1. ehiaahmedliton@gmail.com : Ehia Ahmed Liton : Ehia Ahmed Liton
  2. vatirkhantha@gmail.com : Vatir Khantha : Vatir Khantha
৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৪শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ| শীতকাল| শনিবার| রাত ১:৪১|
শিরোনামঃ
জাতীয় মফস্বল সাংবাদিক ফোরামের জগন্নাথপুর উপজেলা কমিটি গঠনে আলোচনা সভা অনুষ্ঠিত আজমল হোসেন চৌধুরী জাবেদের ওপর হামলার তীব্র নিন্দা দিরাই উপজেলা বিএনপির গোয়াইনঘাটের পূর্ব আলীর গাঁও এ নির্বাচনী প্রস্তুতি সভা ছাতক–গোবিন্দগঞ্জে ধানের শীষের মিছিল ও সমাবেশ: মিলন বললেন, উন্নয়ন ও ঐক্যই আমাদের লক্ষ্য জগন্নাথপুরে এবি পার্টির প্রার্থী সৈয়দ তালহা আলমের ঈগল মার্কায় ভোটারদের ব্যাপক সমর্থন জগন্নাথপুরে ডিএসবি’সাব-ইন্সপেক্টর মোহাম্মদ জসিম উদ্দিন ক্লাসিক চেস্ ক্লাবের সম্মাননা পেলেন জগন্নাথপুরে গণভোটের পক্ষে ঐক্যের আহ্বান উপজেলা প্রশাসনের মতবিনিময় সভায় জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া দেওয়াল ঘড়ি’ প্রতীকে ভোট চেয়ে ছাতকে সংবাদ সম্মেলন হাফেজ মাওলানা কাদিরের জগন্নাথপুরে স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার আনোয়ার হোসেনের গণসংযোগ, ভোটারদের ব্যাপক সাড়া ছাতক দাঁড়িপাল্লার সমর্থনে প্রচার মিছিল অনুষ্ঠিত

দিরাইয়ে ইউপি চেয়ারম্যান হুমায়ুন রশিদ লাভলু গ্রেফতার

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় বুধবার, মার্চ ১৯, ২০২৫,
  • 252 বার দেখা হয়েছে

দিরাই (সুনামগঞ্জ) প্রতিনিধি: স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে দিরাই উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভা শেষে বের হবার পর আটক হয়েছেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক উপ-প্রচার সম্পাদক ও দিরাই উপজেলার জগদল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ুন রশিদ লাভলু।বুধবার দুপুর ১ ঘটিকায় উপজেলা পরিষদের কার্যালয়ের সামনে থেকে অপারেশন ডেভিল হান্টের অভিযানে তাকে আটক করা হয়।

জানা যায়, মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভায় চেয়ারম্যান হিসেবে যোগ দেন তিনি । সভা শেষ করে বের হওয়ার পর উপজেলা কমপ্লেক্সের সামনে থেকে তাকে আটক করে দিরাই থানা পুলিশ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্জীব সরকার বলেন, স্বাধীনতা দিবস উদযাপনের লক্ষ্যে প্রস্তুতি সভা ছিল, সেখানে জগদল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ জনপ্রতিনিধি, রাজনৈতিক দলের নেতা, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণির লোকজন উপস্থিত ছিলেন। শুনেছি মিটিং থেকে বের হওয়ার পর নাকি জগদল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে গ্রেফতার করা হয়েছে।

দিরাই থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুর রাজ্জাক গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, অপারেশন ডেভিল হান্টে গতমাসে দিরাই থানায় দায়ের করা নাশকতার মামলায় জগদল ইউপি চেয়ারম্যানকে আটক করা হয়েছে।

সংবাদটি ভালো লাগলে আপনার টাইম লাইনে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও সংবাদ
© All rights reserved © 2024 VK24