1. ehiaahmedliton@gmail.com : Ehia Ahmed Liton : Ehia Ahmed Liton
  2. vatirkhantha@gmail.com : Vatir Khantha : Vatir Khantha
৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৪শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ| শীতকাল| শনিবার| রাত ১:৪৯|
শিরোনামঃ
জাতীয় মফস্বল সাংবাদিক ফোরামের জগন্নাথপুর উপজেলা কমিটি গঠনে আলোচনা সভা অনুষ্ঠিত আজমল হোসেন চৌধুরী জাবেদের ওপর হামলার তীব্র নিন্দা দিরাই উপজেলা বিএনপির গোয়াইনঘাটের পূর্ব আলীর গাঁও এ নির্বাচনী প্রস্তুতি সভা ছাতক–গোবিন্দগঞ্জে ধানের শীষের মিছিল ও সমাবেশ: মিলন বললেন, উন্নয়ন ও ঐক্যই আমাদের লক্ষ্য জগন্নাথপুরে এবি পার্টির প্রার্থী সৈয়দ তালহা আলমের ঈগল মার্কায় ভোটারদের ব্যাপক সমর্থন জগন্নাথপুরে ডিএসবি’সাব-ইন্সপেক্টর মোহাম্মদ জসিম উদ্দিন ক্লাসিক চেস্ ক্লাবের সম্মাননা পেলেন জগন্নাথপুরে গণভোটের পক্ষে ঐক্যের আহ্বান উপজেলা প্রশাসনের মতবিনিময় সভায় জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া দেওয়াল ঘড়ি’ প্রতীকে ভোট চেয়ে ছাতকে সংবাদ সম্মেলন হাফেজ মাওলানা কাদিরের জগন্নাথপুরে স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার আনোয়ার হোসেনের গণসংযোগ, ভোটারদের ব্যাপক সাড়া ছাতক দাঁড়িপাল্লার সমর্থনে প্রচার মিছিল অনুষ্ঠিত

দিরাইয়ে আজমল হোসেন চৌধুরী জাবেদের ইফতার মাহফিল 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় সোমবার, মার্চ ১৭, ২০২৫,
  • 197 বার দেখা হয়েছে

দিরাই প্রতিনিধি: যুক্তরাজ্য বিএনপি’র যুগ্ম  সাধারন সম্পাদক ও সাবেক ছাত্রনেতা( দিরাই – শাল্লা)আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী আজমল হোসেন চৌধুরী জাবেদের উদ্যোগে আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।সোমবার (১৭ মার্চ) ১৬ রমজান সুনামগঞ্জের দিরাই পৌর নগরীর আজমল কনভেনশন হলে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ইফতার মাহফিল সকল শ্রেণী পেশার মানুষের মিলন মেলায় পরিণত হয়। দলমত নির্বিশেষে একসাথে বসে সবাই ইফতার করেন।এতে প্রায় বিএনপির ৩ হাজার নেতা-কর্মী অংশ নেন।

দিরাই উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ সভাপতি আব্দাই মিয়ার সভাপতিত্বে ও পৌর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাব্বির মিয়ার সঞ্চালনায় ইফতার ও দোয়ার মাহফিল পূর্বক সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা বলেছেন,শেখ হাসিনার পতনের পরও দেশে গণতন্ত্র ফিরে আসেনি। যারা দায়িত্বে আছেন, তারা দ্রুত নির্বাচনের ব্যবস্থা করুন। নির্বাচিত সরকারের জবাবদিহিতা থাকে মন্তব্য করে দেশে স্থিতিশীলতা ফেরাতে ভোটের আহবান জানান তারা। এসময় উপস্থিত নেতারা সাবেক এমপি ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য জননেতা নাছির উদ্দিন চৌধুরীর রোগ মুক্তির কামনায় দোয়া করেন।
আলোচনা সভায় বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুর রশিদ চৌধুরী, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মঈন উদ্দিন চৌধুরী মাসুক, জার্মান বিএনপির সাবেক সভাপতি আকুল মিয়া, পৌর বিএনপির যুগ্ম সাধারণ আহবায়ক আমিরুল ইসলাম,মোঃ ফারুক সরদার, জামাতে ইসলাম দিরাই উপজেলা সভাপতি আব্দুল কুদ্দুস,জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অশোক তালুকদার, জেলা যুব জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা ওবায়দুল হক চৌধুরী, উপজেলা বিএনপির সাবেক কৃষি বিষয়ক সম্পাদক মানিক তালুকদার, সমাজ সেবা সম্পাদক মাসুক মিয়া, সহ বিভিন্ন অঙ্গসংঘঠনের নেতৃবৃন্দ সহ রাজনৈতিক সামাজিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ প্রমুখ।

সংবাদটি ভালো লাগলে আপনার টাইম লাইনে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও সংবাদ
© All rights reserved © 2024 VK24