিক্ষার্থীদের নিয়ে অনুষ্ঠিত মেধা যাচাই পরীক্ষায় উত্তীর্ণ ৬৮ জন শিক্ষার্থীদের মধ্যে সনদপত্র, মেডেল ও নগদ অর্থ তুলে দেন অতিথিরা। উল্লেখ্য বিগত ২০২২ ইং সনে দেশের প্রখ্যাত চিকিৎসক স্বাধীনতা পদক প্রাপ্ত প্রফেসর এম ইউ কবির চৌধুরী হাত ধরে ওয়েলফেয়ার সোসাইটি প্রতিষ্টা হয়। এরপর থেকে এলাকার স্বাস্থ্য, শিক্ষা, চিকিৎসা সহ বিভিন্ন সমাজ সেবা মুঘল কার্যক্রম পরিচালনা করে আসছে সংগঠনটি।

সংবাদটি ভালো লাগলে আপনার টাইম লাইনে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও সংবাদ
© All rights reserved © 2024 VK24