1. ehiaahmedliton@gmail.com : Ehia Ahmed Liton : Ehia Ahmed Liton
  2. vatirkhantha@gmail.com : Vatir Khantha : Vatir Khantha
৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৪শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ| শীতকাল| শনিবার| রাত ১:৩২|
শিরোনামঃ
জাতীয় মফস্বল সাংবাদিক ফোরামের জগন্নাথপুর উপজেলা কমিটি গঠনে আলোচনা সভা অনুষ্ঠিত আজমল হোসেন চৌধুরী জাবেদের ওপর হামলার তীব্র নিন্দা দিরাই উপজেলা বিএনপির গোয়াইনঘাটের পূর্ব আলীর গাঁও এ নির্বাচনী প্রস্তুতি সভা ছাতক–গোবিন্দগঞ্জে ধানের শীষের মিছিল ও সমাবেশ: মিলন বললেন, উন্নয়ন ও ঐক্যই আমাদের লক্ষ্য জগন্নাথপুরে এবি পার্টির প্রার্থী সৈয়দ তালহা আলমের ঈগল মার্কায় ভোটারদের ব্যাপক সমর্থন জগন্নাথপুরে ডিএসবি’সাব-ইন্সপেক্টর মোহাম্মদ জসিম উদ্দিন ক্লাসিক চেস্ ক্লাবের সম্মাননা পেলেন জগন্নাথপুরে গণভোটের পক্ষে ঐক্যের আহ্বান উপজেলা প্রশাসনের মতবিনিময় সভায় জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া দেওয়াল ঘড়ি’ প্রতীকে ভোট চেয়ে ছাতকে সংবাদ সম্মেলন হাফেজ মাওলানা কাদিরের জগন্নাথপুরে স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার আনোয়ার হোসেনের গণসংযোগ, ভোটারদের ব্যাপক সাড়া ছাতক দাঁড়িপাল্লার সমর্থনে প্রচার মিছিল অনুষ্ঠিত

দিরাইয়ে বাসচাপায় এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় শুক্রবার, মার্চ ২১, ২০২৫,
  • 173 বার দেখা হয়েছে

দিরাই প্রতিনিধিঃ সুনামগঞ্জের দিরাইয়ে নিকটাত্মীয়ের জানাযা শেষে বাড়ি ফেরার পথে বাসচাপায় এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। শুক্রবার (২১ মার্চ) বেলা ৩টার দিকে দিরাই পৌর এলাকার ফায়ার সার্ভিস স্টেশনের সামনে দিরাই -মদনপুর আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তি দিরাই উপজেলার রফিনগর ইউনিয়নের রফিনগর কান্দাহাটি গ্রামের ফয়জুর রহমানের ছেলে তৌফিকুর রহমান (২৫)। পুলিশ ও স্থানীয়রা জানান, নিহত যুবক সিলেটে তার মামার জানাযা নামাজ শেষে আরেক মামাকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে দিরাই ফিরছিলেন। বেলা ৩ টার দিকে দিরাই আনোয়ারপুর পয়েন্টে অপর আরোহীকে নামিয়ে তিনি বাসস্ট্যান্ডের দিকে যেতে থাকেন। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সামনে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা রুজেল পরিবহন নামের একটি বাস মোটরসাইকেলটিকে মুখোমুখি চাপা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে মুচড়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। দিরাই ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে উদ্ধার করে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. পিন্টু কুমার দাস তাকে মৃত ঘোষণা করেন।

দিরাই থানার ওসি মুহাম্মদ আব্দুর রাজ্জাক সড়ক দূর্ঘটনায় যুবক নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

সংবাদটি ভালো লাগলে আপনার টাইম লাইনে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও সংবাদ
© All rights reserved © 2024 VK24