1. admfzh6qy@example.com : admfzh6qy :
  2. admlxuix0@example.com : admlxuix0 :
  3. ehiaahmedliton@gmail.com : Ehia Ahmed Liton : Ehia Ahmed Liton
  4. vatirkhantha@gmail.com : Vatir Khantha : Vatir Khantha
২৪শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ১০ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| মঙ্গলবার| সন্ধ্যা ৭:১৪|
শিরোনামঃ
দিরাই উপজেলা বাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন সালাহউদ্দিন তালুকদার রফিনগর ইউনিয়ন বাসীকে মশিউর রহমান এর ঈদের শুভেচ্ছা দিরাই উপজেলা ও পৌরসভা বাসীকে মোঃ আমির হোসেন এর ঈদ শুভেচ্ছা দিরাই -শাল্লাবাসীকে আজমল চৌধুরীর ঈদ শুভেচ্ছা জগদল ইউনিয়ন বাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন মিজানুর রহমান মিজান জগন্নাথপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারকে সৈয়দ তালহা আলমের ঈদ উপহার ও নগদ সহায়তা জগন্নাথপুর উপজেলা পরিষদ নির্বাচনে উন্নয়নের প্রত্যাশায় আলোচনার কেন্দ্রবিন্দুতে আবু হুরায়রা ছাদ মাস্টার বৃহত্তর সিলেট জেলা অনলাইন প্রেসক্লাবের ২০২৬-২৮ মেয়াদের কমিটি গঠন: সভাপতি রুমন, সম্পাদক তোফায়েল কিরআত প্রশিক্ষনের সমাপনী ও পুরস্কার বিতরণী উন্নয়নের অঙ্গীকারে মাঠে নেমেছেন তরুণ ইঞ্জিনিয়ার রজিবুর রহমান মুহেল

দিরাইয়ে কৃষকদলের কৃষক সমাবেশ অনুষ্ঠিত

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় শুক্রবার, ফেব্রুয়ারি ৭, ২০২৫,
  • 183 বার দেখা হয়েছে

দিরাই প্রতিনিধি ঃ বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে সংখ্যা গরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষ্যে সারাদেশে ৩ মাসব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসেবে দিরাই উপজেলার ভাটিপাড়া ইউনিয়ন কৃষক দলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ৭ ফেব্রুয়ারি শুক্রবার বিকাল ৩ টায় ভাটিপাড়া ইউনিয়নের সুতার গাও সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা কৃষক দলের আহবায়ক সালাহ উদ্দিন তালুকদারের সভাপতিত্বে ও সদস্য সচিব শহীদুল ইসলাম বাবুলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য দিরাই উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রশিদ চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিরাই উপজেলা বিএনপির সাবেক সমাজসেবা সম্পাদক মাসুক মিয়া। স্বাগত বক্তব্য রাখেন জেলা কৃষক দলের যুগ্ম আহবায়ক আতিকুর রহমান শিহাব। বক্তব্য রাখেন ভাটিপাড়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নবাব তালুকদার,উপজেলা কৃষক দলের যুগ্ম আহবায়ক লেচু মিয়া, ভাটিপাড়া ইউনিয়ন বিএনপি ১ নং ওয়ার্ড সভাপতি রজব আলী, ২ নং ওয়ার্ড কৃষক দলের নেতা শাহজাহান মিয়া, ৭ নং ওয়ার্ড সভাপতি নগেন্দ্ দাস, বিএনপি নেতা ইউপি সদস্য শাহাদীব তালুকদার, উপজেলা জাসাসের আহবায়ক সৈদুর রহমান তালুকদার, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক রফিকুল হক চৌধুরী টিপু, ভাটিপাড়া ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মানিক সামাদ তালুকদার,কৃষক দল নেতা ইউসুফ আল আজাদ, তারিফ আলী, ৮ নং ওয়ার্ড ইউপি সদস্য রবীন্দ্র দাস, যুবদল নেতা আংগুর মিয়া,আবু সালাম প্রমুখ। এসময় কৃষকরা দাবি করেন হাওরের খাল বিল নালা গুলো খনন করলে হাওরের জলাবদ্ধতা দুর হবে। বিএনপি ক্ষমতায় গেলে নদী ও খাল খনন কর্মসূচির ফিরিয়ে আনতে হবে। বক্তারা বলেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপিকে রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত করলে শহীদ জিয়ার খাল কাটা ও নদী খনন কর্মসূচি পুনঃ প্রবর্তন করা হবে এবং প্রকৃত কৃষকদের কল্যাণে বিভিন্ন কর্মসূচি নেওয়া হবে।

সংবাদটি ভালো লাগলে আপনার টাইম লাইনে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও সংবাদ
© All rights reserved © 2024 VK24