1. admfzh6qy@example.com : admfzh6qy :
  2. admlxuix0@example.com : admlxuix0 :
  3. ehiaahmedliton@gmail.com : Ehia Ahmed Liton : Ehia Ahmed Liton
  4. vatirkhantha@gmail.com : Vatir Khantha : Vatir Khantha
২৪শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ১০ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| মঙ্গলবার| সন্ধ্যা ৭:১২|
শিরোনামঃ
দিরাই উপজেলা বাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন সালাহউদ্দিন তালুকদার রফিনগর ইউনিয়ন বাসীকে মশিউর রহমান এর ঈদের শুভেচ্ছা দিরাই উপজেলা ও পৌরসভা বাসীকে মোঃ আমির হোসেন এর ঈদ শুভেচ্ছা দিরাই -শাল্লাবাসীকে আজমল চৌধুরীর ঈদ শুভেচ্ছা জগদল ইউনিয়ন বাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন মিজানুর রহমান মিজান জগন্নাথপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারকে সৈয়দ তালহা আলমের ঈদ উপহার ও নগদ সহায়তা জগন্নাথপুর উপজেলা পরিষদ নির্বাচনে উন্নয়নের প্রত্যাশায় আলোচনার কেন্দ্রবিন্দুতে আবু হুরায়রা ছাদ মাস্টার বৃহত্তর সিলেট জেলা অনলাইন প্রেসক্লাবের ২০২৬-২৮ মেয়াদের কমিটি গঠন: সভাপতি রুমন, সম্পাদক তোফায়েল কিরআত প্রশিক্ষনের সমাপনী ও পুরস্কার বিতরণী উন্নয়নের অঙ্গীকারে মাঠে নেমেছেন তরুণ ইঞ্জিনিয়ার রজিবুর রহমান মুহেল

সুনামগঞ্জ পৌরসভার বিভিন্ন সরস্বতী পূজামন্ডপ পরিদর্শন করলেন পুলিশ সুপার আনোয়ার

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় সোমবার, ফেব্রুয়ারি ৩, ২০২৫,
  • 230 বার দেখা হয়েছে

সুনামগঞ্জ প্রতিনিধি

হিন্দু সম্প্রদায়ের ছাত্রছাত্রীদের জ্ঞান,সংস্কৃতি ও বিদ্যা অর্জনের জন্য বিদ্যার দেবী শ্রী শ্রী সরস্বতী পূজা প্রতিবছরের মতো এবারো জেলা শহরসহ ১২টি উপজেলায় পূজা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার দুপুরে পৌরসভার একাধিক পূজামন্ডপ সহ সুনামগঞ্জ সরকারি কলেজে আয়োজিত সরস্বতী পূজা পরিদর্শন করে আইন শৃংখলার সার্বিক অবস্থা পরিদর্শন করেছেন পুলিশ সুপার আ.ফ.ম. আনোয়ার হোসেন খান, পিপিএম। এ সময় তিনি পূজা কমিটির সদস্যসহ উপস্থিত শিক্ষার্থী ও দর্শনার্থীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। পুলিশ সুপার পূজা অনুষ্ঠানের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে খোঁজখবর নেন।

পরিদর্শনকালে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) তাপস রঞ্জন ঘোষ, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) জাকির হোসাইন, অতিরিক্ত পুলিশ সুপার (সুনামগঞ্জ সদর সার্কেল) জাহিদুল ইসলাম খান, রামকৃষ্ণ আশ্রমের মহারাজ হৃদয়ানন্দ স্বামী,সুনামগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর জীবন কৃষ্ণ মোদক, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি এডভোকেট বিমান কান্তি রায়,সাধারন সম্পাদক ও কেন্দ্রীয় পূজা উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক বিমল বণিক,সুনামগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো: আবুল কালাম,সন্তোষ রায় সন্ত,চন্দন প্রসাদ রায়,নারায়ন চক্রবর্তী,প্রসেজিৎ নন্দী,স্বপন বণিক,রূপক তালুকদার ও মলয় দাস প্রমুখ।

পুলিশ সুপার আ.ফ.ম. আনোয়ার হোসেন খান বলেছেন,বাংলাদেশের মতো একটি দেশ যেখানে অসাম্প্রদায়িক চেতনার মধ্য দিয়ে চলে আসছে। এরমধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতির নিদর্শন হচ্ছে সুনামগঞ্জ। এই জেলায় প্রতিটি ধর্মের মানুষের মাঝে সহনশীলতা ভাতৃত্বের বন্ধন খুবই দৃঢ। সকল ধর্মের মানুষ মিলেমিশে ঈদ,পূজাসহ সকল ধর্মীয় অনুষ্ঠান সকলেই সকলের সহযোগিতা নিয়ে নির্বিঘ্নে উদযাপন করাটাই সম্প্রীতির একটি অনন্য উদাহরণ বলে মনে করেন তিনি।##

কুলেন্দু শেখর দাস
সুনামগঞ্জ প্রতিনিধি
০৩.০২.২০২৫

সংবাদটি ভালো লাগলে আপনার টাইম লাইনে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও সংবাদ
© All rights reserved © 2024 VK24