1. admfzh6qy@example.com : admfzh6qy :
  2. admlxuix0@example.com : admlxuix0 :
  3. ehiaahmedliton@gmail.com : Ehia Ahmed Liton : Ehia Ahmed Liton
  4. vatirkhantha@gmail.com : Vatir Khantha : Vatir Khantha
১৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| বৃহস্পতিবার| সকাল ৯:৫৪|
শিরোনামঃ
জগন্নাথপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারকে সৈয়দ তালহা আলমের ঈদ উপহার ও নগদ সহায়তা জগন্নাথপুর উপজেলা পরিষদ নির্বাচনে উন্নয়নের প্রত্যাশায় আলোচনার কেন্দ্রবিন্দুতে আবু হুরায়রা ছাদ মাস্টার বৃহত্তর সিলেট জেলা অনলাইন প্রেসক্লাবের ২০২৬-২৮ মেয়াদের কমিটি গঠন: সভাপতি রুমন, সম্পাদক তোফায়েল কিরআত প্রশিক্ষনের সমাপনী ও পুরস্কার বিতরণী উন্নয়নের অঙ্গীকারে মাঠে নেমেছেন তরুণ ইঞ্জিনিয়ার রজিবুর রহমান মুহেল শাল্লায় সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আব্দুর রাজ্জাকের উদ্যোগে ইফতার মাহফিল পথচারী মানুষের মাঝে ইফতার বিতরণ করে সিলেট মঞ্চ নাগরিক সেবা পরিষদ জগন্নাথপুরে ব্যাডমিন্টন ফেডারেশনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সুনামগঞ্জ জেলা পরিষদের প্রশাসকের দায়িত্ব নিলেন মিজান চৌধুরী পবিত্র লাইলাতুল কদরের গুরুত্ব, তাৎপর্য ও ফজিলত সম্পর্কে

শাল্লায় দুই ইউপি চেয়ারম্যান গ্রেফতার 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় সোমবার, ফেব্রুয়ারি ১০, ২০২৫,
  • 221 বার দেখা হয়েছে

তৌফিকুর রহমান তাহের,(সুনামগঞ্জ)শাল্লা প্রতিনিধিঃ

অপারেশন ডেভিল হান্টের অভিযানে উপজেলার দু’জন ইউপি চেয়ারম্যানকে গ্রেফতার করেছে শাল্লা থানা পুলিশ। ১০ফেব্রুয়ারি (সোমবার) দুপুর ১২টায় উপজেলা সদর থেকে এই দুই চেয়ারম্যানকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন উপজেলার ৪নং শাল্লা ইউপি চেয়ারম্যান আব্দুস ছাত্তার মিয়া, ৩নং বাহাড়া ইউপি চেয়ারম্যান বিশ্বজিৎ চৌধুরী নান্টু। পুলিশের হাতে হাতকড়া পড়া অবস্থায়ও আব্দুস ছাত্তার মিয়া ও বিশ্বজিৎ চৌধুরী নান্টু’র হাসিমুখ দেখা গেছে।

এবিষয়ে শাল্লা থানার (ভারপ্রাপ্ত কর্মকর্তা) মো. শফিকুল ইসলাম বলেন কান্দিগাঁও গ্রামের আব্দুস ছাত্তার মিয়া ও ডুমরা গ্রামের বিশ্বজিৎ চৌধুরী নান্টুকে অপারেশন ডেভিল হান্টের অভিযানে গ্রেফতার করা হয়েছে।  একই কথা জানিয়েছেন সুনামগঞ্জ জেলা পুলিশ মোহাম্মদ আ.ফ.ম আনোয়ার হোসেন খান।

উল্লেখ্য, আব্দুস ছাত্তার মিয়া শাল্লা উপজেলা আ’লীগের (ভারপ্রাপ্ত) সভাপতি দায়িত্ব পালন করছেন। অন্যদিকে বিশ্বজিৎ চৌধুরী নান্টু উপজেলার সাবেক স্বেচ্ছাসেবকলীগের সভাপতির দায়িত্ব পালন করেছেন। দু’জনই আওয়ামীলীগের রাজনীতির সাথে যুক্ত থাকায় অপারেশন ডেভিল হান্টের অভিযানে গ্রেফতার হয়েছেন বলে ধারণা রাজনৈতিক বিশ্লেষকদের।

সংবাদটি ভালো লাগলে আপনার টাইম লাইনে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও সংবাদ
© All rights reserved © 2024 VK24