1. admfzh6qy@example.com : admfzh6qy :
  2. admlxuix0@example.com : admlxuix0 :
  3. ehiaahmedliton@gmail.com : Ehia Ahmed Liton : Ehia Ahmed Liton
  4. vatirkhantha@gmail.com : Vatir Khantha : Vatir Khantha
২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| সোমবার| সন্ধ্যা ৬:০৮|
শিরোনামঃ
সুনামগঞ্জে শান্তিপূর্ণ সহাবস্থান ও সম্প্রীতি প্রতিষ্ঠায় করণীয়” শীর্ষক মতবিনিময় সভা হাওরাঞ্চলে ফসলরক্ষা বাঁধে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স —– পানিসম্পদমন্ত্রী ছাতকে চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে গ্রামবাসীর মানববন্ধন: বাচ্চু মিয়া সহ ৮ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের দিরাইয়ে ইয়থ পিস এম্বাসেডর গ্রুপের উদ্যোগে যুব সমাবেশ দিরাই সহ দেশের ৮ উপজেলায় পরীক্ষামূলক চালু হচ্ছে ফ্যামিলি কার্ড দিরাইয়ে পুলিশের হাত থেকে পরোয়ানাভুক্ত আসামি ছিনতাই দিরাই উপজেলা বিএনপির ২১ সদস্য ১২ টি কেন্দ্রে ভোট দেবেন আপনাদের এই ভালোবাসার প্রতিদান দেওয়ার ক্ষমতা আমার নেই— নাছির উদ্দিন চৌধুরী জাতীয় মফস্বল সাংবাদিক ফোরামের জগন্নাথপুর উপজেলা কমিটি গঠনে আলোচনা সভা অনুষ্ঠিত আজমল হোসেন চৌধুরী জাবেদের ওপর হামলার তীব্র নিন্দা দিরাই উপজেলা বিএনপির

সুনামগঞ্জ-সিলেট সড়কে নীলাদ্রী এসিবাস চলাচল করতে না দিলে আগামী ২০ ফেব্রæয়ারী থেকে শ্রমিকদের লাগাতার কর্মবিরতির ঘোষনা

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় মঙ্গলবার, ফেব্রুয়ারি ১৮, ২০২৫,
  • 202 বার দেখা হয়েছে

সুনামগঞ্জ প্রতিনিধি  ঃ সুনমাগঞ্জ জেলা বাস,মিনিবাস,কোচ,মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন(রেজি নং-১৮৬৬) এর মালিকানাধীন এসি বাস সিলেট-সুনামগঞ্জ সড়কে(নীলাদ্রী) পরিবহন চলাচল করতে না দেয়ার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার দুপুর ১২টায় সৃুনামগঞ্জ জেলা সমড়ক রিবহন শ্রমিক ঐক্য পরিষদের উদ্যোগে শহরের মল্লিকপুরস্থ নতুন বাসস্টেশন এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে হাজারো শ্রমিকরা অংশগ্রহন করেন।

সুনামগঞ্জ জেলা ট্রাক,ট্যাক লরি ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি ফয়জুর নুরের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মোঃ নুর উদ্দিনের সঞ্চালনায় মানববন্ধনে এ সময় বক্তব্য রাখেন,সংগঠনের সাংগঠনিক সম্পাদক আব্দুল জাহান, সুনামগঞ্জ জেলা বাস মিনিবাস,কোচ,মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি সেজাউল করিম.সাধারন সম্পাদক মোঃ নুরুল হক,সুনামগঞ্জ জেলা অট্রোরিক্রা,সিএনজি,টেক্রিকার ড্রাইভার ইউনিয়নের সাধারন সম্পাদক আল আমীন কালা,সুনামগঞ্জ জেলা হিউম্যান হলার শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক আব্দুল খালিক ও শ্রমিক কল্যান ফেডারেশনের সাধারন সম্পাদক মোঃ জসিম উদ্দিন প্রমুখ।

শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দরা বলেছেন, গত পাঁচমাস পূর্বে ছয়টি সংগঠনের শ্রমিকদের ঘামের টাকা দিয়ে একটি নিলাদ্রী এসি বাস সুনসমগঞ্জ-সিলেট সড়কে চলাচলের জন্য শ্রমিকদের স্বার্থে কেনা হয়েছিল। কিন্ত সুনামগঞ্জ জেলা বাস-মিনিবাস মালিক সমিতির নেতৃবৃন্দের সাথে এই ছয়টি সংগঠনের নেতৃবৃন্দরা দফায় দফায় এই নিলাদ্র্রী এসি বাসটি চালানোর জন্য বৈঠক করেও কোন সিদ্ধান্তে উপনীত হতে পারেননি। এই রাস্তায় বাস মিনিবাস মালিক সমিতির আওতায় অন্যান্য এসি বাস চলাচল করলে ও আমাদের এই বাসটিকে চলাচল করলে বাধা প্রদান করা হয়। এই রাস্তায় শ্রমিকদের কেনা নিলাদ্রী বাস চালাতে হলে জেলা বাস ও মিনিবাস মালিক সমিতির নেতৃবৃন্দকে আয়ের দুইভাগ টাকা দিতে হবে বলে তারা জানান।

তাই আগামী ১৯ ফেব্রুয়ারীর ভেতরে সুনামগঞ্জ-সিলেট সড়কে এই এসি বাসটি প্রশাসন চালানোর অনুমতি না দিলে আগামী ২০ ফেব্রুয়ারী থেকে শ্রমিকরা কর্মবিরতির ডাক দিবেন এবং দাবী আদায় না হলে লাগাতার অবরোধ কর্মসূচী ঘোষনা করা হবে বলেও মানববন্ধনে আসা শ্রমিক নেতারা হুশিয়ারী উচ্চারন করেন। নেতৃবৃন্দরা বলেন এই ছয়টি সংগঠনে হাজারো শ্রমিকরা কর্মরত রয়েছেন,এতে কোন শ্রমিক অসুস্থ হলে,কিংবা মৃত্যুবরণ করলে এই খরিদকৃত নিলাদ্রী এসি বাসের আয়ের টাকা দিয়ে তাদের সহায়তা করার জন্যই মূলত এই নিলাদ্রী এসি বাসটি খরিদ করা হয়েছিল।
কুলেন্দু শেখর দাস
সুনামগঞ্জ প্রতিনিধি
১৮.০২.২০২৫

সংবাদটি ভালো লাগলে আপনার টাইম লাইনে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও সংবাদ
© All rights reserved © 2024 VK24